ইসরায়েলের ঔদ্ধত্যে মধ্যপ্রাচ্যে বাংলাদেশি প্রবাসীদের নিয়ে উদ্বিগ্ন তারেক রহমান
, ১৯ রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৫ রবি’, ১৩৯৩ শামসী সন , ১৩ সেপ্টেম্বর, ২০২৫ খ্রি:, ২৮ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) তাজা খবর
নিজস্ব প্রতিবেদক:
মধ্যপ্রাচ্যকে ক্রমেই এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে ঠেলে দিচ্ছে ইসরায়েল। গাজায় গণহত্যার সঙ্গে লেবানন, সিরিয়া, ইয়েমেনের মতো দেশে একের পর এক বিমান হামলা চালাচ্ছে তারা। সবশেষ কাতারের রাজধানী দোহায় ইসরায়েলের বর্বরোচিত হামলায় প্রাণ হারিয়েছেন কাতার ও ফিলিস্তিনের বেশ কয়েকজন নাগরিক। ইসরায়েলের এমন ঔদ্ধত্যের কারণে মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি প্রবাসীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
গতকাল জুমুয়াবার এক অনলাইন পোস্টে তিনি লিখেছেন, বিশ্বজুড়ে বাংলাদেশিরা সবসময়ই সহিংস ঔপনিবেশিক দমন-পীড়ন ও অস্তিত্ব মুছে ফেলার বিরুদ্ধে আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের সঙ্গে সংহতি প্রকাশ করেছে এবং গর্বের সাথে তা অব্যাহত রেখেছে।
‘সাম্প্রতিক খবর অনুযায়ী দখলকৃত পশ্চিম তীরে বসতি সম্প্রসারণের পরিকল্পনা, যা ভবিষ্যতে কোনো ফিলিস্তিনি রাষ্ট্র গঠনের সম্ভাবনাকে কার্যত অসম্ভব করে তুলবে, তা অত্যন্ত হৃদয়বিদারক। নেতানিয়াহুর নেতৃত্বে ফিলিস্তিনি জনগণ, তাদের সংস্কৃতি, ভূমি ও ইতিহাসের উপর চলমান বর্ণবৈষম্য ও হামলা নিছক গণহত্যা নয়, বরং ফিলিস্তিনিদের পরিকল্পিত জাতিগত নিধন। এটি ঘৃণ্য’ -যোগ করেন তারেক রহমান।
তিনি দখলদার ইসরায়েলের আগ্রাসী আচরণের কারণে মধ্যপ্রাচ্য এবং উপসাগরীয় অঞ্চলে কর্মরত বাংলাদেশি নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে লিখেছেন, অনেক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও উপসাগরীয় অঞ্চলে বসবাস ও কাজ করেন। বর্তমান ইসরায়েলি ইহুদীবাদী সরকার পুরো অঞ্চলটিকে এক গভীর সংকটে ঠেলে দিচ্ছে দেখে আমি তাদের এবং তাদের পরিবারের নিরাপত্তা নিয়ে গভীরভাবে উদ্বিগ্ন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পূর্বাঞ্চলীয় শহর কোস্তিয়ানতিনিভকা নিয়ন্ত্রণে নেয়ার রাশিয়ার দাবি অস্বীকার জেলেনস্কির
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
দুর্নীতির অভিযোগ প্রমাণিত হলে বদলি নয়, চাকরিচ্যুত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
অলাভজনক রাষ্ট্রায়ত্ত কারখানা চালুর প্রক্রিয়া দ্রুত শেষ করার নির্দেশ প্রধানমন্ত্রীর
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নূরানীবাদে (নরসিংদীতে) পুকুরে ডুবে একই পরিবারের ৩ শিশুর মর্মান্তিক মৃত্যু
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সরকারের ১৮০ দিন পূর্তি: দেশের সব হাসপাতালে ৬ নির্দেশনা
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
চাঁদপুরে এক ইলিশ বিক্রি হলো ২২ হাজার ৭৯৮ টাকায়
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আরও ৫ লাখ টন জ্বালানি তেল কিনছে সরকার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আ. লীগের দাফন হয়েছে দিল্লিতে, আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘আমরা খামেনির রক্তের প্রতিশোধ নেব’, শোকাহত লাখো ইরানির হুঙ্কার
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বাংলাদেশ এখন বিনিয়োগের অন্যতম গন্তব্য: অর্থমন্ত্রী
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
আলী খামেনির কফিনের পাশে ১৪ মাস বয়সী নাতনির ছোট কফিন
০৪ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)