রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬ ১৭ সাদিস, ১৩৯৪ শামসী সন ০৪ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বিদেশী ঋণ নেয়ার মাধ্যমে দেশকে দেউলিয়া করার ষড়যন্ত্র বাতিল, দেশবিরোধী চুক্তি বাতিলের দাবিতে প্রতিবাদী সমাবেশকাঁধে বহন করা ছোট ছোট অস্ত্রগুলোই বীর যোদ্ধাদের সাহসিকতার প্রতীক।শুধুমাত্র পশ্চিম তীরেই হাজার হাজার দমনপীড়ন দখলদারদেরসর্বনিম্ন নিট পেনশন ১০ হাজার, সর্বোচ্চ ৭০ হাজার ২০০ টাকাচিটাগাং ইউরিয়া কারখানায় দিনে সাড়ে চার কোটি টাকার সার উৎপাদন শুরুজুয়ার মাধ্যমে টাকা পাচার, ২১ জনের বিরুদ্ধে চার্জশিট সিআইডিরঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৩ কি.মি. যানজট, ভোগান্তিতে যাত্রীরাব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, ব্যাংক হিসাব জব্দ: আতঙ্কে উদ্যোক্তারা‘সামরিক বিমান নয়, কাঁটাতারের বেড়া দিয়ে শেখ হাসিনাকে পুশ-ইন করুক দিল্লি’যেভাবে এসেছেন সেভাবেই ফিরবেন শেখ হাসিনা, চাওয়া ভারতের

‘ই’জায শরীফে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি, ২০২৫, রাত ১:০৫ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৫
‘ই’জায শরীফে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম

নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, ‘আমরা মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম। আমাদের সাথে কারো কোনো ক্বিয়াস বা তুলনা করা যাবে না। ’ (দায়লামী শরীফ)
কাজেই, মহাসম্মানিত ও মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদেরকে আলাদা পরিভাষা মুবারক দ্বারা সম্বোধন করা আবশ্যক এবং আদব উনার অন্তর্ভুক্ত। মহাসম্মানিত মহাপবিত্র সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মহাপবিত্র মহাসম্মানিত হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনাদের অন্যতম। তিনি মহান আল্লাহ পাক উনার এবং উনার হাবীব ও মাহবূব সাইয়্যিদুল মুরসালীন, ইমামুল মুরসালীন, খ¦তামুন নাবিইয়ীন, নূরে মুজাস্সাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার আখাছছুল খাছ হাক্বীক্বী ক্বায়িম-মাক্বাম।
তাই উনাদের থেকে প্রকাশিত অলৌকিক বা বিশেষ ঘটনা মুবারক সমূহকে ‘কারামত’ না বলে, ‘ই’জায শরীফ’ বলতে হবে।
এক পীরবোন একদিন স্বপ্নে দেখেন, তিনি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার মুবারক তা’লীমে বসেছেন। সেখানে আরও অনেক পীরবোনেরাই তা’লীম গ্রহনের উদ্দেশ্যে বসা আছেন। উনার সাথে উনার জা ও বসা আছেন। তিনি লক্ষ্য করলেন, সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার সামনে দিয়ে মজলিসে একটি ছোট্ট ফুটফুটে মেয়ে শিশু দৌড়াদৌড়ি করছে। কেউ তাকে চিনেনা। তখন সবাই বলাবলি করছে যে, বাচ্চাটি কে? বা কার? যেন বাচ্চাটিকে তার মায়ের কাছে দেয়া হয়। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি এই বিষয়টি লক্ষ্য করে বললেন, “এই মেয়েটি অমুকের” তখন স্বপ্নদ্রষ্টা পীরবোনের নাম উল্লেখ করে বললেন, “আপনি বাচ্চাটিকে নিন। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার পবিত্র জবান নিসৃত কথা মুবারক শুনে উক্ত পীরবোন খুব খুশি হলেন। তিনি সাথে সাথেই বাচ্চাটিকে কোলে জড়িয়ে নিলেন। তখন ঐ পীরবোনের জা পীরবোনকে বললেন, “ভাবী! মেয়েটা আমাকে দিয়ে দিন। আমার তো বাচ্চা নেই। আপনার তো দুইটি বাচ্চা (১টি ছেলে ও ১টি মেয়ে) আছে। তখন উক্ত পীরবোন বললেন, না। আমি দিব না। সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি মেয়েটি আমাকে নেয়ার জন্য বলেছেন। তাই এই বাচ্চাটি আমারই। আমি একে দিব না। প্রয়োজনে তুমি আমার মেয়েকে নিতে পার। তবে এই বাচ্চাটি সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি আমাকে দিয়েছেন। তাই ও আমার। ”
এর কয়েক বছর পর, স্বপ্নদ্রষ্টা পীরবোনের একটি কন্যা সন্তান হয়। সন্তানটি দেখতে হুবহু স্বপ্নে দেখা মেয়েটির মত, যে মেয়েটিকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পীরবোনকে স্বপ্নের মাধ্যমে হাদিয়া করেছিলেন। তিনি যে ছূরতে বাচ্চা মেয়েটিকে স্বপ্নে দেখেছিলেন, মেয়েটির দৈহিক গড়ন, চুল, স্বাস্থ্য ইত্যাদি সবই ঠিক হুবহু একই হয়েছে। সুবহানাল্লাহ!
মহান আল্লাহ পাক উনার ওলীগণ কুন-ফাইয়াকুন উনার অধিকারী। উনারা যেভাবে চান, যা বলেন তা স্বপ্নের মাধ্যমে হোক অথবা বাস্তবে, তা ঠিক সেভাবেই ঘটে থাকে। মহান আল্লাহ পাক তিনি পবিত্র সূরা ইয়াসীন শরীফ উনার ৮২ নং পবিত্র আয়াত শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক করেন-
إِنَّمَا أَمْرُهُ إِذَا أَرَادَ شَيْئًا أَن يَقُولَ لَهُ كُن فَيَكُونُ
অর্থ : নিশ্চয়ই মহান আল্লাহ পাক তিনি যখন কোন কাজ করার ইচ্ছা মুবারক করেন, তখন উনার নির্দেশ মুবারক হলো সে সম্বন্ধে শুধু কুন-ফায়াকুন বলা অর্থাৎ তিনি যখন বলেন, হও তখন তা হয়ে যায়। সুবহানাল্লাহ!
সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম তিনি উক্ত পবিত্র আয়াত শরীফ উনার মিছদাক্ব। তিনি মহান আল্লাহ পাক প্রদত্ত কুন-ফাইয়াকুন উনার অধিকারী। তিনি যাকে যেভাবে বলেন তা ঠিক তদ্রুপই হয়ে থাকে। সুবহানাল্লাহ! মহান আল্লাহ পাক তিনি যেন আমাদের সকলকে সাইয়্যিদাতুনা হযরত উম্মুল উমাম আলাইহাস সালাম উনার হাক্বীক্বী মতে-মত, পথে-পথ হওয়ার তাওফীক্ব দান করেন। আমীন।

