সম্মানিত ঈমান বৃদ্ধিকারী ওয়াক্বেয়া মুবারক
উনার সাথে সাক্ষাত মুবারক না করা পর্যন্ত আমি কোনো খাদ্য-পানীয় গ্রহণ করবো না
, ১৮ যিলক্বদ শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৮ ছানী আশার, ১৩৯১ শামসী সন , ২৭ মে, ২০২৪ খ্রি:, ১৩ জৈষ্ঠ্য, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) পবিত্র দ্বীন শিক্ষা
মহান আল্লাহ পাক তিনি মু’মিন উনাদের বৈশিষ্ট্য সম্পর্কে ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا الْمُؤْمِنُونَ الَّذِينَ إِذَا ذُكِرَ اللَّهُ وَجِلَتْ قُلُوبُهُمْ وَإِذَا تُلِيَتْ عَلَيْهِمْ آيَاتُهُ زَادَتْهُمْ إِيمَانًا وَعَلَىٰ رَبِّهِمْ يَتَوَكَّلُونَ
অর্থ: “নিশ্চয়ই মু’মিন উনাদের নিকট যখন মহান আল্লাহ পাক উনার যিকির মুবারক করা হয় তখন উনাদের অন্তরসমূহ ভীত হয়ে পড়েন। আর যখন উনাদের সামনে মহান আল্লাহ পাক উনার আয়াত বা নিদর্শন মুবারকসমূহ পাঠ করা হয়, তখন উনাদের ঈমান (কুওওয়াত) বেড়ে যান এবং উনারা স্বীয় রব তা‘য়ালা মহান আল্লাহ পাক উনার প্রতি তাওয়াক্কুল (ভরসা) করেন।” সুবহানাল্লাহ! (পবিত্র সূরা আনফাল শরীফ: পবিত্র আয়াত শরীফ ২)
হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের সাথে সম্পৃক্ত বিভিন্ন ওয়াক্বেয়া বা ঘটনা মুবারকসমূহও উপরোক্ত পবিত্র আয়াত শরীফে উল্লেখিত আয়াত বা নিদর্শন মুবারক উনার অন্তর্ভূক্ত। তাই উনাদের সাথে সম্পৃক্ত ওয়াক্বেয়া মুবারকসমূহ পাঠ করলে বা শুনলেও মু’মিন উনাদের ঈমান (কুওওয়াত) বৃৃদ্ধি পান। এখানে ধারাবাহিকভাবে হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের বিভিন্ন ওয়াক্বেয়া মুবারক ধারাবাহিকভাবে প্রকাশিত করা হলো-
“মহাসম্মানিত ও মহাপবিত্র উম্মুল মু’মিনীন আছ ছালিছাহ্ সাইয়্যিদাতুনা হযরত ছিদ্দীক্বাহ আলাইহাস সালাম উনার থেকে বর্ণিত। তিনি বলেন, হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের সংখ্যা যখন ৩৮ জনে পৌঁছলেন। তখন সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি প্রকাশ্যে সম্মানিত দ্বীন ইসলাম উনার দাওয়াত দেয়ার জন্য নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার নিকট আরজু করলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি উনাকে বললেন, হে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম! আমরা এখন সংখ্যায় কম। কিন্তু হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি আরজু করতেই থাকলেন। অবশেষে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি প্রকাশ্যে বের হয়ে (কা’বা শরীফ চত্বরে আসলেন)। অন্যান্য হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনারা পবিত্র কা’বা শরীফ উনার বিভিন্ন স্থানে ছড়িয়ে পড়লেন। প্রত্যেকে নিজ নিজ গোত্রের মধ্যে অবস্থান নিলেন। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার পাশে দাঁড়িয়ে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি জনসম্মুক্ষে খুতবা মুবারক দিতে শুরু করেন। বস্তুত তিনিই সম্মানিত দ্বীন ইসলাম উনার প্রথম খতীব (যিনি প্রকাশ্যে মানুষদেরকে) মহান আল্লাহ পাক উনার এবং উনার মহাসম্মানিত রসূল, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার অর্থাৎ উনাদের দিকে আহবান মুবারক করেছেন।
মুশরিকরা অবিলম্বে হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার এবং মুসলমানদের উপর ঝাঁপিয়ে পড়ে। পবিত্র কা’বা শরীফ উনার বিভিন্ন স্থানে থাকা মুসলমান উনাদেরকে তারা ভীষণ প্রহার করে। হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি যমীনে পড়ে গেলে তারা উনাকে অত্যন্ত কঠিনভাবে আঘাত করে। পাপিষ্ঠ উতবা ইবনে রবীআহ্ উনার কাছে আসে এবং পুরনো ভারী একজোড়া জুতো দিয়ে উনাকে প্রচ- প্রহার করে, উনার পেট মুবারক উনার উপর উঠে দাঁড়ায়, (উনার সম্মানিত চেহারা মুবারকে এমনভাবে আঘাত করে যে,) উনার সম্মানিত নাক-মুখ মুবারক চেনা যাচ্ছিল না। (সংবাদ পেয়ে) বনূ তায়মের লোকেরা দ্রুত সেখানে হাযির হয় এবং যালিম মুশরিকদের হাত থেকে উনাকে উদ্ধার করে। একটি কাপড়ে মুড়িয়ে তারা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনাকে তুলে নেয় এবং উনার বাড়ীতে নিয়ে পৌঁছায়। উনার পবিত্র বিছাল শরীফ যে আসন্ন তাতে তাদের কোন সন্দেহ ছিল না। (চলবে)
-হাফিয মুহম্মদ ইমামুল হুদা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হযরত ছাহাবায়ে কিরামগণ উনাদের প্রতি মহান আল্লাহ পাক উনার সন্তুষ্টি মুবারক পবিত্র কুরআন শরীফ দ্বারা প্রমাণিত
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পবিত্র নামাযের মাসয়ালা-মাসায়িল
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়ত মুতাবিক- ছবি তোলা হারাম
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ক্বদরের রাত্রিতে হযরত জিবরীল আলাইহিস সালাম যমীনে নাযিল হয়ে চারটি বরকতময় স্থানে শান্তির পতাকা স্থাপন করেন-
১৬ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসলামী শরীয়তের আলোকে কুকুর নিধন (৯)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেপর্দা হওয়া লা’নত ও হালাকীর কারণ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
পবিত্র কুরআন শরীফ ও পবিত্র সুন্নাহ শরীফ উনাদের দৃষ্টিতে রোযা অবস্থায়- ইনজেকশন, ইনহেলার, স্যালাইন ও টিকা নেয়া অবশ্যই রোযা ভঙ্গের কারণ (১৪)
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোন মুসলমানের জন্য কাফির-মুশরিকদেরকে বন্ধু হিসেবে গ্রহণ করা জায়েয নেই
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বন্দর দখলদার, নব্য ইস্ট ইন্ডিয়া কোম্পানী, বিশ্ব সন্ত্রাসী ইহুদী দস্যুদের দোসর ডিপি ওয়ার্ল্ড এর পরিচিতি এবং উদ্দেশ্য (৬)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সম্মানিত ইসলামী শরীয়ত উনার দৃষ্টিতে- ফুটবল-ক্রিকেটসহ সর্বপ্রকার খেলাধুলা করা, সমর্থন করা হারাম ও নাজায়িয (১৩)
১৪ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












