ঈদের পর প্রবাসীদের কর্মস্থলে ফেরা কঠিন, ফ্লাইট বিপর্যয়ে দুর্ভোগ
, ০৯ শাওওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৯ আশির, ১৩৯৩ শামসী সন , ২৯ মার্চ, ২০২৬ খ্রি:, ১৫ চৈত্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব সংবাদদাতা:
রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটের শিডিউল বিপর্যয়ে চরম ভোগান্তিতে পড়েছেন বিদেশগামী প্রবাসী যাত্রীরা। যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের প্রভাবে একের পর এক ফ্লাইট বাতিল ও বিলম্বিত হওয়ায় অনেক যাত্রীকে ঘণ্টার পর ঘণ্টা বিমানবন্দরে অপেক্ষা করতে হচ্ছে। অনেকে সকালে এসে গভীর রাত পর্যন্তও নিশ্চিত হতে পারছেন না আদৌ সেদিন তাদের ফ্লাইট ছাড়বে কি না।
বিমানবন্দরে অপেক্ষমাণ যাত্রীদের অভিযোগ, শুধু ফ্লাইট বিলম্ব নয়- সঠিক তথ্যের অভাব, বসার অপ্রতুল ব্যবস্থা, প্রচ- গরম, মশার উপদ্রব এবং স্বজনদের নিয়ে দীর্ঘসময় অনিশ্চয়তায় থাকার কারণে তাদের ভোগান্তি কয়েকগুণ বেড়ে গেছে।
সরেজমিনে দেখা যায়, বিমানবন্দরের বিভিন্ন অংশে বিদেশগামী যাত্রী ও তাদের স্বজনরা উদ্বিগ্নভাবে অপেক্ষা করছেন। কারো হাতে লাগেজ, কারো চোখে মুখে ক্লান্তি, কারো কণ্ঠে ক্ষোভ। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী শ্রমজীবী প্রবাসীদের মধ্যে উৎকণ্ঠা ছিল বেশি। তাদের অনেকেই কর্মস্থলে যোগ দেওয়ার নির্ধারিত সময় সামনে রেখে দেশে পরিবারের সঙ্গে ঈদ কাটিয়ে ফিরছিলেন।
কিন্তু বিমানবন্দরে এসে পড়েছেন নতুন অনিশ্চয়তায়।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলমান যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতের জেরে আন্তর্জাতিক রুটে বড় ধরনের শিডিউল বিপর্যয় তৈরি হয়েছে। সংঘাত শুরু হওয়ার পর থেকে, অর্থাৎ ২৮ ফেব্রুয়ারি থেকে ২৭ মার্চ পর্যন্ত নির্ধারিত ১ হাজার ৫৮টি ফ্লাইটের মধ্যে ৭৯৭টি ফ্লাইট বাতিল হয়েছে। অর্থাৎ, নির্ধারিত ফ্লাইটের বড় একটি অংশই পরিচালনা করা সম্ভব হয়নি।
ফ্লাইট বাতিল বা বিলম্বের পেছনে মূলত তিনটি কারণকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে- যুদ্ধ ও আঞ্চলিক সংঘাতজনিত অনিশ্চয়তা, বিশেষ ফ্লাইটের আগমন বিলম্ব বা বাতিল হওয়া এবং আন্তর্জাতিক রুটে সার্বিক শিডিউল বিপর্যয়। বিশেষ করে মধ্যপ্রাচ্যগামী কিছু ফ্লাইটের ক্ষেত্রে দেখা গেছে, অন্য গন্তব্য থেকে উড়োজাহাজ সময়মতো না পৌঁছানোয় ঢাকায় নির্ধারিত ফ্লাইটও পিছিয়ে যাচ্ছে বা বাতিল হচ্ছে।
যাত্রীদের একটি বড় অভিযোগ, ফ্লাইট বিলম্ব বা বাতিলের বিষয়ে তাদের সময়মতো স্পষ্ট তথ্য দেওয়া হচ্ছে না। কেউ কাউন্টার থেকে এক ধরনের তথ্য পাচ্ছেন, আবার কিছুক্ষণ পর সেটি বদলে যাচ্ছে। এতে করে অনিশ্চয়তা ও মানসিক চাপ আরও বাড়ছে।
একজন যাত্রী বলেন, ‘যদি শুরুতেই বলা হতো ফ্লাইট হবে না বা দেরি হবে, তাহলে আমরা অন্তত আত্মীয়-স্বজনদের কষ্ট দিতাম না। কেউ কেউ ছোট বাচ্চা নিয়ে এসেছে, কেউ বৃদ্ধ মা-বাবাকে সঙ্গে করে এনেছেন। এভাবে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করা খুবই কষ্টকর।’
ভুক্তভোগী যাত্রীদের সঙ্গে কথা বলে জানা গেছে, তারা সরকারের কাছে এবং সংশ্লিষ্ট এয়ারলাইন্স ও বিমানবন্দর কর্তৃপক্ষের কাছে কয়েকটি নির্দিষ্ট পদক্ষেপ চান। সেগুলো হলো- ফ্লাইটের সময়সূচি যতটা সম্ভব নিয়মিত ও পূর্বনির্ধারিত রাখা, বিলম্ব বা বাতিল হলে এসএমএস বা ঘোষণার মাধ্যমে দ্রুত ও সঠিক তথ্য দেওয়া, দীর্ঘসময় অপেক্ষমাণ যাত্রীদের জন্য বসার উপযুক্ত ব্যবস্থা করা, গরম ও মশার উপদ্রব কমাতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া, প্রবাসী ও তাদের পরিবারের জন্য মানবিক সহায়তা ডেস্ক চালু করা এবং শিডিউল বিপর্যয় পরিস্থিতি মোকাবিলায় কঠোর তদারকি ও সমন্বয় জোরদার করা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
যমুনা কেড়ে নিয়েছে ঘর-জমি, স্থায়ী বাঁধের দাবি
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
- পোশাক ও ব্যাংক খাতে অস্থিরতা, রফতানি আয় ও কর্মসংস্থান কমছে
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প -বাণিজ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
সীমান্তে পুশইন ঠেকালো বিজিবি ও এলাকাবাসী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বাধ্যতামূলক অবসরের শঙ্কায় ৩২ ওএসডি
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
বিএনপি মিডিয়া সেলের নামে ভুয়া কমিটি, সতর্ক থাকার আহ্বান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
কবর খুঁড়তে গিয়ে প্রাণ হারালেন ২ জন
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আগামী শিক্ষাবর্ষ থেকে বিভিন্ন শ্রেণিতে যুক্ত হবে ৪ নতুন বিষয় -শিক্ষামন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আদ-দ্বীনের ঘটনায় জনস্বার্থে সিদ্ধান্ত নিতে পিছপা হবে না সরকার -স্বাস্থ্যমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
প্রতি বছর ৩৫ লাখ টন খাদ্য যায় ময়লার ঝুড়িতে -খাদ্য প্রতিমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
৭২-এর সংবিধান নিয়ে ‘অতিকথন’ রয়েছে -আসিফ নজরুল
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
আইনশৃঙ্খলা পরিস্থিতির অনেক উন্নতি হয়েছে, টিআইবির রিপোর্ট পেপার কাটিং -স্বরাষ্ট্রমন্ত্রী
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












