ইয়েমেনে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের হামলার নিন্দা জানিয়েছে রাশিয়া ও ইরান
, ০৪ রজবুল হারাম শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৯ সামিন, ১৩৯১ শামসী সন , ১৭ জানুয়ারি, ২০২৪ খ্রি:, ০২ মাঘ, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
রাশিয়া ও ইরান গত সোমবার ইয়েমেনে হাউসি গোষ্ঠীর লক্ষ্যবস্তুতে মার্কিন যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের দ্বারা পরিচালিত হামলার নিন্দা করেছে।
গতকাল ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, ইয়েমেনের ভূখ-ে মার্কিন যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের নেতৃত্বে ব্যাপক হামলার তীব্র নিন্দা করেছে পররাষ্ট্র বিষয়ক বিভাগের প্রধানরা।
রুশ পররাষ্ট্রমন্ত্রী এবং ইরানের হোসেইন আমির-আব্দুল্লাহিয়ানের মধ্যে ফোনালাপের পর রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই বিবৃতি প্রকাশ পায়।
গত শনিবার ইয়েমেনের হাউসিদের দ্বারা নিয়ন্ত্রিত এলাকায় লক্ষ্যবস্তুতে ওয়াশিংটন এবং লন্ডন দ্বারা হামলা চালানোর এক দিন পরে মার্কিন যুক্তরাষ্ট্র সানায় নতুন করে বিমান হামলা চালায়।
৭ অক্টোবরের পর থেকে গাজার সাথে সংহতি প্রকাশ করে হাউসিরা লোহিত সাগরে দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি কোম্পানির মালিকানাধীন বা পরিচালিত পণ্যবাহী জাহাজগুলোকে লক্ষ্যবস্তু করছে। হাউসিরা দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের ধ্বংস চায়। তারা বলছে, গাজায় খাদ্য ও ওষুধ সরবরাহ করা না পর্যন্ত দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলের বন্দরগামী জাহাজে আক্রমণ অব্যাহত থাকবে।
হাউসি টানা কয়েক বছর ধরে ইরানের সামরিক প্রশিক্ষণ পেয়েছে, তাদের হাতে আধুনিক অস্ত্রশস্ত্র আছে। সংগঠনটির জাহাজ বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের সীমা ৮০০ কিলোমিটার।
গাজায় দখলদার সন্ত্রাসী কাপুরুষ ইসরাইলি হামলার শততম দিবস উপলক্ষে প্রতিবাদ বিক্ষোভ হয়েছে বিশ্বের বিভিন্ন দেশে। দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসি পর্যন্ত বিভিন্ন শহরে বিক্ষোভকারীরা দ্রুত এ যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












