একটি দল রাজনৈতিক স্বার্থে ইসলামের ক্ষতি করতে চায় -সালাহউদ্দিন আহমদ
, ০২ নভেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নারায়ণগঞ্জ সংবাদদাতা:
একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিপত্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ।
গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) নারায়ণগঞ্জ শহরের কেন্দ্রীয় ঈদগাহ ময়দানে সম্মেলনে এ মন্তব্য করেন তিনি।
সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনার সরকার বাংলাদেশে ইসলাম বিদ্বেষী সরকার ছিল। তারা মুসলিম বিদ্বেষী সরকার ছিল। আওয়ামী লীগের রাজনীতি এই দেশের মানুষ দেখেছে। এটা অপরাজনীতি, ইসলাম বিদ্বেষী রাজনীতি, আলেম নির্যাতনের রাজনীতি, আলেম বিদ্বেষী রাজনীতি, মুসলিম বিদ্বেষী রাজনীতি তারা করেছে। কিভাবে তারা বিদায় নিয়েছে, এদেশে তাদের রাজনীতি কিভাবে সমাপ্ত হয়েছে, ইতিহাস সাক্ষী। সুতরাং বাংলাদেশে এমনভাবে আমরা আগামী দিনের রাজনীতির চেষ্টা করি যাতে আমাদের ভালো আদর্শের মধ্য দিয়ে আওয়ামী তথাকথিত অপরাজনৈতিক সংস্কৃতি বিলুপ্ত হয়।
তিনি আরও বলেন, আমরা লক্ষ্য করি, ইদানিং একটি রাজনৈতিক দল তারা নির্বাচনের স্বার্থে, রাজনৈতিক স্বার্থে ইসলামকে ব্যবহার করে জাতির মধ্যে বিপত্তি নিয়ে আসতে চায়। বিশেষ করে ইসলামের ক্ষতি করতে চায়। সেজন্যই বাংলাদেশে এখন আজমতে সাহাবা সম্মেলন আরও বেশি বেশি হওয়া দরকার। যারা ফিরকা ও ফেতনা তৈরি করে বাংলাদেশের মুসলমানদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে চায়, তাদের কাছ থেকে আমাদেরকে সাবধান হতে হবে। আমি এখানে শুনতে এসেছিলাম এবং বিশেষ করে আপনাদেরকে এই দাওয়াত দিতে এসেছিলাম। যারা আমাদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করতে এবং সে বিভ্রান্তি সৃষ্টির জন্য ইসলামকে ব্যবহার করতে চায় তাদের কাছ থেকে আমাদের দূরে থাকতে হবে।
সালাহউদ্দিন আহমদ বলেন, ইসলামকে যেন আমরা সেই জায়গায় নিয়ে না যাই। যেখানে রাজনৈতিক কারণে আমাদের দ্বীনকে ক্ষতিগ্রস্ত করতে পারে। আমরা সবাই ঐক্যবদ্ধ থাকি। আমাদেরকে শিক্ষা নিতে হবে বিগত ফ্যাসিবাদী সরকারের কাছ থেকে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
অ্যাটর্নি জেনারেলকে হুমকি অভিযোগে চার ডেপুটি অ্যাটর্নি জেনারেল শোকজ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইয়েমেনে হোদাইদাহ প্রদেশে লড়াইয়ে ১৫ সরকারি সেনা নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিলম্বিত দেনমোহরের আর্থিক সমন্বয়ের দাবিতে রিট
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শাহজালালে বিমানে না ওঠে মালয়েশিয়ার ৬১ যাত্রী উধাও!
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পেনশন জট কমাতে নতুন উদ্যোগ নিলো অর্থ বিভাগ
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কুমিল্লায় ধর্ষণ মামলার আসামির যাবজ্জীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফরিদপুরে যাত্রীবাহী বাস-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে ২ যুবক নিহত
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইরানের নেতৃত্ব ও রাজনীতিতে ‘আয়াতুল্লাহ’ উপাধিটির অর্থ কী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ফেনীসহ পাঁচ জেলায় বন্যার শঙ্কা
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সম্ভ্রমহরণের পর কিশোরীকে সেপটিক ট্যাংকে ফেলে দিলো প্রতিবেশী
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সিলেটে তীব্র লোডশেডিং, অতিষ্ঠ জনজীবন
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)