ইসরাইল থেকে ইহুদিদের পালিয়ে যাওয়ার খবর: ইহুদি শরণার্থীদের খোঁজে দাগেস্তান বিমানবন্দরে জনতার হামলা; দাঙ্গা পুলিশ মোতায়েন
, ১৫ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ০২ সাদিস ১৩৯১ শামসী সন , ৩১ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১৫ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) বিদেশের খবর
ইসরাইল থেকে ‘ইহুদি শরণার্থীরা’ প্রাণভয়ে রাশিয়ায় ফিরে যাচ্ছে- সামাজিক মাধ্যমে এই খবর ছড়িয়ে পড়ার পর রাশিয়ার দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান বিমানবন্দরে হাজার হাজার বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়েছে। গত রোববার মুসলিম-অধ্যুষিত দাগেস্তান প্রজাতন্ত্রের রাজধানী মাখাচাকলা বিমানবন্দরে হানা দিয়ে বিক্ষুব্ধ জনতা ‘ইহুদি শরণার্থী’ খুঁজতে থাকে।
তারা বিমানবন্দরের নিরাপত্তা ব্যবস্থা ভেঙে ভেতরে ঢুকে যায়, এমনকি অনেকে বিমানবন্দরের রানওয়েতেও ঢুকে পড়তে সক্ষম হয়। এ সময় দাঙ্গা পুলিশ মোতায়েন করা হয় এবং তারা পরস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ার গ্যাস নিক্ষেপ করে। পুলিশ-জনতা সংঘর্ষে মাখাচাকলা বিমানবন্দরের কার্যক্রম মারাত্মক ব্যাহত হয়।
বিক্ষুব্ধ দাগেস্তানবাসী বিমানবন্দরের টার্মিনালে যাকে পায় তাকেই জিজ্ঞাসাবাদ করে একথা জানার চেষ্টা করে সে ইসরাইল থেকে আসা ইহুদি কিনা। এমনকি কিছু মানুষ রানওয়েতে সদ্য অবরতণ করা বিমানে ঢুকে পড়ারও চেষ্টা করে।
এর আগে সামাজিক মাধ্যমের কিছু পোস্টের সূত্র ধরে দাগেস্তানে এই খবর ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে যে, ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের হামলা থেকে রক্ষা পেতে ইহুদি শরণার্থীতে বোঝাই একটি বিমান মাখাচাকলা বিমানবন্দরে অবতরণ করতে যাচ্ছে।
এর একদিন আগে দাগেস্তানের খাসিভুর্ত শহরের একটি হোটেলে হানা দিয়েছিল বিক্ষুব্ধ জনতা। সেদিনও এই খবর ছড়িয়ে পড়েছিল যে, হোটেলটিতে ‘ইহুদি শরণার্থীরা’ অবস্থান করছে। কিন্তু জনতা সেখানে কোনো ইহুদিকে খুঁজে পায়নি এবং শেষ পর্যন্ত সে ঘটনা শান্তিপূর্ণভাবে শেষ হয়।
গত রোববার মাখাচাকলা বিমানবন্দরে হামলা হওয়ার আগে দাগেস্তান প্রজাতন্ত্রের প্রধান নির্বাহী সের্গেই মেলিকভ ভার্চুয়াল জগতে ছড়িয়ে পড়া খবরে কান না দিতে জনগণের প্রতি আহ্বান জানান। তিনি বলেন, দাগেস্তান বা ইসলামের সঙ্গে সম্পর্ক নেই রাশিয়ার এমন কিছু শত্রু এ ধরনের গুজব ছড়িয়ে দেয়ার পেছনে সক্রিয় রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)