সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।
ফিলিস্তিনি শহীদদের রক্ত বর্তমান বিশ্বব্যবস্থার ধ্বংস ডেকে আনবে -প্রেসিডেন্ট রায়িসি

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে -রাশিয়া

নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা গর্হিত অপরাধ -সৌদি যুবরাজ, ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া
এ্যাডমিন প্রকাশ: শনিবার, ২১ অক্টোবর, ২০২৩, সকাল ৬:২২ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:০৯
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে -রাশিয়া
আল ইহসান ডেস্ক:
ইরানের প্রেসিডেন্ট বলেছেন, ফিলিস্তিনের গাজায় নির্যাতিত জনগণের বিরুদ্ধে যা ঘটছে তা পশ্চিমাদের দাবি করা সভ্যতা, স্বাধীনতা ও মানবাধিকারের নিদর্শন।
গাজায় চলমান ইসরাইলি গণহত্যাকে তিনি মানবতাবিরুদ্ধে সুস্পষ্ট বংশ নিধনযজ্ঞ বলে মন্তব্য করেন। তিনি বলেন, আমেরিকাসহ ইহুদিবাদী ইসরাইল এবং তাদের মদদদাতারা ওই নৃশংস গণহত্যা চালাচ্ছে। প্রেসিডেন্ট রায়িসি বলেন, আমরা বিশ্বাস করি মজলুম ফিলিস্তিনী শহীদদের রক্ত অবশ্যই বর্তমান বিশ্বব্যবস্থাকে ল-ভ- করে দেবে। সেইসঙ্গে ন্যায় এবং কল্যাণময় ব্যবস্থা বিশ্বে প্রতিষ্ঠিত হবে। গাজার জনগণের বিরুদ্ধে ইহুদিবাদী শাসকগোষ্ঠীর হামলা ও অপরাধ বন্ধের প্রস্তাবে ভেটো প্রদানকে রায়িসি মানবতার প্রতি দ্বিগুণ অবিচার বলে অভিহিত করেছেন।

ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ তৃতীয় বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে: রাশিয়া
ইসরাইল-ফিলিস্তিন যুদ্ধ শেষ পর্যন্ত বিশ্বযুদ্ধে রূপ নিতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে রাশিয়ার নিরাপত্তা পরিষদের উপপ্রধান মেদভেদেভ।
সে আরও বলেছে, চলমান যুদ্ধটা গোটা অঞ্চল এমনকি গোটা বিশ্বেই ছড়িয়ে পড়তে পারে।
মেদভেদেভ বলেছে, মধ্যপ্রাচ্য (পশ্চিম এশিয়া) এখন আরেকটি যুদ্ধের মধ্যে রয়েছে। এটি এমন এক যুদ্ধ যেখানে বেসামরিক মানুষদেরকে নির্মমভাবে হত্যা করা হচ্ছে।
তবে এখন রাশিয়া ইউক্রেন যুদ্ধকে গুরুত্ব দিচ্ছে বলে মন্তব্য করে মেদভেদেভ। সে বলেছে, সেখানে নয়া নাৎসিবাদকে মোকাবেলা করছেন।
রাশিয়ার সাবেক এই প্রেসিডেন্ট আরও বলেছে, আমেরিকা সারা বিশ্বে গণতান্ত্রিক মূল্যবোধ প্রতিষ্ঠার নামে যুদ্ধবিগ্রহ ও অস্ত্র ব্যবসা চালিয়ে আসছে।

নিরীহ ফিলিস্তিনিদের ওপর হামলা গর্হিত অপরাধ -সৌদি যুবরাজ
সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান বলেছেন, ফিলিস্তিনের অবরুদ্ধ গাজায় ইসরায়েল যেভাবে নির্বিচার বোমা হামলা চালাচ্ছে তা স্পষ্টতই গর্হিত অপরাধ। ইসরায়েল ও হামাসের মধ্যে চলমান সংঘাতের বিস্তার ঘটলে তার পরিণতি বিপজ্জনক হবে বলে সতর্ক করেছেন তিনি।
সৌদি আরবের রাষ্ট্রীয় বার্তা সংস্থা এসপিএর প্রতিবেদন অনুযায়ী, গত বৃহস্পতিবার সৌদি আরবের রাজধানী রিয়াদে যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে এক বৈঠকে এমন মন্তব্য করেন যুবরাজ।
ব্রিটিশ প্রধানমন্ত্রীকে যুবরাজ সালমান বলেন, গাজার বেসামরিক নাগরিকদের নিশানা করে ইসরায়েলের বোমা বর্ষণকে সৌদি আরব গর্হিত অপরাধ ও পাশবিক হামলা হিসেবে বিবেচনা করছে। একই সঙ্গে গাজায় এসব নিরীহ মানুষের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার ক্ষেত্রে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।
সংঘাতের বিস্তার ঠেকাতে সম্ভাব্য সব ধরনের পদক্ষেপ নেওয়ার ওপর জোরারোপ করেন সৌদি যুবরাজ। তিনি বলেন, এই সংঘাতের যাতে বিস্তার যাতে না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। কারণ এটা নিশ্চিত না করা গেলে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য এর পরিণতি হবে বিপজ্জনক।

ফিলিস্তিনিদের জন্য মসজিদে মসজিদে দোয়া:
ইসরায়েলি দখলদার বাহিনীর বর্বরোচিত হামলায় হতাহত ফিলিস্তিনিদের জন্য বাংলাদেশের মসজিদে মসজিদে দোয়া হয়েছে।
গতকাল জুমুয়াবার (২০ অক্টোবর) দুপুরে জুমার নামাজের পর এ দোয়া হয়। রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদসহ দেশের বিভিন্ন মসজিদে মোনাজাতে ফিলিস্তিনের নির্যাতিত মুসলমানদের জন্য দোয়া করেন মুসল্লিরা।
মোনাজাতে ইসরায়েলের হাতে নির্যাতিত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করা হয়। নিহতদের আত্মার মাগফিরাত কামনা ও আহতদের দ্রুত সুস্থতার জন্য দোয়া করেন মুসল্লিরা।
এসময় মসজিদের মুসল্লিরা কান্নায় ভেঙে পড়েন। সবাই চোখের পানিতে নিপীড়িত ফিলিস্তিনিদের জন্য আল্লাহর রহমত কামনা করেন।
দেশজুড়ে মসজিদে জুমার নামাজ শেষে মোনাজাতে ফিলিস্তিনে নিহতদের রুহের মাগফিরাত এবং আহতদের সুস্থতা কামনা করা হয়।
ইসরায়েলি বাহিনীর বর্বরোচিত হামলায় ফিলিস্তিনি নাগরিকদের মৃত্যুর ঘটনায় একদিনের রাষ্ট্রীয় শোক পালনের ঘোষণা দিয়েছে বাংলাদেশ। আজ শনিবার (২১ অক্টোবর) রাষ্ট্রীয় শোক ঘোষণা করে বৃহস্পতিবার (১৯ অক্টোবর) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
রাষ্ট্রীয় শোক উপলক্ষে জুমুয়াবার বাদ জুমা নিহতদের আত্মার শান্তি ও আহতদের সুস্থতার জন্য দেশের সব মসজিদে বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানে বিশেষ প্রার্থনার আয়োজন করা হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ১৫ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ১৫ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ১৫ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ১৫ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ১৫ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ১৫ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১৫ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ১৫ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ১৫ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ১৫ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ১৫ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ১৭ ঘণ্টা আগে