দফায় দফায় কারিকুলাম পরিবর্তনে শিক্ষায় কী প্রভাব ফেলছে
আগের পরীক্ষা পদ্ধতি বাদ সহ বেশ কিছু পরিবর্তন এনে গত শিক্ষাবর্ষ থেকে দেশে নতুন যে কারিকুলাম চালু হয়েছে, তা নিয়ে এখনো বিতর্ক চলছে।
শিক্ষক ও অভিভাবকরা নতুন ওই কারিকুলাম নিয়ে উদ্বেগের কথা জানালেও সরকার বলছে, নতুন বিধায় এটি বুঝতে সময় লাগছে।
শিক্ষকদের অনেকে বলছেন, নতুন এ পদ্ধতি বোঝার জন্য যে প্রশিক্ষণ দরকার তা সঠিকভাবে দেয়া হয়নি। এর ফলে পাঠ্যক্রম ও মূল্যায়ন নিয়ে শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক সবাই আছে অন্ধকারের মধ্যে।
অন্যদিকে নতুন কারিকুলামে পরীক্ষা পদ্ধতি পুরোপুরি বাদ দেয়ার সিদ্ধান্তের পর এ নিয়ে আপত্তি তোলেন অভিভাবকরা।
তবে সরকার বলছে, যুগের সাথে তাল মিলিয়ে শিক্ষার্থীদের দক্ষ হিসেবে প্রস্তুত করতে এই উদ্যোগ তাদের।
বাংলাদেশের শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী জানিয়েছেন, আমরা মুখস্ত করার প্রতিযোগিতা থেকে বেরিয়ে এসে এক দক্ষ প্রজন্ম গড়ে তুলতে এই শিক্ষাক্রম চালু করেছি। কিন্তু এটি নিয়ে নেতিবাচক প্রচারণা বেশি আসছে শহুরে বাবা-মায়েদের কাছ থেকে। সবাই এর বিরোধিতা করছে না।
কিন্তু দফায় দফায় কারিকুলামে এরকম পরিবর্তনের ফলে শিক্ষার ওপর, শিক্ষার্থীদের ওপর কী ধরনের প্রভাব পড়ছে?
অভিভাবকরা বলছেন, নতুন এই পদ্ধতি চালু হওয়ার পর স্কুল থেকে অ্যাসাইনমেন্ট দেয়া হলে গুগল ও ইউটিউব দেখে সেগুলো লিখে নিয়ে যাচ্ছে তাদের সন্তানেরা।
রাজধানীর বনশ্রী আইডিয়াল স্কুলের অভিভাবক রবিউল ইসলাম নামের সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর অভিভাবক বলেন, এভাবে ইন্টারনেট দেখে যখন আমার ছেলে এগুলো লিখছে, তাতে ওর কতটুকু লাভ হচ্ছে আমরা তো সেটা বুঝতেও পারি না।
নতুন এই পদ্ধতি অনেকেই বুঝতে না পেরে গাইড বইয়ের দিকে ঝুঁকছে বলে জানাচ্ছেন তারা।
শিক্ষকদের আপত্তি, নতুন এই পদ্ধতি চালুর আগে শিক্ষকদের যথাযথভাবে প্রশিক্ষণ দেয়া হয়নি। অথচ শিখন, শেখানো ও মূল্যায়ন পদ্ধতি পুরোপুরি ভিন্নভাবে সাজানো হয়েছে। বইয়ের বিষয়বস্তুতেও আসছে ব্যাপক পরিবর্তন।
বাগেরহাট সরকারি উচ্চ বিদ্যালয়ের এক শিক্ষক বলেন, আমরা যারা পড়াচ্ছি, আমাদের কাউকে কাউকে নামমাত্র একটা প্রশিক্ষণ দিয়ে পাঠিয়ে দেয়া হয়েছে নতুন শিক্ষাক্রমে পাঠদান করতে। আমাদের অবস্থা হয়েছে ঢাল তলোয়ার ছাড়া নিধিরাম সর্দারের মতো। প্রশিক্ষণ ছাড়াই যুদ্ধে পাঠানো হয়েছে।
শিক্ষাবিদরা বলছেন, একদম তাড়াহুড়া করে এই পদ্ধতি চালু করা হয়েছে। যে কারণে এই পদ্ধতি বুঝে উঠতে পারছে না শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।
মূল্যায়ন পদ্ধতি নিয়ে যেসব আপত্তি:
নতুন শিক্ষাক্রমের যেসব বিষয় নিয়ে বেশি সমালোচনা হচ্ছে, তার মধ্যে অন্যতম হচ্ছে মূল্যায়ন পদ্ধতি।
অভিভাবক ঐক্য ফোরামের সভাপতি দুলু বলেন, আগে যেমন নম্বর দিয়ে মূল্যায়ন ছিল। তখন শিক্ষার্থীরা বাসায় পড়াশোনায় আগ্রহী হতো। তাদের মধ্যে এক ধরনের প্রতিযোগিতা থাকতো। এখন এসব না থাকায় বাসায় আর শিক্ষার্থীরা পড়তে আগ্রহী হচ্ছে না। তাহলে ওরা কী শিখবে?’
