ঈদে গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান আসামের ঈদ কমিটির!
, ০৭ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৫ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ২৫ মে, ২০২৬ খ্রি:, ১১ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
আসামে ঈদুল আজহা উপলক্ষে গরু কুরবানি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে রাজ্যের বিভিন্ন ঈদ কমিটি। রাজ্যের মুর্খমন্ত্রী হিমন্তর আহ্বানের পর একাধিক কমিটি এই সিদ্ধান্তের কথা প্রকাশ্যে জানায়।
গত শনিবার ভারতীয় বার্তাসংস্থা এনডিটিভির এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।
জুমুয়াবার এক বিবৃতিতে ধুবড়ি টাউন ঈদগাহ কমিটি ইসলামবিরোধী বক্তব্য দিতে গিয়ে জানায়, ঈদুল আজহা শান্তিপূর্ণ, আইনসম্মতভাবে পালন করতে হবে। মুসলিম অধ্যুষিত ধুবড়ি জেলায় কমিটি সকলকে সরকারের নির্ধারিত নিয়ম মেনে পশু কুরবানি দেওয়ার অনুরোধ জানায়।
বিবৃতিতে বলা হয়, আসাম গবাদি পশু সংরক্ষণ আইনের আওতায় গরু জবাই নিষিদ্ধ। আইন ভঙ্গ করলে কারাদন্ড ও আর্থিক জরিমানাসহ কঠোর ব্যবস্থা নেওয়া হতে পারে।
কমিটি আরও জানায়, শুধুমাত্র নির্ধারিত স্থানে কুরবানি দিতে হবে এবং পরিচ্ছন্নতা ও সামাজিক শালীনতা বজায় রাখতে হবে।
মুর্খমন্ত্রী হিমন্ত সামাজিক মাধ্যমে দেওয়া এক বার্তায় রাজ্যের সব ঈদ কমিটির প্রতি একই ধরনের উদ্যোগ নেওয়ার আহ্বান জানায়।
একইভাবে হোজাই টাউন ঈদগাহ কবরস্থান কমিটির পক্ষ থেকে বলা হয়েছে, ইসলামে গরু কুরবানি বাধ্যতামূলক নয়।
ধুবড়ি টাউন ঈদগাহ কমিটির সভাপতি এক সংবাদ বিবৃতিতে বলেন, ‘আমরা ঈদের সময় গরু কুরবানি না করার সিদ্ধান্ত নিয়েছি এবং মুসলিম ভাইদেরও একই আহ্বান জানিয়েছি। আমাদের মূল শিক্ষা কোনো নির্দিষ্ট পশু কুরবানি নয়, বরং অন্তরের হিংসা ও বিদ্বেষ ত্যাগ করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)