একই গোষ্ঠী ব্যাংক খাত ধ্বংস করেছে, শেয়ারবাজারে ধস নামাচ্ছে -ড. মুস্তফা কামাল মুজেরী
মুস্তফা কামাল মুজেরী এক সাক্ষাতকারে বলেন, আমাদের এখানে ঋণখেলাপির যে সংস্কৃতি গড়ে উঠেছে, তা থেকে বেরিয়ে আসার প্রচেষ্টার প্রতিফলন, এই সিদ্ধান্ত নয়। কোনো ব্যবসায়ী গ্রুপের একটি প্রতিষ্ঠান খেলাপি হলেও গ্রুপভুক্ত অন্য প্রতিষ্ঠান ঋণ নিতে পারবেÍএ সিদ্ধান্তে ঋণখেলাপিরা উৎসাহিত হবেন। এটি নিঃসন্দেহে ঋণখেলাপি সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসার প্রচেষ্টাকে দুর্বল করবে। ঋণখেলাপিদের একধরনের সুবিধা দেওয়া হচ্ছে। প্রয়োজন ছিল ঋণখেলাপিদের কাছ থেকে পাওনা আদায় করতে কঠোর ব্যবস্থা নেওয়া।
ব্যাংক খাতের সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক বা সরকার ঘোষিত যে নীতি, তার সঙ্গে এই সিদ্ধান্ত খুব একটা খাপ খায় না। একজন ঋণখেলাপি সংজ্ঞা অনুসারেই ঋণখেলাপি; প্রতিষ্ঠানগত ভেদাভেদ না করে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া প্রয়োজন। এক প্রতিষ্ঠানে ঋণখেলাপি, তাই অন্য প্রতিষ্ঠানের হয়ে তিনি ঋণ নিতে পারবেন, কিংবা সুযোগ-সুবিধা নিতে পারবেন, এটা নীতিগতভাবে গ্রহণযোগ্য নয়।
মুস্তফা কামাল মুজেরী বলেন, সবল ব্যাংকের সঙ্গে দুর্বল ব্যাংক একীভূত হলে ব্যাংক খাতের দুর্বলতা দূর হয়ে যাবে, সেটা ঠিক নয়। ব্যাংক দুর্বল হওয়ার পেছনে সুনির্দিষ্ট কারণ রয়েছে। সেই কারণ দূর না করে একটা তথাকথিত সবল ব্যাংকের সঙ্গে একটা দুর্বল ব্যাংক একীভূত করলেই দুর্বলতা আপনা-আপনি ঠিক হয়ে যাবে না। ব্যাংক দুর্বল হওয়ার প্রধান একটি কারণ হলো, ব্যাংকে সুশাসনের অভাব। সুশাসন না থাকার কারণে মন্দ ঋণ বাড়তে বাড়তে এ রকম চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। সুশাসনের অভাব ও খেলাপি ঋণের কারণেই আমাদের ব্যাংকগুলো দুর্বল হয়েছে।
মুস্তফা কামাল মুজেরী বলেন, আমাদের অর্থনৈতিক উন্নয়নে শেয়ারবাজারের একটা বড় ভূমিকা রয়েছে। শেয়ারবাজার সঠিকভাবে পরিচালিত হলে সেটা আমাদের অর্থনৈতিক উন্নতিকে ত্বরান্বিত করে। কিন্তু শেয়ারবাজারে যদি একের পর এক ধস নামে, সাধারণ বিনিয়োগকারীরা যদি সর্বস্বান্ত হতে থাকেনই, তাহলে ফলাফলটা উল্টো হবে। এই যে এক মাসে সাধারণ বিনিয়োগকারীরা এক লাখ কোটি টাকা খুইয়ে ফেললেন, এতে নির্দিষ্টভাবে একটা নির্দিষ্ট গোষ্ঠী বা শ্রেণি লাভবান হয়েছে। শেয়ারের মূল্যটাকে কারসাজি করে তাঁরা অবৈধভাবে লাভবান হচ্ছেন।
