ইসলামী স্থাপত্য দূর্গ “কসর আল-খারানা”
এই দুর্গটির প্রথম উদাহরণগুলির মধ্যে একটি হচ্ছে এটি এই অঞ্চলের প্রথম ইসলামী স্থাপত্য। কাসর আল খারানাহ দূর্গটি বিস্তীর্ণ, বৃক্ষবিহীন সমতল মরুভূমির মধ্যভাগে অবস্থিত। মরুভূমির দুর্গের মধ্যে এই দুর্গটি সমস্ত মরুভূমির দুর্গের মধ্যে সবচেয়ে আলোকবিশিষ্ট।
নির্মাণের সময়কালঃ
ভবনের উপরের কক্ষগুলির একটিতে দেয়ালের চিত্রকর্মের ফলক দেখে বলা হয় দূর্গটি ৭১০ ঈসায়ী সনে নির্মাণ করা হয়েছে। তবে কিছু কিছু দার্শনিক যুক্তি দিয়েছিল যে কাঠামোটি নির্মাণকাল ৬২০ এর আশেপাশে হতে পারে।
বর্ণনাঃ
স্থাপনাটি বর্গাকার ৩৫ মিটার (১১৫ ফুট), প্রতিটি কোণায় ছোট ছোট টাওয়ার এবং দক্ষিণ দিকে একটি বৃত্তাকার প্রবেশদ্বার রয়েছে। রুক্ষ চুনাপাথরের উপর কাদা-মাটির প্রলেপ দিয়ে তৈরী করা হয়েছে। উপরের আলংকারিক পাথরগুলো সমতল। দূর্গটির প্রতিটি কোণার টাওয়ার এবং দক্ষিণ দিকে একটি গোলাকার প্রবেশদ্বার (দরজা) রয়েছে। ভবনের ভেতরে দুটি স্তরে একটি উঠোনকে কেন্দ্র করে চারপাশে ৬০ টি কক্ষ রয়েছে, ভবনের মাঝখানে বৃষ্টির পানি জমানোর জন্য ছোট একটি পুকুর রয়েছে, সম্ভবত আগত অতিথিদের বা দর্শনাথীদের পুকুরের পাশেই আলোচনা সভার জন্য এই স্থানটি নির্ধারিত করা হয়েছিল। অনেকগুলি রুমে হালকা বায়ুচলাচলের জন্য ছোট ছোট পাথরের ব্লক রয়েছে। এরমধ্যে আবার কিছু কক্ষ সাজানো আছে।
আরও পড়ুন
সব ›
সাগরে ৪৭০০ বছরের পুরোনো জাহাজের সন্ধান
তুরস্কে ‘হযরত নূহ আলাইহিস সালাম উনার নৌকা’র খোঁজে পাহাড় খনন
অযত্নে ভঙ্গুর মোগল স্থাপত্যের অনন্য নিদর্শন খানবাড়ি মসজিদ
৫০০ বছরের ঐতিহ্য স্থাপত্যর এক অনন্য নিদর্শন রাজশাহীর বাঘা শাহী মসজিদ
মুন্সীগঞ্জের দরগাহবাড়ি: সাড়ে পাঁচ শতাব্দী পেরিয়ে বাবা আদম মসজিদ
শ্যামপুর দায়রা শরীফ : ঐতিহ্য ও স্থাপত্যের নিদর্শন
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।