মেহেরপুরে চালকুমড়ো চাষ বাড়ছে
, ১৬ জুমাদাল উলা শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাবি’ ১৩৯১ শামসী সন , ০১ ডিসেম্বর, ২০২৩ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
মেহেরপুর একটি কৃষি ও সবজি চাষ নির্ভর জেলা। বিভিন্ন ফসলের পাশাপাশি চালকুমড়ো চাষে কৃষকেরা বেশ লাভবান হয়েছেন।
নিরাপদ সবজির ও এর বহুমাত্রিক ব্যবহারের ফলে ব্যাপক চাহিদার কারণে বাণিজ্যিক ভিত্তিতে সমতল জমির পাশাপাশি এবার পরিত্যাক্ত জমিতেও চালকুমড়োর চাষ হয়েছে। ইটভাটার জন্য সংগৃহিত মাটির টিলাতেও শোভা পাচ্ছে চালকুমড়ো। জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে যাচ্ছে মেহেরপুরের চালকুমড়ো। আবহাওয়া ভালো থাকায় এবং রোগ বালাইয়ের আক্রমণ কম হওয়ায় বাম্পার ফলনও হয়েছে।
সদর উপজেলার রাজাপুর গ্রামের ইটভাটা শ্রমিক মনিরুল হক জানান- ইট তৈরীর জন্য ভাটায় সংরক্ষণ করা মাটির টিলাতে তিনি বেশকিছু চালকুমড়োর গাছ লাগান। কোন ধরণের পরিচর্যা ছাড়াই টিলার গাছ-গাছে চালকুমড়ো ভরে যায়। কুমড়োও ধরেছে প্রচুর। ২০ থেকে ২৫ টাকা করে পাইকারি দরে দুইশত মতো কুমড়ো বিক্রি হয়েছে। ৩০০ চালকুমড়ো পাকানো হয়েছে বড়ি দেবার জন্য। যার প্রতিটি ১৫০ থেকে ২০০ টাকা করে বিক্রি হবে।
মেহেরপুর জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক বিজয় কৃষ্ণ হালদার জানান- চালকুমড়ো বাড়ির আঙ্গিনায় চাষ হলেও এখন বাণিজ্যিক ভিত্তিতে চাষ হচ্ছে। পাকা একেকটি কুমড়া ১০০ থেকে ২৫০ টাকা পর্যন্ত দামে বিক্রি হয়। বড়ি দেবার জন্যই মূলত: কুমড়ার চাহিদা ছিলো এতদিন। বর্তমানে বিভিন্ন কোম্পানি জ্যাম, জেলি, মুরুব্বা তৈরী করছেন চালকুমড়ো দিয়ে। কেক-পাউরুটি বানাতেও এই কুমড়া ব্যবহৃত হচেছ। ব্যাপক চাহিদার কারণেই চালকুমড়ো বাণিজ্যিক ভিত্তিতে চাষের জন্য কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাকিস্তানে ভূমিকম্প অনুভূত
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
২৭ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘জুলাইয়ের চেতনা বিক্রি করে কেউ কেউ রিকশা থেকে প্রাডোতে উঠেছেন’
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইহুদিবাদীদের ইসরায়েল ত্যাগের ঘটনা বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যোদ্ধাদের আক্রমণে দ্বিখন্ডিত হয়ে পড়ে আছে দখলদারদের সামরিক যান
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
পবিত্র আশুরার শিক্ষা অন্যায়-অবিচারের বিরুদ্ধে প্রতিবাদী হতে শেখায় -রাষ্ট্রপতি
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিগত সময়ের ১৩০০ উন্নয়ন প্রকল্প আমাদের জন্য বোঝা -অর্থমন্ত্রী
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শুধু আদ-দ্বীন না, ঢাকায় ‘মৃত্যুফাঁদ’ অনেক!
২৬ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ইরানের হয়ে যুদ্ধে নামতো চীন-রাশিয়া-তুরস্ক, আমি থামিয়েছি: ট্রাম্প
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ভেনেজুয়েলায় ভূমিকম্পে নিহত বেড়ে ১৬৪, আহত ৯৭১
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
মুদি দোকান-জুতার দোকানসহ ১৬ ব্যবসায় কর বসাচ্ছে সরকার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
তিস্তা সেতু রক্ষা বাঁধের ৬০ শতাংশ নদীগর্ভে, তদন্ত কমিটি গঠন
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












