এআই দিয়ে পরিচিতদের কণ্ঠ নকল, প্রতারকদের নতুন ফাঁদ
কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআইয়ের প্রভাব বেড়েই চলেছে। কিছু মানুষ একে নেতিবাচক কর্মকা-ে ব্যবহার করছে। নিমেষে তৈরি হয়ে যাচ্ছে ভুয়া ছবি ও ভিডিও। সেই তালিকায় যুক্ত হয়েছে এআই ভয়েস ক্লোন। যার সহায়তায় কারও কণ্ঠস্বর নকল করা যাচ্ছে।
মার্কিন সংবাদমাধ্যম ফক্স বিজনেসের প্রতিবেদনে জানা যায়, বর্তমানে এআই ভয়েস ক্লোন জালিয়াতির পরিমাণ বেড়েছে। মুহূর্তের মধ্যে আপনার চেনা কারও কণ্ঠকে হুবহু নকল করে দিচ্ছে এআই। এরপর ফোন কল করে টাকা ও ব্যক্তিগত তথ্য চাওয়া হচ্ছে। ফলে ফাঁদে পড়ছে অনেকে।
বিশেষজ্ঞরা এ বিষয়ে সতর্ক করেছে। এই কণ্ঠ বদল আপনার পরিবারের যে কারও সঙ্গেই ঘটতে পারে। হতে পারে আপনার মা বা বাবা, ভাই বা বোন, বন্ধু কিংবা কাছের মানুষ। কাজেই কেউ আপনাকে ফোন করে সমস্যার কথা বলতে পারে। টাকা চাওয়া হতে পারে, জানতে চাওয়া হতে পারে আপনার ব্যক্তিগত তথ্যও।
এআই ভয়েস ক্লোনিংয়ের আরেক নাম হলো ভয়েস সিন্থেসিস বা ভয়েস মিমিক্রি। এটি একটি প্রযুক্তি, যা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে যেকোনো ব্যক্তির গলার স্বরের হুবহু নকল করতে পারে। এই প্রযুক্তির জন্য প্রয়োজন ভয়েস ডেটা এবং যার ভয়েস নকল করা হচ্ছে, তার কণ্ঠস্বর। একাধিক ফ্রি এবং পেইড এআই টুলের সহায়তায় একজনের কণ্ঠ নকল খুব সহজেই অন্যজন করে ফেলছেন। এরপর প্রতারকেরা কোনো ব্যক্তিকে টার্গেট করে ফাঁদে ফেলছে।
যদি এই ধরনের প্রতারণা এড়াতে চান, তবে আপনার ভয়েস নোট অনলাইনে রাখা উচিত নয়। এ ছাড়া যখনই আপনি এই ধরনের কল পাবেন, তখনই বিশ্বাস না করে, সেই ব্যক্তির আসল নম্বরে কল দেবেন। এরপর পুরো বিষয়টি জেনে নেওয়ার চেষ্টা করুন। যদি কেউ ফোন করে আপনার বন্ধু, আত্মীয়-পরিজন বলে পরিচয় দিয়ে টাকা চায়, তবে আসল ঘটনা জেনে নিন। একটু সচেতন থাকলেই এমন স্ক্যাম বা জালিয়াতি থেকে রক্ষা পাবেন।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।