একটি বিশেষ আমল যা সাইয়্যিদুনা হযরত ইমামুল আউওয়াল আলাইহিস সালাম তিনিই করেছেন
, ০৭ই রবিউছ ছানী শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ খমীছ, ১৩৯৩ শামসী সন , ৩০ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ আশ্বিন, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) পবিত্র দ্বীন শিক্ষা
ইমামুল আউওয়াল মিন আহলি বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ইমামুল মুত্তাক্বীন, আসদুল্লাহিল গালিব, খলীফাতুর রবি’, আমীরুল মু’মিনীন, খলীফাতুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত কাররামাল্লাহু ওয়াজহাহূ আলাইহিস সালাম তিনি প্রায়ই বলতেন, মহান আল্লাহ পাক রব্বুল আলামীন উনার একটি আদেশ মুবারক শুধু আমিই পালন করেছি। আমার পূর্বে এবং পরে অন্য কারো পালন করার সৌভাগ্য হয়নি। (তাফসীরে ইবনে কাসীর)
মহান আল্লাহ পাক তিনি যখন হুকুম দিলেন-
يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا إِذَا نَاجَيْتُمُ الرَّسُولَ فَقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَةً ۚ ذَٰلِكَ خَيْرٌ لَكُمْ وَأَطْهَرُ ۚ فَإِنْ لَمْ تَجِدُوا فَإِنَّ اللَّـهَ غَفُورٌ رَحِيمٌ
অর্থ: “হে ঈমানদারগণ! তোমরা যখন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সাথে ব্যক্তিগত পরামর্শ ও চুপে চুপে কথা বলতে চাও তখন পরামর্শ বা চুপে চুপে কথা বলার পূর্বে কিছু হাদিয়া দিও। ইহা তোমাদের জন্য কল্যাণকর ও পবিত্রতা হাছিলের কারণ হবে। তবে যদি তোমাদের সামর্থ্য না থাকে তাহলে মনে রেখো মহান আল্লাহ পাক তিনি অতীব ক্ষমাশীল, অত্যন্ত দয়ালু। ” (পবিত্র সূরা মুজাদালাহ শরীফ: পবিত্র আয়াত শরীফ ১২)
সে সময় আমার কাছে একটি দিনার (স্বর্ণের টাকা) ছিলো। আমি তা দশ দিরহামে ভেঙ্গে নিলাম। আমি যখনই নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট কোনো কথা বলতে চাইতাম তখনই এক দিরহাম হাদিয়া দিতাম।
অনতিকাল পরেই মহান আল্লাহ পাক তিনি এই আদেশ মুবারক পরিবর্তন করে দিলেন। উক্ত পবিত্র আয়াত শরীফ উনার হুকুম রহিত হয়ে গেলো। এ কারণে পূর্ব নির্দেশ মুবারকের উপর আর কেউ আমল করতে পারেনি।
মহান আল্লাহ পাক তিনি পরে ইরশাদ মুবারক করলেন-
أَأَشْفَقْتُمْ أَنْ تُقَدِّمُوا بَيْنَ يَدَيْ نَجْوَاكُمْ صَدَقَاتٍ ۚ فَإِذْ لَمْ تَفْعَلُوا وَتَابَ اللَّـهُ عَلَيْكُمْ فَأَقِيمُوا الصَّلَاةَ وَآتُوا الزَّكَاةَ وَأَطِيعُوا اللَّـهَ وَرَسُولَهُ ۚ وَاللَّـهُ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ.
অর্থ: “তোমরা কি তোমাদের পরামর্শ বা চুপে চুপে কথা বলার পূর্বে হাদিয়া দানের ব্যাপারে ভয় পাচ্ছো। যখন তোমরা উহা করতে পারলে না, আর মহান আল্লাহ পাক তোমাদের অবস্থার উপর অনুগ্রহ করলেন তখন তোমরা নামায কায়িম করো, যাকাত আদায় করো এবং মহান আল্লাহ পাক উনার এবং উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের ইতায়াত বা নির্দেশ মুবারক পালন করো। (জেনে রেখ) মহান আল্লাহ পাক তিনি তোমাদের সকল কাজের পরিপূর্ণরূপে খবর রাখেন। ” (পবিত্র সূরা মুজাদালা শরীফ: পবিত্র আয়াত শরীফ ১৩)

-মুফতী সাইয়্যিদ মুহম্মদ আব্দুল হালীম।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
যেখানে প্রাণীর ছবি থাকে, সেখানে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে তিন ব্যক্তির উপর খাছ রহমত বর্ষণের দুআ করেন-
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আসমাউর রিজাল, জারাহ ওয়াত তা’দীল, উছুলে হাদীছ শরীফ উনার অপব্যাখ্যা করে অসংখ্য ছহীহ হাদীছ শরীফ উনাকে জাল বলছে ওহাবী সালাফীরা (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন-
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
দুনিয়ার তাছীর বা ক্রিয়া থেকে প্রত্যেক ব্যক্তির সতর্ক থাকা আবশ্যক
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র রোযা সম্পর্কিত মাসয়ালা-মাসায়িল
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পর্দা রক্ষা করা ফরজ, বেপর্দা হওয়া ব্যভিচারের সমতুল্য
১৩ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)












