ইসলামাবাদ, ওয়াজিরিস্তানে আত্মঘাতী হামলাকারীরা আফগান নাগরিক -পাকিস্তান
, ২৩ জুমাদাল ঊলা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৭ সাদিস, ১৩৯৩ শামসী সন , ১৫ নভেম্বর, ২০২৫ খ্রি:, ৩০ কার্তিক, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
রাজধানী ইসলামাবাদসহ চলতি সপ্তাহে পাকিস্তানে হওয়া দুটি আত্মঘাতী হামলায় জড়িত দুইজনই আফগানিস্তানের নাগরিক বলে জানিয়েছেন পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নাকভি।
গত বৃহস্পতিবার পার্লামেন্টে এক অধিবেশনে তিনি এ তথ্য দেন; অধিবেশনটি সরাসরি সম্প্রচারও করা হয় বলে জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
এর আগে মঙ্গলবার ইসলামাবাদে নিম্ন আদালতের বাইরে পুলিশের এক টহল দলের কাছে এক আত্মঘাতী হামলাকারী নিজেকে উড়িয়ে দিলে অন্তত ১২ জন নিহত ও ২৭ জন আহত হয়।
আগের দিন আফগানিস্তানের সীমান্তের কাছে দক্ষিণ ওয়াজিরিস্তান জেলায় সামরিক বাহিনী পরিচালিত একটি শিক্ষা প্রতিষ্ঠানের মূল ফটকে বিস্ফোরকবোঝাই একটি গাড়ি দিয়ে চালানো হামলায় তিনজন নিহত হয়েছিলো।
বিস্ফোরণের পর সন্ত্রাসীরা ওই শিক্ষা প্রতিষ্ঠানে ঢুকে পাকিস্তানি সেনাদের সঙ্গে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষ ২৪ ঘণ্টার বেশি স্থায়ী হয় এবং শেষ পর্যন্ত সব হামলাকারী মারা পড়ে। সামরিক বাহিনী পরিচালিত হলেও ওই শিক্ষা প্রতিষ্ঠানে বেসামরিকরাই পড়াশোনা করেন।
এর আগে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ এই দুই হামলার জন্য ভারতকে দায় দিয়েছিলেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মধ্যপ্রাচ্যের বিভিন্ন ঘাঁটি থেকে সেনা সরাচ্ছে যুক্তরাষ্ট্র : এনবিসি
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
যুক্তরাষ্ট্রের হুমকির জবাবে এবার ‘ফাদার অব অল বোম্বস’ আনার ঘোষণা ইরানের
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
নভেম্বরে ফের ইরানে মার্কিন-ইসরায়েলি হামলার পরিকল্পনা
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
বিশ্বজুড়ে ঋণের পাহাড় ৩৬৫ ট্রিলিয়ন ডলার, শীর্ষে যুক্তরাষ্ট্র
২৩ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) -
সমুদ্রের পানির নীল রঙের নেপথ্যে কী?
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
গভীর সংকটে ফ্রান্স, আহত ৫০০ পুলিশ; বিক্ষোভ ছড়ালো ইতালি-আলবেনিয়াতেও
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইয়েমেনের লক্ষ্যবস্তুর তালিকা বিস্তৃত ও হালনাগাদ করা হচ্ছে : আনসারুল্লাহ নেতা
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সুদানজুড়ে ড্রোন হামলায় ১৬০ জনের বেশি নিহত, গৃহযুদ্ধে প্রাণহানি ৫৯ হাজার
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘আমরা মাটি খেয়ে থাকবো তবুও এক ইঞ্চি জমি ছাড়বো না’
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে ইন্টারনেট ক্যাবল ধ্বংসের হুমকি ইরানের
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
শিশুশূন্য হয়ে পড়ছে লন্ডনের স্কুলগুলো
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরাইলী মন্ত্রীদেরকে বয়কট করার আহ্বান
২২ অক্টোবর, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












