ঈদ ঘিরে থাকবে তিন স্তরের মহাসড়ক ব্যবস্থাপনা -হাইওয়ে পুলিশ প্রধান
, ২৮ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০৯ হাদী আশার, ১৩৯১ শামসী সন , ০৮ এপ্রিল, ২০২৪ খ্রি:, ২৬ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) তাজা খবর
হাইওয়ে পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি শাহাবুদ্দিন খান বলেছেন, ঈদ ঘিরে মহাসড়কে তিন স্তরের ব্যবস্থাপনা থাকবে। ঈদের আগে, ঈদের দিন এবং ঈদের পরে হাইওয়ে পুলিশ তিন ধরনের সড়ক ব্যবস্থাপনা নিয়ে মাঠে থাকবে। এর বিশেষ কারণ রয়েছে। ঈদের আগে সবাই দু-একদিনের মধ্যেই বাড়িতে ফেরেন। ফেরার সময় কিন্তু এমনটা হয় না। অনেকেই ধীরে ধীরে শহরে ফেরেন। এ সময় ফাঁকা সড়কে অনেকে অতিরিক্ত গতিতে গাড়ি চালানোর চেষ্টা করে এবং দুর্ঘটনার পরিমাণ ঈদের পরেই বেড়ে যায়।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ঘরমুখো মানুষের ঈদযাত্রার সার্বিক অবস্থা পরিদর্শন শেষে এসব কথা বলেন হাইওয়ে পুলিশ প্রধান। গতকাল ইয়াওমুল আহাদ (রোববার) ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের কুমিল্লার আলেখারচর ট্রাফিক পুলিশ বক্সের সামনে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।
এ সময় হাইওয়ে পুলিশ প্রধান বলেন, খোলা ট্রাক, পিকআপ প্রভৃতি পণ্যবাহী পরিবহনে অনেক যাত্রী উঠে বসে। এটি মারাত্মক ঝুঁকিপূর্ণ। আমরা এ বছর কঠোর প্রদক্ষেপ নিয়েছি, যেন যাত্রীসাধারণ এসব পরিবহনে না ওঠেন। আমরা আইন প্রয়োগে কঠোর থাকবো। চালক ও মালিকদেরও আমরা অনুরোধ করবো, এসব ঝুঁকিপূর্ণ যাত্রীবহন যেন না করেন। এতে ঈদযাত্রা নিরাপদ হবে।
তিনি আরও বলেন, ‘আমাদের জেলার সড়কগুলো রয়েছে– সেখানে কিশোররা হেলেদুলে মোটরসাইকেল চালান। এটি খুবই ভয়ঙ্কর ব্যাপার; দুর্ঘটনার কারণ। আমি জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন সবাইকে অনুরোধ করবো, বিষয়টি খেয়াল রাখতে। তবে আমরা মহাসড়কে স্পিড গান ও পুলিশের সার্বক্ষণিক টহল রয়েছে এমন কিছু হলেই তাৎক্ষণিক ব্যবস্থা নেওয়া হবে। তাই বলবো আনন্দ যেমন নিয়ে বাড়িতে ফিরেছেন, তেমনি আনন্দ নিয়ে যেন কর্মস্থলে ফিরতে পারেন- সবাই সেদিকে খেয়াল রাখবেন। হাইওয়ে পুলিশের পাশাপাশি, চালক, মালিক, যাত্রীসবাইকে সচেতন হতে হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
উজানের ঢলে কুড়িগ্রামে বন্যা পরিস্থিতির অবনতি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্রের মধ্যে হামলা বন্ধে সমঝোতা, মঙ্গলবার দোহায় বৈঠক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাজেটের সবচেয়ে গুরুত্বপূর্ণ লক্ষ্য বিনিয়োগ: প্রধানমন্ত্রী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রেলে সরকারের আয় উধাও, বরাদ্দ ৯,৯৪১ কোটি টাকা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
প্রকল্প বরাদ্দে জামাত এমপি’র বিরুদ্ধে স্বজনপ্রীতির অভিযোগ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৮ জেলায় বইছে তাপপ্রবাহ
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মাদক মামলার বিচারে হবে পৃথক আদালত
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পৌনে ৪ লাখ আবেদন, তবুও মেলেনি যোগ্য প্রার্থী
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দুই বছরে বন্ধ ৪৫৭ প্রতিষ্ঠান - চাকরি হারিয়েছেন হাজার হাজার শ্রমিক
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
এ বছরই আমি দেশে ফিরব -শেখ হাসিনা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
বাংলাদেশে ৯.২১ বিলিয়ন ডলার বিনিয়োগের প্রস্তাব চীনের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আবারও ফুঁসে উঠছে তিস্তা, বন্যার শঙ্কা
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার)