বিদ্যুৎ উৎপাদন কম: সবচেয়ে বেশি লোডশেডিং মফস্বলে
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (বিপিডিবি) কর্মকর্তারা জানান, লোডশেডিং বেড়ে যাওয়ার মূল কারণ গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন কমে যাওয়া। কেন্দ্রগুলোয় পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোকে বিভিন্ন এলাকায় রেশনিংয়ের মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করতে হচ্ছে। বিপিডিবি সূত্র জানায়, গতকাল দিনে বিদ্যুতের চাহিদার প্রাক্কলন করা হয় ১৬ হাজার ৫৬০ মেগাওয়াট। সন্ধ্যায় (পিক আওয়ার) এ চাহিদার প্রাক্কলন ছিল ১৭ হাজার ৮৫০ মেগাওয়াট।
বিপিডিবির এক কর্মকর্তা বলেন, বিদ্যুতের উৎপাদন বাড়ানোর জন্য সর্বোচ্চ চেষ্টা করা হচ্ছে। তবে বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থাপনায় বড় অংশ আসে গ্যাসভিত্তিক কেন্দ্র থেকে। এসব কেন্দ্রে পর্যাপ্ত গ্যাস না পেলে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব নয়। বিদ্যুতের চাহিদা ও সরবরাহে ঘাটতি মেটাতে হচ্ছে লোডশেডিং করে।
গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের সক্ষমতা সাড়ে ১২ হাজার মেগাওয়াট। কিন্তু উৎপাদন হচ্ছে ৫ হাজার মেগাওয়াটের মতো। বাকি সাত হাজার মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্র বসিয়ে রাখতে হচ্ছে। গ্যাস বিতরণকারী কোম্পানিগুলো জানায়, দেশে গ্যাসভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রগুলোর স্বাভাবিক উৎপাদন (বিপিডিবির চাহিদা) বজায় রাখতে দৈনিক ১ হাজার ২০০ মিলিয়ন ঘনফুট গ্যাসের প্রয়োজন। সেখানে বর্তমানে সরবরাহ হচ্ছে ৯৩০ মিলিয়ন ঘনফুটের কিছু বেশি। গ্যাসের সংকট থাকায় চাহিদা অনুসারে বিদ্যুৎ উৎপাদন করা সম্ভব হচ্ছে না বলে জানায় তারা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সরকারি দামে মিলছে না সার, বস্তাপ্রতি ৬০০ টাকা বেশি নেয়া হচ্ছে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শপথ নিলেন ৪ মন্ত্রী ও ২ প্রতিমন্ত্রী
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হামাসের বীরত্ব:
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সর্বোচ্চ রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ (১২ই রবীউল আউওয়াল শরীফ) পালনের দাবীসহ ১২ দাবিতে সমাবেশ
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মঈন খান মন্ত্রী হওয়ায় নূরানীবাদে আনন্দের জোয়ার
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ট্রাম্পের ইরানকে একঘরে করার পরিকল্পনা যেভাবে ভেস্তে দিতে পারে চীন-রাশিয়া
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
উত্তরায় ১ কোটি ২১ লাখ টাকা ডাকাতি: ব্যবহৃত মোটরসাইকেলসহ গ্রেফতার ১
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মোংলায় ৮ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ, যুবক আটক
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দপ্তর বণ্টন
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বিজিবির অভিযানে ৩৮ কোটি টাকার সাপের বিষ উদ্ধার, আটক ৪
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
টানা ৫ দিন বজ্রসহ বৃষ্টি ও ভারী বর্ষণ হতে পারে যেসব অঞ্চলে
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
শনিবার টানা ১১ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না নাটোরের যেসব এলাকায়
২২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)