ঈদ-রোজা সামনে রেখে ঢাকায় সতর্ক অবস্থানে পুলিশ
, ১০ রমাদ্বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ০২ হাদি ‘আশির, ১৩৯০ শামসী সন , ০২ এপ্রিল, ২০২৩ খ্রি:, ১৯ চৈত্র, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীতে প্রতিদিন মোবাইল, মোটরসাইকেল, টাকা চুরি, ছিনতাইসহ এমন নানান অপরাধ সংঘটিত হচ্ছে। ঈদ আসলে বাড়ে এসব অপরাধীদের উপদ্রব। রমজান শুরুর মাত্র এক সপ্তাহেই চুরি, ছিনতাইসহ বিভিন্ন ধরনের অপরাধ সংঘটিত হয়েছে প্রায় অর্ধশত। এসব নিয়ন্ত্রণে রমজান ও ঈদুল ফিতরকে সামনে রেখে এবছর রাজধানীতে বিশেষ তৎপরতা শুরু করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বিশেষ করে ছিনতাইকারী, অজ্ঞানপার্টি ও মলমপার্টির সদস্যদের ধরতে রমজান শুরুর আগে থেকেই চলছে অভিযান। নগরজুড়ে রয়েছে পুলিশের বাড়তি নিরাপত্তা।
ডিএমপি ও এর বিভিন্ন থানা সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রাজধানীতে ঈদুল ফিতরকে সামনে রেখে নিরাপত্তায় কাজ করছে ডিএমপির ৫০টি থানা। অজ্ঞানপার্টি, মলমপার্টি, চোর, ছিনতাইকারীদের ধরতে সড়কে ও বিভিন্ন শপিংমলে নিয়োজিত রয়েছেন সাদা পোশাকের পুলিশ। শপিংমলে আসা নারী ক্রেতা-বিক্রেতাদের নিরাপত্তার জন্য দায়িত্ব পালন করছেন নারী পুলিশ সদস্যরা। রাজধানীর বিভিন্ন শপিংমল বা মার্কেটগুলোতেও সন্দেহভাজনদের তল্লাশি যেমন চালানো হচ্ছে, সড়কেও বসানো হয়েছে তল্লাশি চৌকি। মানুষ যাতে যাতায়াত এবং কেনাকাটা শেষে নির্বিঘ্নে ঘরে ফিরতে পারে, সে চেষ্টা চালাচ্ছে পুলিশ।
সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ডিএমপির ৫০টি থানায় কাজ করছে ৭ হাজারের বেশি পুলিশ সদস্য। থানাগুলোতেও দেওয়া হয়েছে প্রয়োজনীয় নির্দেশনা। রমজান শুরুর আগেই ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় করেছে থানা পুলিশ। রোজার শুরুর দিন থেকেই বিভিন্ন মার্কেটে বিশেষ দায়িত্ব পালন করছেন পুলিশের সদস্যরা।
রাজধানীর নিউমার্কেটে দায়িত্বরত উপ-পুলিশ পরিদর্শক রায়হান উদ্দিন বলেন, রমজান শুরুর আগেই নিউমার্কেটের ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছিল। ডিসি স্যারসহ ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা করে পুরো রমজান মাসে সার্বিক নিরাপত্তার বিষয়ে আলোচনা হয়। সে আলোচনার পর নিরাপত্তা নিশ্চিত করতে যেসব নির্দেশনা দেওয়া হয়েছে, আমরা সে দায়িত্ব পালন করছি। মানুষ যেন নিরাপদে বেচাকেনা করে বাসায় ফিরতে পারে এবং কোনো ধরনের চুরি, ছিনতাই না ঘটে, সেজন্য তৎপর রয়েছি।
রমজান মাসে দেশের বিভিন্ন জায়গা থেকে ভিক্ষুকরা রাজধানীতে আসেন। তাদের উপরও বিশেষ নজরদারি রাখা হচ্ছে। বিভিন্ন মার্কেটে থাকা কমিউনিটি পুলিশকেও সক্রিয় হওয়ার কথা বলা হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঋণখেলাপিদের দেউলিয়া হওয়ার হিড়িক, মামলা ১৯৭
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ফিলিস্তিনিদের কৃষি জমিতে লুটপাট চালাচ্ছে ইসরায়েলিরা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পে অর্থায়নে আগ্রহী চীনা ব্যাংক
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৭১-এর পরাজিত শক্তিরা এখন ভারতের সাথে হাত মিলিয়েছে -স্বাস্থ্যমন্ত্রী
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
৪ ডিজিটাল ব্যাংকের অনুমোদন
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ককটেল ফোটালেই মিলছে টাকা, নির্দেশ আসছে ভারতীয় নম্বরে -ডিবি
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
গ্রাহকের কোটি কোটি টাকা নিয়ে উধাও অগ্রণী ব্যাংকের কর্মকর্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বৈঠক অনুষ্ঠিত
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
মালয়েশিয়া গমনেচ্ছু কর্মী ও রিক্রুটিং এজেন্টদের জন্য জরুরি সতর্কবার্তা
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
শাহজালাল বিমানবন্দরে ৩৬ ভরি স্বর্ণালংকারসহ আটক ৩
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
প্রবাসী বাংলাদেশিদের জরুরি নির্দেশনা দিলো মন্ত্রণালয়
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
ধানক্ষেত থেকে বিচারকের আসনে আনারুল
২৫ সেপ্টেম্বর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার)