ইসরায়েলি ক্ষেপণাস্ত্র কারখানায় বিস্ফোরণ, সঠিক তথ্য লুকাচ্ছে তেল আবিব
, ২৯ যিলক্বদ শরীফ, ১৪৪৭ হিজরী সন, ১৮ ছানী আশার, ১৩৯৩ শামসী সন , ১৮ মে, ২০২৬ খ্রি:, ০৪ জৈষ্ঠ্য, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
অধিকৃত জেরুজালেমের (কুদস) কাছে অবস্থিত সন্ত্রাসী ইসরায়েলের একটি অত্যন্ত সংবেদনশীল ক্ষেপণাস্ত্র উৎপাদন ও গবেষণা কারখানায় ভয়াবহ বিস্ফোরণ ঘটেছে। এই ঘটনাকে ইহুদীবাদী সরকারের পক্ষ থেকে ‘নিয়ন্ত্রিত পরীক্ষা’ বলে দাবি করা হলেও ইসরায়েলি গণমাধ্যমগুলো তা বিশ্বাস করছে না। তেল আবিব এই ঘটনার আসল সত্য গোপন করছে বলে জোরালো সন্দেহ প্রকাশ করেছে দেশটির মূলধারার সংবাদমাধ্যমগুলো।
ইরানি সংবাদমাধ্যম পার্সটুডে ইসরায়েলি মিডিয়ার বরাত দিয়ে জানায়, গত শনিবার সন্ধ্যায় অধিকৃত জেরুজালেম থেকে প্রায় ৩০ কিলোমিটার পশ্চিমে অবস্থিত ‘বাইত শিমেশ’ এলাকায় এই শক্তিশালী বিস্ফোরণ ঘটে। আক্রান্ত কারখানাটি ইসরায়েলের রাষ্ট্রায়ত্ত সামরিক কোম্পানি ‘তোমার’ -এর মালিকানাধীন, যা মূলত প্রতিরক্ষামূলক ও আক্রমণাত্মক ক্ষেপণাস্ত্রের উন্নয়ন ও তৈরির কাজ করে থাকে।
বিস্ফোরণের পরপরই ইসরায়েলি সামরিক ও বেসামরিক প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, এটি একটি পূর্বপরিকল্পিত ও ‘নিয়ন্ত্রিত বিস্ফোরণ’ বা পরীক্ষা ছিলো।
তবে ইসরায়েলি এই মিথ্যা বয়ানকে পুরোপুরি প্রত্যাখ্যান করেছে ইসরায়েলেরই নিজস্ব গণমাধ্যম। ইসরায়েলি টেলিভিশন চ্যানেল ‘র২৪’ এক প্রতিবেদনে জানিয়েছে, “বাইত শিমেশের বিস্ফোরণটি আগে থেকে পরিকল্পিত কোনো পরীক্ষা ছিলো-এমন সরকারি দাবির পেছনে যথেষ্ট সন্দেহ আছে।”
একই সুর শোনা গেছে ইসরায়েলের রাষ্ট্রীয় সম্প্রচার মাধ্যম ‘কান’ -এর কণ্ঠেও। চ্যানেলটি সরাসরি বলেছে, “বাইত শিমেশের এই বিস্ফোরণটি কোনোভাবেই একটি নিয়ন্ত্রিত ঘটনা হওয়ার সুযোগ নেই। কর্তৃপক্ষ নিশ্চিতভাবেই বড় কোনো সত্য লুকাচ্ছে।”
এদিকে দখলদার ইসরায়েলের প্রভাবশীল দৈনিক ‘মাআরিভ’ এই ঘটনার প্রযুক্তিগত দিক তুলে ধরে লিখেছে, “অস্ত্র উৎপাদনকারী কোম্পানিগুলো সাধারণত যেকোনো পরীক্ষা চালানোর আগে, বিশেষ করে তা যদি বড় কোনো পরীক্ষা হয়, তবে আগে থেকেই সংশ্লিষ্টদের আগাম সতর্কবার্তা দিয়ে থাকে। কিন্তু বাইত শিমেশের বিস্ফোরণের ক্ষেত্রে এমন কোনো সতর্কবার্তা দেওয়া হয়নি। এর থেকে স্পষ্ট, এখানে আমাদের কাছ থেকে বড় কোনো দুর্ঘটনা বা হামলা গোপন করা হচ্ছে।”
বিশ্লেষকদের মত, এই ক্ষেপণাস্ত্র কারখানায় কোনো বড় ধরনের দুর্ঘটনা বা অন্তর্ঘাতমূলক ঘটনা ঘটে থাকতে পারে, যা নিজেদের দুর্বলতা ঢাকতে ইসরায়েলি কর্তৃপক্ষ ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
সমুদ্রপথে ইউরোপে যাওয়ার ব্যর্থ চেষ্টা, আটকে কিডনি রেখে দেওয়া হয়েছে অনেকের!
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
পাকিস্তান-লেবাননের সেনাপ্রধানের সাক্ষাৎ, সহযোগিতা জোরদারের ঘোষণা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
রাশিয়ায় বাংলাদেশী কর্মী এক লাখে উন্নীত করার প্রস্তাব
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ফিলিপাইনে শক্তিশালী ভূমিকম্পে বেড়ে চলেছে মৃতের সংখ্যা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইসরায়েলি সেটেলারদের বিরুদ্ধে ৫ দেশের নিষেধাজ্ঞা
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
হামাসের বীরত্ব:
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
যোদ্ধাদের আক্রমণে পুড়ে অঙ্গার দখলদারদের সামরিক যান
১০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ইরানের সঙ্গে ইসরায়েলে মুহুর্মুহু ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইয়েমেনি হুথিরাও
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
লোহিত সাগরে দখলদার ইসরায়েলের জাহাজ চলাচলে পূর্ণ নিষেধাজ্ঞা ঘোষণা হুথিদের
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
তেল আবিবের আকাশে শোনা যাচ্ছে ইরানি জাতির গর্জন -আহমাদিয়ান
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
‘দক্ষিণ লেবাননে হামলা বন্ধ করুক ইসরায়েল, নইলে ধ্বংসাত্মক জবাব’
০৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)












