গাজীপুরে শ্রমিক বিক্ষোভ, বন্ধ ৬ কারখানা
, ০৭ রবীউছ ছানী শরীফ, ১৪৪৬ হিজরী সন, ১২ খ্বমিস , ১৩৯২ শামসী সন , ১১ অক্টোবর , ২০২৪ খ্রি:, ২৫ আশ্বিন, ১৪৩১ ফসলী সন, ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) তাজা খবর
গাজীপুরে বিভিন্ন দাবিতে দুইটি কারখানার শ্রমিকরা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন। গতকাল ইয়াওমুল আরবিয়া (বুধবার) সকাল থেকে গাজীপুর মহানগরের কোনাবাড়ী এলাকায় যমুনা গ্রুপের যমুনা ডেনিম ও কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকার পূর্বাণী গ্রুপের একটি কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেন।
এ সময় যমুনা গ্রুপের যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিংয়ের শ্রমিকরা কোনাবাড়ী-কাশিমপুর আঞ্চলিক সড়ক অবরোধ করেন। আর পূর্বানী কারখানার শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। শ্রমিক আন্দোলন শুরু হওয়ার পর বেশ কিছুদিন বন্ধ ঘোষণা করা হয়। তার মধ্যে এখনো ৬টি কারখানা বিভিন্ন কারণে বন্ধ রেখেছে কারখানা কর্তৃপক্ষ।
কারখানার শ্রমিক ও পুলিশ জানায়, গাজীপুর মহানগরীর কোনাবাড়ী এলাকায় একই কম্পাউন্ডের ভেতরে থাকা যমুনা গ্রুপের যমুনা ডেনিম গার্মেন্টস অ্যান্ড ওয়াশিং কারখানার শ্রমিকরা সকাল ৮টায় হাজিরা দিয়ে কাজে যোগ দেন। কিছু সময় পর কাজ বন্ধ করে শ্রমিকরা কারখানার সামনে অবস্থান করে বাৎসরিক বেতন বৃদ্ধিসহ বেশকিছু দাবি-দাওয়া নিয়ে বিক্ষোভ শুরু করেন।
কারখানা শ্রমিক মেহেদী হাসান বলেন, আমাদের আশপাশের সব কারখানায় শ্রমিকদের বেতন-ভাতা বাড়ানো হলেও আমাদের বেতন-ভাতা বাড়ানো হয়নি। হাজিরা বোনাস বাড়ানো হয়নি এমনকি বাৎসরিক বেতনও বাড়ানো হচ্ছে না।
অপর শ্রমিক আব্দুল আজিজ বলেন, আমাদের দাবি-দাওয়া মেনে না নিলে আন্দোলন অব্যাহত থাকবে।
অপরদিকে, কালিয়াকৈর উপজেলার তেলিচালা এলাকায় পূর্বানি গ্রুপের করিম টেক্সটাইলের শ্রমিকরা হাজিরা বোনাস, টিফিন বিল, বাৎসরিক বেতন বৃদ্ধিসহ প্রায় ২৬-২৭টি দাবি নিয়ে গত মঙ্গলবার থেকে বিক্ষোভ শুরু করেন। দাবির বিষয়ে কোনো সিদ্ধান্ত না হওয়ায় ফের শ্রমিকরা কারখানার সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করেন।
গাজীপুর শিল্পাঞ্চলের পুলিশ সুপার মোহাম্মদ সারোয়ার আলম বলেন, বিভিন্ন কারণে গাজীপুরের ৯টি কারখানা বন্ধ ঘোষণা করা হয়। এর মধ্যে তিনটি কারখানা চালু হয়ে গেছে। তবে গতকালও জেলার ছয়টি কারখানা বন্ধ রয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
কোটি টাকা জরিমানার বিধান বাদ, পাস হলো সাইবার সুরক্ষা আইন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
কুকুরের কামড়ে শিশুসহ আহত ১০, এলাকাজুড়ে আতঙ্ক
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
লোডশেডিংয়ে নাজেহাল মানুষ, বাড়ছে ক্ষোভ
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
ঋণের লক্ষ্য কমিয়ে মুদ্রানীতি ঘোষণা, মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে অগ্রাধিকার
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
জুনে বেড়েছে রাজনৈতিক সহিংসতা ও মব ভায়োলেন্স
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাজেটে কৃষিতে বরাদ্দ বৃদ্ধি না হওয়ায় সর্বমহলে হতাশা
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
বাংলাদেশ বঙ্গোপসাগরে গ্যাস পাচ্ছে না কেন
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
‘গো ব্যাক ডিপি ওয়ার্ল্ড’ স্লোগানে প্রকম্পিত নগরী
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
মুসলিমদের সুবিধামূলক কার্ড বাতিল
০১ জুলাই, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আরবিয়া (বুধবার) -
সংসদে ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট পাস
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার) -
উদ্বোধনের পর থেকে পদ্মা সেতুতে টোল আদায় ৩,৪২৯ কোটি টাকা
৩০ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ ছুলাছা (মঙ্গলবার)