ইসরায়েলকে লক্ষ্য করে শতশত রকেট ছুড়ল হিজবুল্লাহ
লেবাননের শক্তিশালী সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ সন্ত্রাসবাদী ইসরায়েলকে লক্ষ্য করে শত শত রকেট ছুড়েছে।
এক বিবৃতিতে হিজবুল্লাহ জানিয়েছে, ইসরায়েলের দখলকৃত গোলান হাইটসের দুটি স্থানে এসব রকেট ছোড়া হয়েছে। তারা বলেছে, হিজবুল্লাহর যোদ্ধারা (ইসরায়েলি) গোলান ডিভিশন হেডকোয়ার্টারের নাফাহ ব্যারাক এবং আকাশ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষার হেডকোয়ার্টারের কেইলা ব্যারাকে হামলা চালিয়েছে।
ওদিকে ইয়েমেনের সশস্ত্র বাহিনীর মুখপাত্র ইয়াহিয়া সারি বলেছেন: তারা ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করে লোহিত সাগর, আরব সাগর, ভারত মহাসাগর ও ভূমধ্যসাগরে অভিযান চালিয়েছেন। তিনি বলেন, এসব হামলা ছিল নিখুঁত এবং ক্ষেপণাস্ত্রগুলো সঠিকভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। সারি বলেন, গাজায় ইসরাইলি অপরাধজ্ঞ ও গণহত্যা বন্ধ না হওয়া পর্যন্ত সাগরে ইয়েমেনের অভিযান চলেতে থাকবে।
ফিলিস্তিনের ইসলাম প্রতিরোধ আন্দোলন হামাসের সামরিক বাহিনী গত ২৪ ঘণ্টায় বেশ কয়েকটি সফল অভিযান পরিচালনা করেছে। এর মধ্যে উল্লেখযোগ্য অভিযানটি তারা চালিয়েছে একটি মেরকাভা ট্যাংক লক্ষ্য করে ইয়াসিন-১০৫ নামক শেল নিক্ষেপ করে। উত্তর গাজার, গাজা সিটির নিকটবর্তী শুজাইয়া আবাসিক এলাকায় এ অভিযান চালানো হয়।
ওদিকে দক্ষিণ লেবানন থেকে ইসরাইলের উত্তরাঞ্চলে হিজবুল্লাহর ক্ষেপণাস্ত্র হামলা অব্যাহত রয়েছে। হিজবুল্লাহর হামলায় উত্তর ইসরাইলের ১৩০টি ইহুদি উপশহরের অধিবাসীরা পালিয়ে গেছে। এসব বাস্তুহারা ইহুদিবাদীকে রাখার জন্য হোটেল ছাড়া আর কোনো জায়গা পায়নি ইসরাইল। এ কারণে ইসরাইলের প্রায় সবগুলো হোটেল বস্তুত আশ্রয়হীন ইসরাইলিতে ঠাসা রয়েছে।
আরও পড়ুন
সব ›
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
প্রথম ধাপে ১০২৬ ইউপিতে ভোট ২১ জানুয়ারি: ইসি
মুখস্থনির্ভর নয়, জ্ঞানভিত্তিক শিক্ষা ব্যবস্থা গড়তে চায় সরকার: শিক্ষামন্ত্রী
শিক্ষার মান উন্নয়নে সম্ভব সবকিছু করা হচ্ছে জানিয়ে শিক্ষামন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন বলেছেন, দেশের শিক্ষা ব্য…
‘জীবিত অবস্থায় আর নাও ফিরতে পারি’, কারাগার থেকে ইমরান খানের বার্তা
কারাগারে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় জরুরি চিকিৎসার ব্যবস্থা করতে পাকিস্তানের সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়েছে…
নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রা
ধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।