ইসরাইলিরাও এখন স্থল হামলার বিপক্ষে
, ১২ রবীউছ ছানী শরীফ, ১৪৪৫ হিজরী সন, ২৯ খ্বমীছ ১৩৯১ শামসী সন , ২৮ অক্টোবর, ২০২৩ খ্রি:, ১২ কার্তিক, ১৪৩০ ফসলী সন, ইয়াওমুছ সাবত (শনিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
সময় যত গড়াচ্ছে, ইসরাইলিরাও তত বেশি হারে স্থল হামলার বিপক্ষে চলে যাচ্ছে। তারা এখন গাজাভিত্তিক ফিলিস্তিনি আন্দোলন হামাসের হাতে আটক লোকদের মুক্তিকেই অগ্রাধিকার দিচ্ছে।
জুমুয়াবার প্রকাশিত দৈনিক মারিভের সর্বশেষ জনমত জরিপে দেখা যাচ্ছে, প্রায় অর্ধেক ইসরাইলি এখন গাজা উপত্যকায় স্থল হামলা সাময়িকভাবে বন্ধ রাখার পক্ষে।
ইসরাইলি এই পত্রিকাটি ৫২২ জন প্রাপ্তবয়স্ক ইসরাইলির মতামত নেয়। অবিলম্বে গাজায় ব্যাপকভিত্তিক স্থল হামলা চালানো দরকার কিনা এমন প্রশ্নের জবাবে ২৯ ভাগ লোক হ্যাঁ-সূচক জবাব দেয়। আর ৪৯ ভাগ জানায়, অপেক্ষা করাই ভালো হবে।' আর ২২ ভাগ সিদ্ধান্তহীনতায় ছিল।
উল্লেখ্য, এই মারিভ পত্রিকাতেই ১৯ অক্টোবরের জরিপে দেখা যায়, ৬৫ ভাগ লোক অবিলম্বে স্থল হামলা চালানো উচিত।
মারিভ পত্রিকাটি জুমুয়াবার জানায়, 'প্রায় নিশ্চিতভাবেই বলা যায়, বন্দীর বিষয়টি এখন অ্যাজেন্ডার শীর্ষে অবস্থান করছে। জনমত জরিপে এটি বড় ধরনের প্রভাব ফেলছে।
গাজা উপত্যকায় অব্যাহত ইসরাইলি হামলায় প্রায় ৫০ বন্দী নিহত হয়েছে। গাজাভিত্তিক ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলনের সামরিক শাখা আল-কাসসাম ব্রিগেডের মুখপাত্র আবু ওবায়দা বৃহস্পতিবার তাদের টেলিগ্রাম চ্যানেলে এই তথ্য জানিয়েছেন।
বুধবার জেরুসালেম পোস্ট খবর প্রকাশ করেছিল যে আইডিএফ জানতে পেরেছে, আবু ওবায়দার আসল নাম হলো হুদায়ফা খালত।
টেলিগ্রাম বিবৃতিতে বলা হয়, 'আল-কাসসাম ব্রিগেডেটের হিসাব অনুযায়ী, জায়নবাদীদের বোমা হামলা ও গণহত্যার ফলে গাজা উপত্যকায় জায়নবাদী বন্দীদের মধ্যে নিহতের সংখ্যা প্রায় ৫০ জনে পৌঁছেছে।'
ওই মুখপাত্র এ ব্যাপারে বিস্তারিত কোনো তথ্য দেয়নি। জেরুসালেম পোস্টও সংখ্যাটি যাচাই করতে পারেনি বলে জানিয়েছে।
অধিকন্তু, চলতি মাসে আগেই হামাস একই ধরনের দাবি করেছিল। ৭ অক্টোবর ইসরাইলের অভ্যন্তরে হামাসের ভয়াবহ হামলার এক সপ্তাহ পর সংস্থাটি দাবি করে, ইসরাইলি বিমান হামলায় ৯ বন্দী নিহত হয়েছে। এদের মধ্যে চারজন বিদেশী নাগরিক।
উল্লেখ্য, হামাস ওই অভিযানে অন্তত ২২২ জনকে বন্দী করেছিল। দুই পর্যায়ে মোট চারজনকে তারা মুক্তি দিয়েছে। কাতার ও মিসরের মধ্যস্ততায় মুক্তিপ্রাপ্তদের দুজন আমেরিকান এবং দুজন ইসরাইলি নাগরিক।
হামাস বলে আসছে, গাজায় যুদ্ধবিরতি না দিলে তারা বন্দীদের মুক্তি দেবে না।
নেতানিয়াহুকে বরখাস্ত করুন:
ইসরাইলের এক সাবেক সেনাপ্রধান বলেছে, সে যুদ্ধের সময় প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বরখাস্ত করে অন্য একজনকে ভারপ্রাপ্ত প্রধানমন্ত্রী হিসেবে নিয়োগ করার ধারণাটি সমর্থন করে।
সে বলেছে, ইসরাইলি কারাগারগুলোতে আটক ফিলিস্তিনি বন্দীদের বিনিময়ে গাজায় আটক ইসরাইলি বন্দীদের বিনিময়ের ধারণাকেও সে সমর্থন করে। সে বলেছে, বন্দী বিনিময়ের মাধ্যমে মুক্তি দেয়া ফিলিস্তিনিদের পরে আটক করা যাবে।
সে বলেছে, '[ইসরাইলি সৈন্য] গিলাদ শাতিলের বিনিময়ে ১,০২৭ জনকে মুক্তি দেয়া হয়েছিল। ওই হিসাবে ২২০ জন অপহৃতের বিনিময়ে দুই লাখ লোককে মুক্তি দেয়া যেতে পারে।'
ড্যান হালুটজ ২০০৬ সালে দ্বিতীয় লেবানন যুদ্ধে ইসরাইলের সেনাপ্রধান ছিলো। সে জোর দিয়ে বলেছে, 'আমি বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে বলছি। আমাদের অবশ্যই তাদেরকে সেখানে পাঠিয়ে দিয়ে পরে তাদের নিয়ে আসব।'
সে ইসরাইলি বন্দিদের মুক্তির আগে স্থল হামলা চালানোর বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি উচ্চারণ করেন
সে বলেছে, এই মুহূর্তে স্থল হামলার অর্থ কী, যখন ইসরাইলি অপহৃতরা সেখানে আছে? হামাস যদি একে মনোস্তাত্ত্বিক যুদ্ধে ব্যবহার করে, তাদের অনেকে আহত হবে এবং তাদের অনেকে আর ফিরবে না।'
উল্লেখ্য, হামাসের হাতে বন্দীদের পরিবারগুলো প্রায় প্রতিদিনই তাদের স্বজনদের মুক্তির জন্য ইসরাইল সরকারের কাছে দাবি জানিয়ে আসছে।
সূত্র : আল জাজিরা, জেরুসালেম পোস্ট এবং অন্যান্য
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












