ইসরায়েলি আগ্রাসনে গাজার ২১ হাজার শিশু পঙ্গু -জাতিসংঘ
আল ইহসান ডেস্ক:
গাজায় ২০২৩ সালের অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলি আগ্রাসনে কমপক্ষে ২১ হাজার শিশু পঙ্গু হয়েছে। জাতিসংঘের ‘পার্সনস উইথ ডিসঅ্যাবিলিটিস’ বিষয়ক কমিটি গত বুধবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য জানিয়েছে। খবর ডেইলি সাবাহর।
কমিটি বলছে, যুদ্ধের প্রায় দুই বছরে ৪০ হাজার ৫০০ শিশু নতুনভাবে আঘাত পেয়েছে, যার অর্ধেকের বেশি এখন পঙ্গু।
কমিটিটি ফিলিস্তিনি ভূখ-ে পরিস্থিতি পর্যালোচনা করে জানায়, ইসরায়েলি সেনাবাহিনীর আক্রমণের সময় যে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিলো, সেগুলো শ্রবণ বা দৃষ্টিপ্রতিবন্ধীদের জন্য প্রায় অপ্রযোজ্য ছিলো, যার ফলে তারা নিরাপদে সরে যেতে পারেনি।
জাতিসংঘের কমিটিটি আরও বলেছে, ‘অনেক প্রতিবন্ধী মানুষকে অসম্মানজনক ও অনিরাপদ অবস্থায় পালাতে বাধ্য করা হয়েছে- যেমন: চলাচলের সহায়তা ছাড়াই বালু বা কাদার মধ্যে হামাগুড়ি দিতে হয়েছে। ’
এটি আরও জানিয়েছে, গাজায় মানবিক সহায়তা প্রবেশে যে সীমাবদ্ধতা রয়েছে, তার অতিরিক্ত প্রভাব পড়ছে প্রতিবন্ধী মানুষদের ওপর।
প্রতিবন্ধী ব্যক্তিরা তীব্র সহায়তা সংকটে পড়েছেন, অনেকেই খাদ্য, বিশুদ্ধ পানি বা স্যানিটেশনের সুবিধা পাচ্ছেন না এবং বেঁচে থাকার জন্য অন্যের ওপর নির্ভরশীল হয়ে পড়েছেন।
আরও পড়ুন
সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল
হামাসের বীরত্ব:
স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড়
তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব
উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট
আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন…
২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ
আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন…
গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি
আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন…
জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে
আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ…
বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান
ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র
নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান
আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স…
‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।