ইসরায়েলি গণমাধ্যমের স্বীকারোক্তি: ইরানই শেষ কথা বলছে
, ২৪ যিলহজ্জ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১২ আউওয়াল, ১৩৯৪ শামসী সন , ১১ জুন, ২০২৬ খ্রি:, ২৮ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
একটি হিব্রু ভাষার দৈনিক স্বীকার করেছে, সন্ত্রাসী ইসরায়েলের বিরুদ্ধে সাম্প্রতিক ক্ষেপণাস্ত্র হামলায় ইরানের শক্তি প্রমাণিত হয়েছে।
মেহর নিউজ এজেন্সিকে উদ্ধৃত করে পার্সটুডে জানিয়েছে, হিব্রু ভাষার সংবাদপত্র ইয়েদিওথ আহারনোথ স্বীকার করেছে, শেষ কথা ইরানই বলছে এবং একটি নতুন আঞ্চলিক সমীকরণ তৈরিতে তারা তাদের শক্তি প্রদর্শন করেছে।
সংবাদপত্রটি সন্ত্রাসী ইসরায়েলের যুদ্ধবিরতি লঙ্ঘন এবং বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপর আগ্রাসনের জবাবে ইরানের বড় ধরনের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করেছে।
এদিকে, ইসরায়েলের চ্যানেল-১৫ তাদের প্রতিবেদনে আরও বলেছে, ইরানের সাথে সংঘর্ষের আরেকটি পর্ব সন্ত্রাসী ইসরায়েলের জন্য একটি বেদনাদায়ক আঘাত এবং প্রতিরোধক হিসেবে শেষ হয়েছে।
ইসরায়েলের চ্যানেল-১২ টেলিভিশনও এক প্রতিবেদনে স্বীকার করেছে, ইরান আবারও প্রক্সি ফ্রন্টগুলোকে সংযুক্ত করতে সক্ষম হয়েছে। এ সময় তারা বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোর ওপর সন্ত্রাসী ইসরায়েলের আগ্রাসনের জবাবে অধিকৃত অঞ্চলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলার কথা উল্লেখ করে।
ইসরায়েলের সংবাদপত্র ইসরায়েল হিউমও একটি প্রতিবেদনে জোর দিয়ে বলেছে, ইরান এই ঘোষণা দিয়ে একটি উদ্বেগজনক বিষয় দেখিয়ে দিয়েছে আর তা হচ্ছে, বৈরুতের ওপর যেকোনো হামলার জবাবে দখলদার ইসরায়েলে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মার্কিন-ইসরায়েলি হামলা ঠেকানো উপসাগরীয় দেশগুলোর দায়িত্ব -ইরান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ফের মার্কিন এমকিউ-৯ ড্রোন ভূপাতিত করেছে ইরান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইরান ভেনেজুয়েলা এক নয় -মার্কিন-ইসরায়েলি শাসকগোষ্ঠীকে ফিলিস্তিনি বিশ্লেষক
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
যুক্তরাষ্ট্রের তেল মজুত রেকর্ড মাত্রায় কমছে
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
হামাসের বীরত্ব:
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইসরায়েলি জাহাজ চলাচলে নিষেধাজ্ঞা হুতি’র
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
দখলদারদের ধ্বংসে মুজাহিদ বাহিনীর সাহসী অবস্থান
১১ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার)