দখলদার সন্ত্রাসী ইসরাইলের কাপুরুষতা:
ইসরায়েল থেকে পালানোর প্রবণতা বাড়ছে; চলে যাচ্ছে বিশেষজ্ঞরাও
, ০৮ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০১ সাবি’, ১৩৯৩ শামসী সন , ৩০ নভেম্বর, ২০২৫ খ্রি:, ১৫ অগ্রহায়ণ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আহাদ (রোববার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
এক নতুন গবেষণায় দেখা গেছে, দখলদার ইসরায়েল থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার প্রবণতা ব্যাপকভাবে বেড়েছে। এই প্রবণতা এখন উচ্চ আয়ের বিশেষ করে বিশেষজ্ঞ, প্রকৌশলী এবং চিকিৎসকদের মধ্যেও ছড়িয়ে পড়েছে। ইসরায়েলের অর্থনীতি বিষয়ক গণমাধ্যমের বিশ্লেষণ অনুযায়ী, এটি ইসরায়েলের উৎপাদন, উদ্ভাবন ও অর্থনৈতিক স্থিতিশীলতার ভিত্তির জন্য গুরুতর হুমকি।
দৈনিক ক্যালকালিস্ট-এর নতুন প্রতিবেদনে ইহুদিবাদী ইসরায়েল থেকে পালানোর একটা চিত্র তুলে ধরা হয়েছে। তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষণা অনুযায়ী, ২০২৩ সালের জানুয়ারি থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত সময়ে ৯০ হাজার ইহুদি দখলদার ইসরায়েল ত্যাগ করেছে। গবেষকদের মতে, এটি “অভিবাসন ভারসাম্যের ভাঙন”, কারণ আগের ঢেউগুলোর মতো এবার নিম্নআয়ের মানুষ নয়; বরং মূলত উচ্চ আয়ের লোকজন, তরুণ, বিশেষজ্ঞ, এবং গুরুত্বপূর্ণ মানবসম্পদ হারিয়ে যাচ্ছে অর্থাৎ সেই শ্রেণি দুর্বল হয়ে পড়ছে যারা ইসরায়েলের দক্ষ কর্মশক্তির মেরুদ- হিসেবে বিবেচিত।
দৈনিকটি লিখেছে, দুই বছরের কম সময়ের মধ্যে এই বিপুল মানুষের দেশত্যাগে সরকারের প্রায় ১.৫ বিলিয়ন শেকেল (প্রায় ৩৯৫ মিলিয়ন ডলার) আয় কমে গেছে। এই আয় কমেছে কর খাত থেকে।
গবেষণায় দেখা গেছে, ৮৭৫ চিকিৎসক ইহুদিবাদী ইসরায়েল ছেড়েছে। এর ফলে বিশেষজ্ঞ চিকিৎসকের ঘাটতি দেখা দিয়েছে। এমন এক সময়ে এই ঘটনা ঘটছে যখন ইসরায়েলের স্বাস্থ্য খাত আগে থেকেই তীব্র জনবল সংকটে ভুগছে।
একই সময়ে ২২৪ জন গবেষক ও ২,৩৩০ জন প্রকৌশলী স্থায়ীভাবে দেশ ছাড়ছে।
আরও উদ্বেগজনক বিষয় হলো, ৪০ বছরের বেশি বয়সী অভিজ্ঞ বিশেষজ্ঞদের মধ্যেও ইসরায়েল ত্যাগের প্রবণতা বেড়ে গেছে, এই বিশেষজ্ঞরা অর্থনীতির বহু গুরুত্বপূর্ণ খাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
তেলআবিব বিশ্ববিদ্যালয়ের গবেষকরা এটিকে একটি “বিপজ্জনক পরিবর্তন” হিসেবে বর্ণনা করেছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)












