ঈদ আনন্দ মিছিলে মূর্তি প্রদর্শন নিয়ে বিতর্ক চরমে, সোশ্যাল মিডিয়ায় ঝড়
নিজস্ব প্রতিবেদক:
, ৬ শাওওয়াল শরীফ, ১৪৪৬ হিজরী সন, ০৬ আশির, ১৩৯২ শামসী সন , ০৫ এপ্রিল, ২০২৫ খ্রি:, ২০ চৈত্র, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) দেশের খবর
ঈদুল ফিতরের আনন্দের সঙ্গে কি কোনো পুত্তলিকা যায়? সোশ্যাল মিডিয়ায় এ নিয়ে বিতর্কের ঝড় বইছে। সাধারণ মানুষ এটা নিয়ে ব্যাপক সরব ও উচ্চ-বাচ্চ্য করছেন, এবং বেশি বিতর্কের জন্ম দিয়েছে কিছু গণমাধ্যম।
সর্বমহলে নাসিরউদ্দিন হোজ্জাকে একটি দলের প্রধান নেতার প্রতিকৃতি হিসেবে প্রচার চালানো হচ্ছে। অবশ্য সংস্কৃতি উপদেষ্টা ফারুকী বলেছে, অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাংস্কৃতিক যাত্রা ঠিক পথে হওয়া খুবই গুরুত্বপূর্ণ। এ জন্য ঈদ আনন্দ মিছিল। ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন তাড়াহুড়া করায় এটা হয়েছে। এ ভুল থেকে শিক্ষা নিবো এবং পরবর্তীতে এ ধরনের আয়োজন অবশ্যই বেটার হবে।
১২০৪ সালে ইখতিয়ার উদ্দিন মোহাম্মদ বিন বখতিয়ার খিলজির বাংলা বিজয় থেকে এই বাংলায় মুসলিম শাসনের শুরু। ওই সময় দিল্লীতে তখন মোহম্মদ ঘোরী রাজবংশীয় শাসন বলবৎ ছিল। তারও আগ থেকেই নামাজ, রোযা, ঈদ উৎসব পালন শুরু হয় বাংলায়। ১৭৫৭ সালে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজ-উদ-দৌলাহর পরাজয় উপনিবেশিক শাসন শুরু পর্যন্ত মুসলিমরাই উপমহাদেশ শাসন করায় উৎসবগুলো বিশেষভাবে পালিত হতো। পরবর্তীতে দ্বীনি উৎসবগুলো স্বাভাবিকভাবে পালিত হলেও বিগত হাসিনা রেজিমে কোনো উৎসবেই সাধারণ মানুষের অংশগ্রহণ ছিল না। ঈদ উৎসবকে অনেকটা চাপা রেখে পহেলা বৈশাখের মতো বিধর্মীদের উৎসবের নামে হিন্দুত্ববাদী সংস্কৃতি চর্চা করা হয়। গত বছরের ৫ আগস্ট শেখ হাসিনা পালানোর পর মানুষ প্রকৃত স্বাধীনতা পায়। এবার মুক্ত পরিবেশে ঈদ উৎসব পালিত হয়। দিবসটিতে আমজনতার বাড়তি আনন্দ দিতে চারশ বছর আগের বাংলার সুলতানি-মুঘল আমলের ঐতিহ্যের আলোকে ঈদ উৎসবে আনন্দ মিছিলের আয়োজন করা হয় রাষ্ট্রীয়ভাবে।
আনন্দ মিছিলের অগ্রভাগে দুই সারিতে দেখা যায় আটটি সুসজ্জিত ঘোড়া। এছাড়াও ছিল ১৫টি ঘোড়ার গাড়ি আর মোগল ও সুলতানি আমলের ইতিহাস সংবলিত ১০টি পাপেট শো। বড় বড় পাপেট হিসেবে দেখা গেছে আলাদীন, আলী বাবা-চল্লিশ চোর, আরব্য রজনীর পরিচিত বিখ্যাত চরিত্র আর নাসিরুদ্দিন হোজ্জার মতো চরিত্র। এ বিষয়ে সোশ্যাল মিডিয়ায় ঝড় উঠেছে; কেউ কেউ আবার গাধার পিঠে নাসিরুদ্দিন হোজ্জার বসে থাকার সাথে ঈদের সংস্কৃতির মিল কোথায় তা নিয়েও প্রশ্ন তোলেন। মূলত, পাপেটটিতে বিজ্ঞ দার্শনিক নাসিরুদ্দিন হোজ্জাকে উপস্থাপন করা হলেও, ফেসবুক পোস্টে অনেককে মন্তব্য করেছেন, ‘এটি দেখতে অনেকটা একটি দলের আমিরের মতো। এ নিয়ে সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরয়ার ফারুকী বলেছেন, চাঁদরাত থেকেই শিল্পকলা একাডেমিতে ঈদ উৎসব চলছে। এমন সময় ফোন করেন স্থানীয় সরকার ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভুঁইয়া। তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের এই মিছিলে শরীক হওয়ার প্রস্তাব দেন। বাংলাদেশের ৫৪ বছরের ইতিহাসে এবারে যে শিল্পকলা একাডেমিতে প্রথমবারের মতো চাঁদরাতের উৎসব হলো, বা ঢাকা সিটি করপোরেশনের উদ্যোগে এবং সংস্কৃতি মন্ত্রণালয়ের সহযোগিতায় ঈদ মিছিল হলো, এই সবই অন্তর্ভুক্তিমূলক সাংস্কৃতিক নীতির প্রকাশ। তাড়াহুড়া করায় এমনটা হয়েছে। তবে অভ্যুত্থান পরবর্তী সময়ে দেশের সাংস্কৃতিক যাত্রা ঠিক পথে হওয়া খুবই গুরুত্বপূর্ণ।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)












