ঈদের টানা ছুটিতেও অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না -উপদেষ্টা
ঈদে টানা ১০ দিনের ছুটিতে যাচ্ছে দেশ। তবে এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।
গতকাল ইয়াওমুল আরবয়িা (বুধবার) সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা জানান।
উপদেষ্টা বলেন, ঈদুল আজহা উপলক্ষে বৃহস্পতিবার (৫ জুন) থেকে টানা ছুটিতে যাচ্ছে দেশ। তবে টানা ছুটি থাকলেও এ সময় দেশের অর্থনীতিতে কোনো প্রভাব পড়বে না।
বাজেটের প্রতিক্রিয়া ঈদের পরে পর্যালোচনা করা হবে জানিয়ে উপদেষ্টা বলেন, বাজেট সম্পর্কে যেসব মন্তব্য ও প্রতিক্রিয়া আসবে, ঈদের পরে সেগুলো পর্যালোচনা করে দেখা হবে। ২২ জুন বাজেট পাস হবে।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।