একই রাতে দুই সরকারি কার্যালয়ে অগ্নিসংযোগ!
, ১৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৮ সাবি’, ১৩৯৩ শামসী সন , ০৭ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ২২ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
মাগুরা সংবাদাদতা:
শহরে দুর্বৃত্তদের দেওয়া আগুনে সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে ব্যপক ক্ষয়ক্ষতি হয়েছে। গতকাল ইয়াওমুস সাবত (শনিবার) ভোরের দিকে কার্যালয় দুটির জানালা ও দরজার নিচ দিয়ে পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়।
অগ্নিকা-ে উভয় কার্যালয়ের বিভিন্ন কক্ষে থাকা গুরুত্বপূর্ণ দলিলপত্র, রেকর্ড রুমের নথি, নগদ ¯ট্যাম্পসহ প্রয়োজনীয় কাগজপত্র এবং একাধিক কম্পিউটার পুড়ে গেছে। ঘটনার পর ভূমি অফিসের নাইটগার্ড দ্রুত ৯৯৯ নম্বরে ফোন দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পরে ঘটনাস্থল থেকে বোতলভর্তি পেট্রোল উদ্ধার করা হয়।
মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার মিরাজুল ইসলাম বলেন, ৯৯৯ নম্বরে ফোন কলের মাধ্যমে পুলিশ প্রথমে ঘটনার খবর পায়। ঘটনাস্থল থেকে পেট্রোলভর্তি বোতল উদ্ধার করা হয়েছে। তবে এখন পর্যন্ত ভূমি অফিস কিংবা সাব রেজিস্ট্রি কার্যালয়ের পক্ষ থেকে কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তারপরও নাশকতার সঙ্গে জড়িতদের শনাক্ত করতে পুলিশ স্বপ্রণোদিত হয়ে তদন্ত শুরু করেছে।
এবিষয়ে জানতে চাইলে মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার মেহেরুন্নাহার বলেন, সহকারী কমিশনার (ভূমি) ও জেলা সাব রেজিস্টারের কার্যালয়ে অগ্নিসংযোগের ঘটনা অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। জেলা প্রশাসক (ডিসি) এ ঘটনায় মামলা দায়েরের নির্দেশনা দিয়েছেন। খুব দ্রুত সময়ের মধ্যেই মামলা দায়ের করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
শিগগিরই বাস্তবায়িত হচ্ছে না ৯ম পে-স্কেল, দুই বছর পিছিয়ে দেয়ার পরামর্শ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হেপাটাইটিস সি আক্রান্তের সংখ্যায় বিশ্বে শীর্ষ দশে বাংলাদেশ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
৩২ যুগ্ম সচিবকে বাধ্যতামূলক অবসর
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মেয়ের কান্ডে জামাত এমপির বাসভবন ঘেরাও, মহাসড়ক অবরোধ
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘মাইক্রোপ্লাস্টিক শরীরের বিভিন্ন অঙ্গে জমে, ক্ষতির বৈজ্ঞানিক তথ্য নেই’
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
আন্তর্জাতিক মানদন্ড অনুসরণ করে টুথপেস্টের অনুমোদন দেয়া হয় -বিএসটিআই
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে চাই -ফখরুল
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জনপ্রিয়তা না থাকলে সাংগঠনিক কার্যক্রম কোনো কাজে আসবে না -রিজভী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পদ ছাড়লে রাষ্ট্রপতির বিরুদ্ধেও আইনি ব্যবস্থা সম্ভব -তথ্য উপদেষ্টা
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
নিত্যপণ্যের সরবরাহ স্থিতিশীলে ‘এআই’র উদ্যোগ নেয়া হচ্ছে -বাণিজ্যমন্ত্রী
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
১ আগস্ট থেকে গণপরিবহনে জিপিএস ছাড়া মিলবে না রেজিস্ট্রেশন
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বঙ্গভবনে দাপ্তরিক কার্যক্রম শুরু করলেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি
২৯ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)