ইসলামি বিমা কোম্পানি শুধু নামেই আছে, কাজে নেই
, ০৬ রমাদ্বান শরীফ, ১৪৪৫ হিজরী সন, ১৮ আশির, ১৩৯১ শামসী সন , ১৭ মার্চ, ২০২৪ খ্রি:, ০৩ চৈত্র, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) দেশের খবর
নিজস্ব প্রতিবেদক:
দেশের জীবনবিমা খাতের অন্তত ১১টি প্রতিষ্ঠান নামের সঙ্গে ‘ইসলামি’ শব্দ জুড়ে দিয়ে এখন ইসলামি বিমা কোম্পানি হিসেবে পরিচিতি গড়ে তুলেছে। অবশেষে বিমা খাতের নিয়ন্ত্রক সংস্থা বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (আইডিআরএ) নজরে এসেছে যে বাস্তবে এসব কোম্পানির কোনো ইসলামি পণ্যসেবা নেই। এমনকি ইসলামি ভাবধারায়ও চলছে না কোম্পানিগুলো।
এ অবস্থায় আইডিআরএ দেশে প্রথমবারের মতো ইসলামি বিমা বিধিমালা প্রণয়ন করতে যাচ্ছে। সংস্থাটি এ নিয়ে একটি খসড়া তৈরি করে সেটি ১০ মার্চ বিভিন্ন বেসরকারি কোম্পানি, বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন, বাংলাদেশ ইনস্যুরেন্স ফোরাম, বাংলাদেশ ইনস্যুরেন্স একাডেমিসহ সংশ্লিষ্ট পক্ষগুলোর কাছে মতামতের জন্য পাঠিয়েছে। আর ১৭ মার্চের মধ্যে ই-মেইলে মতামত দিতে বলা হয়েছে।
রাষ্ট্রায়ত্ত জীবন বীমা করপোরেশন, বিদেশি মেটলাইফ ও ভারতের এলআইসির পাশাপাশি ইসলামি নাম যুক্ত করেনি, এ রকম আরও ২৩টি জীবনবিমা কোম্পানি রয়েছে দেশে।
জানতে চাইলে আইডিআরএর মুখপাত্র ও পরিচালক জাহাঙ্গীর আলম বলেন, ‘আমরা দেখেছি যে বেশ কিছু কোম্পানির নামের সঙ্গে শুধু “ইসলামি” শব্দটা আছে, আর কিছু নেই। পরিপূর্ণ কোনো ইসলামি বিমা পরিকল্প বা পণ্য নেই। এভাবে চলতে পারে না। তাই একটা বিধিমালা করা হচ্ছে। এ-সংক্রান্ত খসড়ায় সবার মতামত চাওয়া হয়েছে।’ ইসলামি বিমা বিধিমালা হয়ে গেলে শৃঙ্খলার সঙ্গে ইসলামি বিমাপণ্য বিক্রি করা সম্ভব হবে বলে মনে করেন তিনি।
এদিকে বাংলাদেশ ইনস্যুরেন্স অ্যাসোসিয়েশন (বিআইএ) ১৮ মার্চ নিজস্ব কার্যালয়ে একটি বৈঠক ডেকেছে। এ বৈঠকের আলোচ্যসূচিতে ইসলামি বিমা বিধিমালাও রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ঈদের আগে-পরে ট্রাক-কাভার্ড ভ্যান চলাচল বন্ধ থাকবে -ডিএমপি কমিশনার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ব্যবসায়ীর গোয়ালঘর থেকে দেড় হাজার লিটার পেট্রল-অকটেন উদ্ধার
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হঠাৎ হাসপাতালে মন্ত্রী, দেখলেন অনেক চিকিৎসক কর্মস্থলে আসেননি
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বন্ধ পাটকল চালু করে কর্মসংস্থান বাড়ানো হবে -বস্ত্র প্রতিমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তিস্তা মহাপরিকল্পনার কাজ দ্রুত শুরু হবে -ত্রাণমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
জামাতের হামলায় এক বিএনপি কর্মী নিহত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
স্কুল-কলেজে কোয়ান্টাম ফাউন্ডেশনের প্রশিক্ষণ স্থগিত
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কলাপাতা কাটা নিয়ে তর্কের পর ‘ঘুষিতে’ প্রাণ গেল প্রতিবেশীর
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘রাত থেকে গণপরিবহনে তেল নেয়ার সীমাবদ্ধতা থাকছে না’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সংস্কার বিষয়ে সিদ্ধান্ত সংসদেই হবে -স্বরাষ্ট্রমন্ত্রী
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
দেশব্যাপী খাল খনন কর্মসূচির উদ্বোধন ১৬ মার্চ
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘ইরানি ক্ষেপণাস্ত্রের লক্ষ্যভেদের হার দ্বিগুণ হয়েছে’
১৫ মার্চ, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)