একবছর ধরে ধুঁকছেন মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মী -নেই দৃশ্যমান অগ্রগতি
, ১৭ যিলক্বদ শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১৭ ছানী আ’শার, ১৩৯২ শামসী সন , ১৬ মে, ২০২৫ খ্রি:, ৩ জ্যৈষ্ঠ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) দেশের খবর
কখনো প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়, কখনো রিক্রুটিং এজেন্সি, আকুতি নিয়ে দ্বারে দ্বারে ঘুরে ফিরেন মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মী। এভাবে আশ্বাসে আশ্বাসে কেটে গেছে একটি বছর। কোনো ফল আসেনি। পরিবার নিয়ে মানবেতর জীবন কাটাতে হচ্ছে তাদের। মালয়েশিয়া যাওয়া নিশ্চিত করতে সরকারের কার্যকর পদক্ষেপ চান তারা। আর আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সমাধানের আশা করছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রা।
অতিরিক্ত বিমান ভাড়া ও সিন্ডিকেটের দৌরাত্ম্যসহ নানা জটিলতায় গত বছরের মে মাসে মালয়েশিয়া যেতে পারেনি ১৮ হাজার কর্মী। পরে চলতি বছরের মার্চ-এপ্রিলে ৮ হাজার কর্মী পাঠানোর কথা জানিয়েছিল পররাষ্ট্র ও প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়। শেষ পর্যন্ত মালয়েশিয়া যেতে পারেননি একজন কর্মীও। এমনকি এ বিষয়ে কোনো দৃশ্যমান অগ্রগতিও নেই। এতে হতাশ ও ক্ষুব্ধ ভুক্তভোগীরা সরকারের কার্যকর পদক্ষেপ চায়।
আগামী সপ্তাহে ঢাকায় অনুষ্ঠেয় দু'দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি সুরাহার আশা করছে জনশক্তি রপ্তানিকারক সংগঠন বায়রা। মালয়েশিয়া যেতে না পারা ১৮ হাজার কর্মীর বিষয়টি অগ্রাধিকার দেয়ার পরামর্শ অভিবাসন বিশেষজ্ঞদের। দুই দেশের যৌথ কারিগরি কমিটির বৈঠকে বিষয়টি গুরুত্বের সাথে উত্থাপনের দাবি ভুক্তভোগীদের।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মূলধন বাড়ল পাঁচ হাজার কোটি টাকা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দখলদারদের অনুরোধ, খালের অবৈধ বাঁধ না কেটেই ফিরলেন এমপি-ডিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ট্রিলিয়ন ডলার অর্থনীতির দিকে এগোচ্ছে দেশ -অর্থমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৩০০ কোটির হাসপাতাল, ৪০ বছর পর শুধুই ঝোপঝাড়
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
প্রকাশ্যে ক্ষমা চাইতে ফুয়াদকে লিগ্যাল নোটিশ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বাইকে বিকট শব্দ, বাধা দেয়ায় ২ পুলিশ কর্মকর্তাকে মারধর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জুলাই বিপ্লবের অর্জন কোনো একক ব্যক্তি বা দলের নয়: প্রধানমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কারিগরি শিক্ষায় অগ্রাধিকার দিচ্ছে সরকার -পানিসম্পদ মন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমাদের একপাশে ফ্যাসিবাদ, অন্যপাশে মৌলবাদ -আইনমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্বৈরাচারীর পথে সরকার, বড় পরিবর্তন আসন্ন -জিএম কাদের
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পাবলিক বিশ্ববিদ্যালয়ের গবেষণা খাতে বরাদ্দ বেড়েছে -ইউজিসি
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আ’লীগ আর কোনোদিন রাজনীতি করতে পারবে না -স্বরাষ্ট্রমন্ত্রী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)