‘উম্মী’ শব্দ নিয়ে বাতিলপন্থীদের মিথ্যাচারের চূড়ান্ত জবাব (৪)
কিতাবে বর্ণিত আছে-
عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ اَلصُّوفِيِّ قَالَ: سَأَلْتُ أَبَا جَعْفَرٍ عَلَيْهِ اَلسَّلاَمُ مُحَمَّدَ بْنَ عَلِيٍّ اَلرِّضَا عَلَيْهِ اَلسَّلاَمُ وَ قُلْتُ لَهُ يَا اِبْنَ رَسُولِ اَللَّهِ لِمَ سُمِّيَ اَلنَّبِيُّ اَلْأُمِّيَّ قَالَ مَا يَقُولُ اَلنَّاسُ قَالَ قُلْتُ لَهُ جُعِلْتُ فِدَاكَ يَزْعُمُونَ إِنَّمَا سُمِّيَ اَلنَّبِيُّ اَلْأُمِّيَّ لِأَنَّهُ لَمْ يَكْتُبْ فَقَالَ كَذَبُوا عَلَيْهِمْ لَعْنَةُ اللَّهِ أَنَّى يَكُونُ ذَلِكَ وَ اَللَّهُ تَبَارَكَ وَ تَعَالَى يَقُولُ فِي مُحْكَمِ كِتَابِهِ ্র هُوَ الَّذِي بَعَثَ فِي اَلْأُمِّيِّينَ رَسُولاً مِنْهُمْ يَتْلُوا عَلَيْهِمْ آيٰاتِهِ وَ يُزَكِّيهِمْ وَ يُعَلِّمُهُمُ اَلْكِتٰابَ وَ اَلْحِكْمَةَ فَكَيْفَ كَانَ يُعَلِّمَهُمْ مَا لاَ يُحْسِنُ وَ اللَّهِ لَقَدْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَآلِهِ يَقْرَأُ وَ يَكْتُبُ بِاثْنَيْنِ وَ سَبْعِينَ أَوْ بِثَلاَثَةٍ وَ سَبْعِينَ لِسَاناً وَ إِنَّمَا سُمِّيَ اَلْأُمِّيَّ لِأَنَّهُ كَانَ مِنْ أَهْلِ مَكَّةَ وَ مَكَّةُ مِنْ أُمَّهَاتِ اَلْقُرَى وَ ذَلِكَ قَوْلُ اَللَّهِ تَعَالَى فِي كِتَابِهِ لِتُنْذِرَ أُمَّ اَلْقُرىٰ وَمَنْ حَوْلَهٰا
অর্থ: হযরত জাফর ইবনে মুহম্মদ আল-সুফী রহমতুল্লাহি আলাইহি বর্ণনা করেছেন আমি সাইয়্যিদুনা হযরত ইমামুছ ছামিন ইমাম আলী রিযা আলাইহিস সালাম উনার আওলাদ হযরত ইমাম আবু জাফর মুহাম্মদ আলাইহিস সালাম কে জিজ্ঞাসা করলাম হে সম্মানিত আওলাদে রসূল আলাইহিস সালাম, কেন মহান আল্লাহ পাক উনার নবী ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে উম্মী বলা হয়? উত্তরে তিনি বললেন, লোকেরা কি বলে? আমি বললাম, তারা দাবি করে যে, তিনি নিরক্ষর হওয়ার কারণে উনাকে উম্মী বলা হত। নাউযুবিল্লাহ!
তিনি জবাব দিলেন, তারা মিথ্যুক! তাদের প্রতি মহান আল্লাহ পাক উনার লা’নত। মহান আল্লাহ পাক সুস্পষ্টভাবে উনার কিতাবে ইরশাদ মুবারক করেছেন, তিনিই উম্মীদের (যারা আহলে কিতাব না, যাদের কাছে কোন রসূল আসে নাই তাদের জন্য তাদের মধ্যে) মধ্য থেকে একজন রসূল প্রেরণ করেছেন, যিনি তাদের কাছে তেলাওয়াত করেন উনার আয়াতসমূহ, তাদেরকে পবিত্র করেন এবং শিক্ষা দেন কিতাব ও হিকমত। ইতিপূর্বে তারা ছিল ঘোর পথভ্রষ্টতায় লিপ্ত। (জুমুয়া ২) তিনি নিজে যদি না পারতেন তবে তিনি তা কীভাবে অন্যকে শিক্ষা দিতেন?
মহান আল্লাহ পাক উনার কসম! মহান আল্লাহ পাক উনার রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ৭২ ভাষা অথবা ৭৩টি ভাষা পড়তে এবং লিখতে জানতেন! (মূলত তিনি দুনিয়ার সকল ভাষাই পড়তে ও লিখতে জানতেন, কারণ মহান আল্লাহ পাক উনাকে সমস্ত ইলম হাদিয়া করেছেন) তিনি ছিলেন পবিত্র মক্কা শরীফ উনার থেকে, এজন্য উনাকে উম্মী বলা হত। মক্কা হল শহরগুলো মাতা এবং এ কারণেই মহান আল্লাহ তায়ালা বলেছেন; যাতে আপনি শহরগুলির মাকে (অর্থাৎ মক্কা) এবং তার আশেপাশের সবাইকে সতর্ক করতে পারেন। (মায়ানিল আখবার পৃষ্ঠা ৫৩)
সূতরাং প্রমাণ হলো উম্মী মানেই নিরক্ষর বা লেখা পড়া না জানা নয়। যারা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে নিরক্ষর বলার জন্য উম্মীর অপব্যাখ্যা করে তারা মূলত বিদ্বেষ ও বেয়াদবির জন্যই করে থাকে। এ শ্রেণীর মানুষের বাপ-মাকে কেউ অশিক্ষিত মূর্খ বললেও এদের শরীরে লাগে, অথচ এরা নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে অবলীলায় এমন কূরুচিপূর্ণ শব্দ দ্বারা আঘাত করে একবারের জন্যও তাদের অন্তরে ও বিবেকে লাগে না। লা’নত এমন চরম বেয়াদবদের প্রতি। (সমাপ্ত)
-খাজা মুহম্মদ নুরুদ্দীন।
আরও পড়ুন
সব ›
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (১২)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (৫)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৮)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৯)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (২)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৫)
সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ্বাতামুন নাবিয়্যীন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাকে সম্মানিত সম্বোধন মুবারক করার বিষয়ে কতিপয় মহাসম্মানিত ও মহাপবিত্র লফয বা পরিভাষা মুবারক
মালিকুত তামাম, ক্বাসিমুন নিআম, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র নূরুল ফাতহ মুবারক উনার বরকত (৭ম পর্ব)
সাইয়্যিদু সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ বিষয়ে চূ-চেরা, ক্বীল-ক্বালের দলীলভিত্তিক দাঁতভাঙ্গা জবাব (৮)
মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত উম্মাহাতুল মু’মিনীন আলাইহিন্নাস সালাম উনারা একমাত্র মহান আল্লাহ পাক তিনি এবং উনার মহাসম্মানিত ও মহাপবিত্র হাবীব মাহবূব, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি অর্থাৎ উনারা ব্যতীত সমস্ত সৃষ্টির জন্য মহাসম্মানিত ও মহাপবিত্র হাদী বা হিদায়াতদানকারী (১)
আল হাদিয়্যাতুল ইলাহিয়্যাহ ফী সীরাতি হাবীব ওয়া মাহবূবিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম (৮৪)
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।