ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে ২ বছরের মধ্যে স্বাধীন রাষ্ট্র করার ঘোষণা
, ১৫ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০৭ ছামিন, ১৩৯৩ শামসী সন , ০৫ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ২১ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইয়েমেনের দক্ষিণাঞ্চলকে মুক্ত করে আগামী দুই বছরের মধ্যে একটি স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার চূড়ান্ত ঘোষণা দিয়েছে দেশটির বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী সাউদার্ন ট্রানজিশন কাউন্সিল (এসটিসি)।
গোষ্ঠীটির প্রেসিডেন্ট আইদারুস আল জুবাইদি গত জুমুয়াবার (২ জানুয়ারি) সম্প্রচারিত এক ভাষণে এই দুই বছর মেয়াদী রূপান্তরকাল বা ক্রান্তিকালীন পর্ব শুরুর কথা জানায়।
সে আন্তর্জাতিক সম্প্রদায়কে ইয়েমেনের দক্ষিণ ও উত্তরের বিবদমান পক্ষগুলোর সঙ্গে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেছে, দুই বছরব্যাপী এই আলোচনার প্রক্রিয়া শেষ হলে দক্ষিণাঞ্চলে স্বাধীনতার প্রশ্নে গণভোট আয়োজন করা হবে।
তবে সে হুশিয়ারি দিয়ে বলেছে, যদি আন্তর্জাতিক সম্প্রদায় আলোচনায় অনীহা দেখায় কিংবা দক্ষিণাঞ্চলের জনগণের ওপর কোনো হামলা হয়, তবে দুই বছর অপেক্ষা না করে তার আগেই স্বাধীনতার ‘সাংবিধানিক ঘোষণা’ দেওয়া হবে।
ইয়েমেনের এই রাজনৈতিক প্রেক্ষাপট দীর্ঘদিনের গৃহযুদ্ধ ও আঞ্চলিক ক্ষমতার লড়াইয়ের সঙ্গে যুক্ত। ২০১৪ সালে হুথিরা রাজধানী সানা দখল করার পর দেশটির তৎকালীন প্রেসিডেন্ট আব্দ রাব্বু মনসুর আল হাদী সৌদি আরবে আশ্রয় নেয়। হুথিদের দমন করতে ২০১৫ সালে সৌদি আরব ও আরব আমিরাতের নেতৃত্বে একটি সামরিক জোট গঠিত হয়।
বর্তমানে হুথিরা রাজধানী সানাসহ ইয়েমেনের উত্তরাঞ্চল নিয়ন্ত্রণ করছে, অন্যদিকে দক্ষিণাঞ্চল রয়েছে সৌদি সমর্থিত ইয়েমেন প্রেসিডেন্সিয়াল কাউন্সিলের (ওয়াইপিসি) দখলে। এসটিসি একসময় সৌদি জোটের মিত্র হিসেবে থাকলেও পরে তারা নিজস্ব লক্ষ্য অর্জনে আলাদা হয়ে যায় এবং ২০২২ সালে হাদরামাউতসহ দক্ষিণের বিস্তীর্ণ এলাকা নিজেদের নিয়ন্ত্রণে নেয়। সূত্র: আল জাজিরা।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












