ইসরাইলি হামলায় ফিলিস্তিনের পশ্চিম তীর আবার মৃত্যু উপত্যকা
, ০৭ শা’বান শরীফ, ১৪৪৪ হিজরী সন, ৩০ তাসি, ১৩৯০ শামসী সন , ২৮শে ফেব্রুয়ারি, ২০২৩ খ্রি:, ১৪ই ফাল্গুন, ১৪২৯ ফসলী সন, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) দেশের খবর
নাবলুসে শোকের মিছিল কেবলই দীর্ঘ হচ্ছে। গেল বুধবার পশ্চিম তীরের প্রাচীন এই শহরে ইহুদীবাদী ইসরায়েলের সেনাবাহিনীর অভিযানে অন্তত ১১ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন।
এই ১১ জনের একজন হলেন একটি হাসপাতালের নার্স আলিয়াসের বাবা আবদেল আজিজ। আলিয়াসের বাবার লাশ যখন হাসপাতালে পৌঁছায় তখন তিনি হাসপাতালে কাজ করছিলেন। তবে তিনি জানতেন না যে ইসরায়েলি হামলায় তারা বাবা নিহত হয়েছে।
আলিয়াস বলেন, আমি বিশ্বাস করতে পারছিলাম না। বিশাল এক ধাক্কা খাই। আমি চাইছিলাম কেউ বলুক, এটা একটা দুঃস্বপ্ন।
ওই অভিযানে ইসরায়েলি বাহিনী যখন জিপ থেকে গুলি করছিল, তখন আবদেলাজিজ একটি মসজিদের বাইরে দাঁড়িয়ে ছিলেন।
ওই সময় ইসরায়েলি সেনাবাহিনীকে লক্ষ্য করে যারা পাথর ছুঁড়ছিল, তাদের দেখছিলেন ফারাজ। তিনি বলেন, এখানে কোনো বন্দুকধারী ছিল না। এরা ছিল নিরস্ত্র। ইসরায়েলি সৈন্যরা নির্বিচারে গুলি করছিল।
গত বুধবারের ইসরায়েলি এই হামলা ছিল গত দুই দশকের মধ্যে দখলকৃত ফিলিস্তিনি এলাকায় সবচেয়ে মারাত্মক হামলা। বহু মানুষকে হাসপাতালে চিকিৎসা নিতে হয়। বুলেটে আহতদের যে পাঁচটি হাসপাতালে নেওয়া হয় তার একটি হাসপাতালে ভর্তি করা হয় ১৬ জন বুলেটবিদ্ধ মানুষকে। এদের কারও কারও আঘাত গুরুতর ছিল।
ফিলিস্তিন নেতারা নাবলুস হামলাকে গণহত্যা বলে বর্ণনা করছেন।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
পাবলিক পরীক্ষায় ‘ডিজিটাল ম্যানিপুলেশনে’র নতুন সাজা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
গাঢ় নীল ও জলপাই রঙে ফিরলো পুলিশের পোশাক, গেজেট প্রকাশ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সীমান্তে আরও ৪ জনকে ঠেলে পাঠানোর চেষ্টা, বিজিবির প্রতিরোধ
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
হেলপার পরিচয়ের আড়ালে অস্ত্র-মাদকের ব্যবসা, মূলহোতাসহ গ্রেফতার ৪
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জুয়ার সংজ্ঞায় যুক্ত হলো বেটিং-ম্যাচ ফিক্সিং, থাকছে জেল-জরিমানা
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
নারায়ণগঞ্জে ডিবির তিন সদস্যকে পিটিয়ে গুরুতর আহত
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
‘বিদেশের চেয়ে দেশের অভ্যন্তরীণ বিনিয়োগের ওপর ভরসা করছে বিডা’
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসচেতনতা বাড়লে সড়ক দুর্ঘটনা কমে আসবে -তথ্য প্রতিমন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশি^ক পদক্ষেপের আহ্বান প্রতিমন্ত্রীর
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জামাতের নির্মম পতন হবে -রাশেদ খাঁন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
বেসরকারি এতিমখানায় ১৪০ কোটি টাকার সরকারি ভাতা অনুমোদন
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
জনসংখ্যা বাংলাদেশের অভিশাপ নয়, আশীর্বাদ -শিক্ষামন্ত্রী
২০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)