ই-ডেস্ক চালু : পেপারলেস যুগে কেন্দ্রীয় ব্যাংক
, ১২ ডিসেম্বর, ২০২৫ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের সব বিভাগে চালু হয়েছে ই-ডেস্ক। এর মধ্যে দিয়ে সংস্থাটির দাপ্তরিক কাজে কাগজের ব্যবহার প্রায় শূন্যের কোটায় নেমে আসবে বলে আশা করা হচ্ছে। গত বুধবার থেকে শুরু হয়েছে এই ডিজিটাইজড নথি ব্যবস্থাপনা সফটওয়্যারের ব্যবহার।
আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত কেবল কেন্দ্রীয় ব্যাংকের পরিচালক পর্যায়ে নিষ্পত্তিযোগ্য নোট প্রস্তুতকরণ, উপস্থাপন, অনুমোদন এবং অনুমোদন-পরবর্তী কার্যক্রম আবশ্যিকভাবে ই-ডেস্ক সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করা হবে। আগামী ১ জানুয়ারি থেকে সব পর্যায়ের নোট প্রস্তুতকরণ, উপস্থাপন, অনুমোদন এবং অনুমোদন-পরবর্তী কার্যক্রম আবশ্যিকভাবে ই-ডেস্ক সফটওয়্যারের মাধ্যমে সম্পন্ন করতে হবে।
গত ৯ ডিসেম্বর রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংকের প্রধান কার্যালয়ের জাহাঙ্গীর আলম সম্মেলন কক্ষে ডিজিটাইজড নথি ব্যবস্থাপনা সফটওয়্যার ই-ডেস্কের উদ্বোধন ঘোষণা করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর। অনুষ্ঠানে ডেপুটি গভর্নর, নির্বাহী পরিচালক এবং পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশ ব্যাংকের নোট প্রস্তুত, উপস্থাপন, অনুমোদন ও নিষ্পত্তিকরণ প্রক্রিয়াকে অধিকতর গতিশীল এবং অনলাইন-ভিত্তিক করার লক্ষ্যে ই-ডেস্ক অ্যাপ্লিকেশন সফটওয়্যার প্রস্তুত করে ইন্টারনেট পোর্টালে যুক্ত করা হয়েছে। এর আগে এক অফিস আদেশে সংশ্লিষ্ট সফটওয়্যার ব্যবহারের নির্দেশনা জারি করে কেন্দ্রীয় ব্যাংক।
ইতোমধ্যে প্রধান কার্যালয়ের সব বিভাগ, ডিভিশন, সেল ও ইউনিটে কর্মরত উপসহকারী পরিচালক এবং তদূর্ধ্ব কর্মকর্তাদের জন্য ইউজার আইডি প্রস্তুত করা হয়েছে। ব্যবহারকালীন উ™ূ¢ত সমস্যা সমাধানে নিজ নিজ বিভাগীয় অ্যাডমিনের সহায়তা গ্রহণ করতে বলা হয়েছে।
উদ্বোধনের মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংক নোটিং প্রক্রিয়ায় অনলাইন-ভিত্তিক আধুনিক ব্যবস্থায় প্রবেশ করল। শুরুতে শুধু প্রধান কার্যালয়ে সিস্টেমটি চালু হলেও ধাপে ধাপে বাংলাদেশ ব্যাংকের সব অফিসে এটি সম্প্রসারণ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সাগরে নিম্নচাপ, ৬ বিভাগে ভারী বর্ষণের সতর্কবার্তা, বন্দরগুলোয় সতর্কসংকেত
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নারিকেল দ্বীপ রুটে ট্রলার চলাচল বন্ধ, অনিশ্চয়তায় এইচএসসি পরীক্ষার্থীরা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
তিন রেঞ্জ ডিআইজিসহ ছয় ডিআইজি পদে রদবদল
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গত ১ মাসে ৪৭২ সড়ক দুর্ঘটনায় নিহত ৪৩৮
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
৫৫ বছর পর পিঠ থেকে বের হলো মুক্তিযুদ্ধের গুলি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
অস্বাভাবিক বিলে পল্লী বিদ্যুতের গ্রাহকদের ভোগান্তি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘ছাত্রলীগের সন্ত্রাসী কর্মকান্ডের দায় হাসনাত-সারজিসদেরও আছে’
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ডিএসসিসির মার্কেটেই মশার কারখানা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পানি সংকটে বাসা ছাড়ছেন মিরপুরের অনেক বাসিন্দা
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
সীমান্তে পুশ-ইন ঠেকাতে বাড়ানো হয়েছে বিওপি
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দেনমোহর আদায়ের নীতিমালা তৈরি করতে হাইকোর্টে রিট
০৬ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
পুলিশের ঊর্ধ্বতন ৩৩ কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর
০৫ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)