শেয়ারবাজারে মূল্য ওঠানামা করা একটা স্বাভাবিক বিষয়। কিন্তু তার তো একটা সীমারেখা থাকতে হবে। নির্দিষ্ট কারণও থাকতে হবে। এখানে যেটা ঘটছে, সেটা কারসাজি। এখন প্রশ্ন হলো, এই কারসাজি কারা করছে? শেয়ারবাজার নিয়ন্ত্রণ করতে সক্ষম- এমন ক্ষমতাবানেরাই সেটা করছে। একটি শক্তিশালী গোষ্ঠী যেমন ব্যাংক খাতকে দুর্বল করছে ও ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাচ্ছে, একইভাবে একটা সুবিধাভোগী গোষ্ঠী শেয়ারবাজারটাকে অস্বাভাবিকভাবে ব্যবহার করে মুনাফা অর্জন করছে, শেয়ারবাজারকে ধ্বংসের প্রান্তে নিয়ে যাচ্ছে। আমাদের অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখতে পারে- এমন প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করছে এই গোষ্ঠীই।
আরও পড়ুন
সব ›
ব্যবহারকারীর অজান্তে নজরদারি চালাচ্ছে ফেসবুক, ৮০৫ মিলিয়ন ইউরো জরিমানা
ইসলামাবাদে বসছে বিশ্বসেরা কারীদের সম্মেলন, বাংলাদেশসহ ৬৮ দেশকে আমন্ত্রণ
আল ইহসান ডেস্ক: আগামী মাসে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দ্বিতীয় আন্তর্জাতিক কিরাত প্রতিযোগিতা (আইকিউসি) অনুষ…
কাগজে-কলমে দারিদ্র্যমুক্ত করলেও কোটি মানুষের পেটে ভাত নেই
আল ইহসান ডেস্ক: এতদিন বিশ্বব্যাংকের দাবি ছিলো, ভারত প্রায় ৫০ কোটি মানুষকে দারিদ্র্যসীমার ওপরে তুলে এনেছে। কিন্…
খুলনায় যৌথ বাহিনীর বিশেষ অভিযান শুরু
খুলনা সংবাদদাতা: সার্বিকভাবে নিরাপত্তা জোরদারে মাঠে নেমেছে যৌথ বাহিনী। গতকাল সোমবার থেকে মহানগরীর বিভিন্ন এলাক…
স্কুল-কলেজ জাতীয়করণ নীতিমালা চূড়ান্তের পথে
নিজস্ব প্রতিবেদক: বেসরকারি স্কুল-কলেজ জাতীয়করণের নীতিমালা চূড়ান্ত করার প্রক্রিয়া এগিয়ে নিয়েছে শিক্ষা মন্ত্রণাল…
দেশের সবচেয়ে বড় সৌরবিদ্যুৎকেন্দ্র হচ্ছে ফেনীর সোনাগাজীতে
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, ঘূর্ণিঝড়ে রূপ নেয়ার সম্ভাবনা
আল ইহসান ডেস্ক: দক্ষিণপূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত গভীর নিম্নচাপটি আরও…
গ্রাহকদের কোটি টাকা নিয়ে এনজিও উধাও
বাগেরহাট সংবাদদাতা: এনজিও ব্যবসায় জর্জরিত বাগেরহাটে আবারও একটি কথিত এনজিও সাধারণ গ্রাহকদের প্রায় কোটি টাকা নিয়…
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, চলছে সার্বক্ষণিক নজরদারি
গোপালগঞ্জ সংবাদদাতা: জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার গুরু…
বরখাস্ত হলেন সেনাবাহিনীর দুই কর্মকর্তা
নিজস্ব প্রতিবেদক: ব্রিগেডিয়ার জেনারেল এস এম জাকারিয়া হোসেনকে চাকরি থেকে বরখাস্ত করেছে বাংলাদেশ সেনাবাহিনী। একই…
অস্ট্রিয়া-গায়ানা-ফিজিতে বাংলাদেশি দক্ষ জনশক্তি নিয়োগের আহ্বান রাষ্ট্রপতির
নিজস্ব প্রতিবেদক: রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশ থেকে দক্ষ জনশক্তি নিয়োগের জন্যে অস্ট্রিয়া, গায়…
আওয়ামী লীগের রাজনৈতিক পুনর্বাসন ঠেকানোর হুঁশিয়ারি রিজভীর
নিজস্ব প্রতিবেদক: গুম, খুন ও রক্তপাতের ইতিহাস তৈরি করা আওয়ামী লীগকে এ দেশের রাজনীতিতে আর ফিরতে দেওয়া হবে না বল…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।