নতুন পদ্ধতি পরীক্ষা বা মূল্যায়ন পদ্ধতিতে ৬৫ শতাংশ লিখিত এবং ৩৫ শতাংশ কার্যক্রমভিত্তিক রাখার যে সিদ্ধান্ত হয়েছে সেটি প্রথমে ছিল না। নানা সমালোচনার পর গত ১ জুলাই এটি নেয়া হয়েছে।
নতুন শিক্ষাক্রম প্রবর্তনের ক্ষেত্রে সমন্বয়কের দায়িত্ব পালন করছেন এনসিটিবির সদস্য অধ্যাপক মশিউজ্জামান।
তিনি বলেন, পরীক্ষা নির্ভর ও মুখস্ত নির্ভরতার কারণে আমাদের শিখন অর্জন হচ্ছিল না। শিক্ষা ব্যবস্থায় মূল্যায়ন পদ্ধতি দীর্ঘস্থায়ী কিছু নয়। বিশ্ব পরিবর্তনের সাথে সাথে শিক্ষাপদ্ধতির ধরনও বদলে যায়। সে কথা বিবেচনা করেই এই পরিবর্তন আনা হয়েছে।
তবে মূল্যায়ন পদ্ধতি নিয়ে অভিভাবকদের আপত্তির মুখে একটি কমিটি গঠন করেছিল শিক্ষা মন্ত্রণালয়।
আরও পড়ুন
সব ›
ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিত
ঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবল
যশোরের অভয়নগরে ভৈরব নদে লাইটার জাহাজের ধাক্কায় বালুভর্তি একটি বাল্কহেড ডুবে গেছে। সোমবার (১৬ নভেম্বর) ভোর ৫টার…
বঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস
সোমবার (১৬ নভেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আব…
পাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাস
৮ হাজার চিকিৎসক-নার্স নিয়োগ দিচ্ছে সরকার
সোমবার (১৬ নভেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী এম এ মুহিত জাতীয় সংসদে সুনামগঞ্জ-১ আসনের সরকারি দলে…
বিশ্ববিদ্যালয়ে হলের খাবারে মিলল লার্ভা, প্লেট নিয়ে প্রভোস্টের কক্ষে শিক্ষার্থী
জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের বিদ্রোহী হলের ডাইনিংয়ে দুপুরের খাবার খেতে গিয়ে তরকারিতে লার্ভা পেয়ে…
জাতীয় বিশ্ববিদ্যালয়ে লকডাউন, ৫ ঘণ্টা ধরে অবরুদ্ধ ভিসি
সোমবার সকাল ১০টা থেকে গাজীপুরে বিশ্ববিদ্যালয়ের মূল ক্যাম্পাসে এ কর্মসূচি শুরু হয়। আন্দোলনকারীরা উপাচার্যের দপ্…
চলতি নভেম্বর মাসেই জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে রূপপুরের বিদ্যুৎ
অবশেষে রূপপুর থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের অপেক্ষার অবসান হতে যাচ্ছে। সব ঠিক থাকলে চলতি মাসেই কেন্দ্রটি…
‘আমরা তোমাদের খুঁজে বের করব’, যুক্তরাষ্ট্রের দুই সেনা কর্মকর্তাকে ইরানের হুমকি
ইরানের একটি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলায় ১৬৮ শিশু নিহত হওয়ার ঘটনায় যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর দুই কর্মকর্তাকে দায়ী…
আইন-আদালতের মাধ্যমে সব অপরাধ মোকাবিলা সম্ভব নয়: অ্যাটর্নি জেনারেল
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।