ইসরায়েলি মন্ত্রীদের বাড়ি অবরুদ্ধ করলো বন্দীদের পরিবার
, ০১লা রবীউল আউওয়াল শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৭ ছালিছ, ১৩৯৩ শামসী সন , ২৬ আগস্ট, ২০২৫ খ্রি:, ১১ ভাদ্র, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
গাজায় বন্দী ইসরায়েলিদের মুক্তি করে আনার দাবিতে দেশটির শীর্ষস্থানীয় মন্ত্রীদের বাড়িঘর অবরুদ্ধ করেছে বিক্ষোভকারীরা| গত রোববার সকাল থেকে তারা সেখানে অবস্থান নেয়|
কাতারভিত্তিক গণমাধ্যম আল জাজিরার খবরে বলা হয়েছে, রোববার গাজায় গণহত্যার ৬৮৮তম দিন| এদিন সকাল থেকেই নেতানিয়াহু সরকারের শীর্ষস্থানীয় মন্ত্রীদের বাড়ির সামনে জড়ো হতে শুরু করে বিক্ষোভকারীরা| তারা এমন একটি চুক্তির দাবি জানায়, যা গাজায় বন্দী স্বজনদের ফিরিয়ে আনার নিশ্চয়তা প্রদান করে|
ইসরায়েলি গণমাধ্যম সূত্রে প্রতিবেদনে বলা হয়, বিক্ষোভকারীরা ক্যাবিনেটের কয়েকজন মন্ত্রীর বাড়ির সামনে অবস্থান নিয়েছে| এর মধ্যে প্রতিরক্ষামন্ত্রী, কৃষিমন্ত্রী, শিক্ষামন্ত্রী, পরিকল্পনামন্ত্রী ও নেসেটের স্পিকার অন্যতম|
ইসরায়েলি প্রতিরক্ষামন্ত্রী কাটজের বাড়ির সামনে অবস্থান নিয়েছে বন্দীদের পরিবার| সেখানে গাজায় বন্দী এক ইসরায়েলির বাবা এহুদা কোহেন তার ছেলের মুক্তির জন্য চুক্তি করতে প্রতিরক্ষামন্ত্রী টালবাহানা করছে বলে অভিযোগ করে| এ সময় সে দায়িত্ব পালনে সক্ষম না হলে কাটজকে পদত্যাগের আহ্বান জানায়|
সে বলেছে, নেতানিয়াহুর প্রতি আনুগত্য কেবল সৈন্য ও বন্দীদের লাশের সারি দীর্ঘ করবে| সেজন্য এতটুকুতেই ক্ষ্যান্ত হন| এখন যুদ্ধের দরকার নেই| যেকোনো মূল্যেই হোক একটি চুক্তি করে ফেলুন|
অধিকৃত আসকালানে অবস্থান নেয়া দলে রয়েছে মিশাল লাভি| সে গাজায় বন্দী উমারি মিরানের শ্যালিকা| কৃষিমন্ত্রী আভি ডিকটরের বাড়ির সামনে অবস্থান নেয়া জমায়েতে সে বলে, ‘আমরা চাই, মন্ত্রিপরিষদ গাজায় বন্দী ইসরায়েলিদের ছবি প্রকাশ করুক| আমরা দেখতে চাই, তারা কেমন আছে| ’ সে নিজ ভগ্নিপতির বিষয়ে বলে, ‘উমারি ভালো নেই| ’ এ সময় সে ইসরায়েলিদের প্রতি মন্ত্রীদের দায়িত্ববোধ পালনে তৎপরতা নিয়ে প্রশ্ন তোলে|
এ দিন বিক্ষোভকারীরা কুদস ও তেল আবিববের মাঝে সংযোগকারী একটি প্রধান সড়ক অবরোধ করে রাখে| যেন সরকার দ্রুত একটি বন্দীবিনিময় চুক্তিতে দ্রুত সম্মত হয়|
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হরমুজ প্রণালিতে নতুন করিডোর চালু করলো ওমান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আমরা কোনো অবস্থাতেই আমাদের প্রতিরক্ষা সক্ষমতা নিয়ে আলোচনা করবো না -পেজেশকিয়ান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুদ্ধ অবসানের চুক্তিটি ‘যুক্তরাষ্ট্রের পরাজয়ের ঘোষণা’ -ইরান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরানের ৩০০ বিলিয়ন ডলারের তহবিল কেবলই ‘আকাক্সক্ষা’ -কাতার
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
উপসাগরীয় মিত্রদের কাছে ইরানচুক্তি ‘বিক্রির’ চেষ্টায় যুক্তরাষ্ট্র!
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাজ্যে ৫০ বছরের রেকর্ড তাপপ্রবাহ, এক হাজারের বেশি স্কুল বন্ধ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
‘ইসরায়েল যুদ্ধক্ষেত্রে কখনোই লক্ষ্য অর্জন করতে পারবে না’
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)