নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবিতে সমাবেশ
, ০৮ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৮ হিজরী সন, ২৩ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ২২ আগস্ট, ২০২৬ খ্রি:, ০৭ ভাদ্র, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
শ্রমিক-শিল্প বাঁচাতে নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহের দাবি জানিয়েছে গার্মেন্ট শ্রমিক সংহতি। গতকাল জুমুয়াবার জাতীয় প্রেসক্লাবের সামনে শ্রমিক-শিল্প বাঁচাতে ছাঁটাই বন্ধ, নিরবচ্ছিন্ন গ্যাস-বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত, শ্রম আইন ২০২৬-এর পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং মজুরি বোর্ড গঠন ও শ্রম বিধি প্রণয়নের দাবিতে এ সমাবেশ করা হয়। সমাবেশে সংগঠনের কেন্দ্রীয় ও শাখা পর্যায়ের নেতারা এবং শ্রমিকরা অংশ নেন।
সমাবেশে বক্তারা বলেন, গণঅভ্যুত্থান পরবর্তীকালে গত দুই বছরে আন্তর্জাতিক ও দেশীয় রাজনৈতিক পরিস্থিতিতে পোশাক শ্রমিক ও শিল্প নানামুখী সংকটের মধ্যে দিয়ে গেছে। এরপরে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি সংকট এই খাতে বিরূপ প্রভাব ফেলেছে। এছাড়া বিগত ফ্যাসিবাদী শাসনের ভঙ্গুর অর্থনীতি এবং তাদের অংশীদার মালিকদের অপতৎপরতার নানা প্রভাবে ক্ষতিগ্রস্ত হয় শ্রমিকের জীবন এবং শ্রম খাত। শতাধিক কারখানা বন্ধ ও প্রায় ৪০ হাজার শ্রমিক কমর্হারা হয়। অন্যদিকে গ্যাস-বিদ্যুৎ সংকটে পোশাকশিল্পের উৎপাদন সক্ষমতা কমেছে।
এ অবস্থায় বক্তারা বলেন, গ্যাস, বিদ্যুৎ, জ্বালানি অর্থনীতির প্রাণ। এর সঙ্গে জড়িয়ে আছে ৪০ লাখ পোশাক শ্রমিকসহ শ্রমজীবী মানুষের জান-জীবিকার প্রশ্ন এবং শিল্প খাতের ভবিষ্যৎ। শ্রমিকদের প্রাত্যহিক জীবনও দুর্বিষহ হয়ে উঠছে জ্বালানি সংকটে। তাই শ্রমিক-শিল্প স্বার্থে নিরবিচ্ছিন্নভাবে গ্যাস-বিদ্যুৎ সরবরাহে সরকারকে দ্রুত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
তারা আরও বলেন, একদিকে জ্বালানি সংকট, অন্যদিকে বিভিন্ন কারখানায় চলছে শ্রমিক ছাঁটাই। শতাধিক কারখানা বন্ধর পর আবার নতুন শতাধিক কারখানা তৈরি হলেও শ্রমিকরা অনেকেই এখনো কর্মসংস্থানের অভাবে দিশেহারা। বক্তারা, এ রকম অবস্থায় নানান অজুহাতে শ্রমিক ছাঁটাই যাতে না হয়, তার জন্য সরকারকে মালিকদের নির্দেশনা প্রদানেরও আহ্বান জানান।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
এই ছোট ছোট মর্টার শেল দিয়েই দখলদারদের টুকরো টুকরো করে দিয়েছেন যোদ্ধারা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের লক্ষ্য ব্যর্থ করে দিয়েছে ইরান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
কথিত বাংলাদেশি অনুপ্রবেশকারী নাম দিয়ে অভিযান
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দেশজুড়ে তীব্র প্রতিবাদ ও বিক্ষোভ:
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নিকাব পরায় শিক্ষার্থীকে কটাক্ষ, তীব্র প্রতিবাদে ঢাবির সেই শিক্ষিকাকে অব্যাহতি
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৮ মাস পর চালুর দুদিনের মাথায় আবার বন্ধ যমুনা সার কারখানা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সম্পত্তি লিখে নিয়েছে বুয়েট কর্মকর্তা ছেলে, আদালতে শতবর্ষী মা
০৯ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
চালুর ২ দিনের মাথায় যমুনা সার কারখানার উৎপাদন বন্ধ
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
অপরাধ দমনে রোহিঙ্গা ক্যাম্পে দু’টি সেনা ক্যাম্প স্থাপন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সততা ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
বজ্রপাতে স্কুলের পাশের গাছ ফেটে চৌচির, ৭ শিক্ষার্থী আহত
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যৌতুকের জন্য স্ত্রীকে 'গুল' খাইয়ে হত্যা, স্বামীর যাবজ্জীবন
০৮ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)