-ত্বলায়াল বুশরা।

মন্তব্য

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- لَا تَحْسَبَنَّ الَّذِيْنَ قُتِلَوْا فِىْ سَبِيْلِ اللهِ اَمْوَاتًا بَ… ২ দিন আগে পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ২ দিন আগে বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) বিশিষ্ট মহিলা ছাহাবী হযরত আসমা বিনতু আবী বকর ছিদ্দীক্ব রদ্বিয়াল্লাহু তায়ালা আনহা (১) ৩ দিন আগে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে যে ৪ শ্রেণীর লোকদের জন্য ক্বিয়ামতের দিন সুপারিশ ওয়াজিব হবে ৩ দিন আগে পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) পবিত্র কুরআন শরীফ ও সুন্নাহ্ শরীফের আলোকে তালাকের আহকাম (১) ৪ দিন আগে মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী মহাসম্মানিত মহাপবিত্র হযরত আহলু বাইত শরীফ আলাইহিমুস সালাম উনারা বেমেছাল ফযীলত মুবারকের অধিকারী ৪ দিন আগে নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি সৃষ্টির শুরুতেই মহান আল্লাহ পাক উনার কুদরত মুবারক উনার মধ্যে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন ৫ দিন আগে ইখলাছ অর্জন করা ফরজ; ইখলাছ ছাড়া ইবাদত-বন্দেগী কবুল হয় না পবিত্র হাদীছ শরীফ উনার মধ্যে ইরশাদ মুবারক হয়েছে- اَلنَّاسُ كُلُّهُمْ هَلْكٰى إِلَّا الْمُؤْمِنُونَ، وَالْمُؤْ… ৭ নভেম্বর, ২০২৬ হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু আনহুম উনাদের সম্পর্কে কটূক্তি করা কাট্টা কুফরী ৭ নভেম্বর, ২০২৬ মহিলাদের জন্য হাত, পা ও চেহারা আবৃত করে ঘর থেকে বের হওয়া ফরজ; খোলা রেখে বের হওয়া হারাম, জায়েয বলা কুফরী (৯) মহাসম্মানিত কুরআন শরীফ থেকে মুখ ঢেকে পর্দা করার দলীল: (৪) فَجَاءَتْهُ إِحْدَاهُمَا تَمْشِي عَلٰى اسْتِحْيَاءٍ … ৬ নভেম্বর, ২০২৬ নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার সম্মানিত ফায়সালা মুবারক তথা উনার সুন্নত মুবারক পালন করা ব্যতীত ঈমানদার হওয়া সম্ভব নয় ৬ নভেম্বর, ২০২৬ পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য পিতা-মাতার প্রতি সন্তানের দায়িত্ব-কর্তব্য ৫ নভেম্বর, ২০২৬