ইসরাইলি সন্ত্রাসী সেনাদের দায়িত্ব পালনে অস্বীকৃতি
একটি শর্ত দিয়ে দখলদার ইসরাইলি সন্ত্রাসী সেনাবাহিনীতে নিজেদের দায়িত্ব পালন করতে অস্বীকৃতি জানিয়েছে দেশটির শতাধিক সৈন্য।
এক চিঠিতে তারা সতর্ক করেছে যে, সন্ত্রাসী ইসরাইলি সরকার যদি গাজায় হামাসের সঙ্গে যুদ্ধবিরতি চুক্তি করতে ব্যর্থ হয় এবং বন্দি বিনিময়ের ব্যবস্থা না করে, তাহলে তারা আর সেনাবাহিনীতে তাদের দায়িত্ব পালন করবে না।
গতকাল ইয়াওমুুল আরবিয়া (বুধবার) এই চিঠি ইসরাইলের হারেৎজ পত্রিকায় প্রকাশিত হয়েছে।
ওই চিঠির বরাত দিয়ে হিব্রু ভাষার এই সংবাদমাধ্যমের প্রতিবেদনে বলা হয়, দায়িত্ব পালনে অস্বীকৃতি জানানো এই সৈন্যরা সন্ত্রাসী ইসরাইলি সেনাবাহিনীর বিভিন্ন বিভাগ থেকে আসা। যেমন- বিমান বাহিনী, নৌবাহিনী, সাঁজোয়া বাহিনী এবং আর্টিলারি বাহিনী।
তারা তাদের চিঠিতে মন্ত্রিসভার সদস্যদের এবং সেনাবাহিনীর প্রধানের প্রতি এ বার্তা দিয়েছে।
চিঠিতে তারা উল্লেখ করেছে, গাজায় চলমান যুদ্ধ বন্দিদের জীবনকে আরও বিপদের মুখে ঠেলে দিচ্ছে। যাদের অনেকেই ইতোমধ্যেই সন্ত্রাসী ইসরাইলি বিমান হামলায় বা উদ্ধার অভিযানের সময় নিহত হয়েছে।
চিঠিতে তারা লিখেছে, আমরা যারা আমাদের জীবনের ঝুঁকি নিয়ে দায়িত্ব পালন করছি বা করেছি, তারা ঘোষণা করছি যে, যদি সরকার বন্দিদের বাড়ি ফেরাতে চুক্তির পথে না হাঁটে, তবে আমরা আমাদের দায়িত্ব পালন অব্যাহত রাখতে পারব না।
তারা আরও উল্লেখ করেছে, আমাদের অনেকের জন্য ইতোমধ্যেই সীমা অতিক্রান্ত হয়েছে; অন্যদের জন্যও সেই দিনটি আসছে, যখন আমরা হৃদয়ভাঙা হয়ে আর দায়িত্ব পালন করতে পারব না’। সূত্র: মিডল ইস্ট আই
আরও পড়ুন
সব ›
ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র সাঈদ খোকন গ্রেপ্তার
হাসিনাকে ফেরাতে ভারত কোনো শর্ত দেয়নি -পররাষ্ট্র প্রতিমন্ত্রী
আগুন সন্ত্রাস করে জনগণের সমর্থন পাবে না দুর্বৃত্তরা -আবদুস সালাম
বান্দরবানের ত্রিদেশীয় সীমান্ত থেকে আটক ৮
বিএনপি ও তিন অঙ্গসংগঠনকে মাঠে সক্রিয় থাকার নির্দেশ তারেক রহমানের
পড়ে আছে ৩৫৮ কোটি টাকার লাগেজ ভ্যান -কোচে রূপান্তরের পরিকল্পনা
সীমান্তে সর্বোচ্চ সতর্ক বিজিবি, নজরদারিতে নাইট ভিশন-থার্মাল ড্রোন
খেলাপি ঋণ বেড়ে ৬ লাখ কোটি টাকা
দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা কাঠামো ঢেলে সাজানোর বড় উদ্যোগ নিয়েছে সরকার
পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি বোর্ডের সভা স্থগিত
রোগ পরীক্ষা করিয়ে বছরে ১,৮৬১ কোটি টাকা কমিশন পান চিকিৎসকেরা
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণা
বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক তাইয়েবা তাসনীম সিরাজ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জা…
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।