ইরান যুদ্ধ যুক্তরাষ্ট্রকে কৌশলগত পরাজয়ের মুখে ঠেলে দিচ্ছে
, ১৯ ছফর শরীফ, ১৪৪৮ হিজরী সন, ০৪ ছালিছ, ১৩৯৪ শামসী সন , ০৩ আগস্ট, ২০২৬ খ্রি:, ১৯ শ্রাবণ, ১৪৩৩ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মার্কিন দৈনিক নিউইয়র্ক টাইমস এক প্রতিবেদনে দাবি করেছে, ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র তার ঘোষিত লক্ষ্য অর্জনে ব্যর্থ হচ্ছে। এতে বলা হয়েছে, এই যুদ্ধ শুধু যুক্তরাষ্ট্রকে একটি কৌশলগত পরাজয়ের দ্বারপ্রান্তে নিয়ে যায়নি, বরং তার মিত্রদের আস্থাকেও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করেছে।
পশ্চিমা কর্মকর্তা ও বিশ্লেষকদের মতে, মার্কিন মিত্ররা হারে হারে টের পাচ্ছে ইরানের সঙ্গে যুদ্ধ পুরোপুরি কৌশলগত ব্যর্থতায় পর্যবসিত হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, মিত্র দেশগুলো আশঙ্কা করছে, ইরানে স্থায়ী কোনো পরিবর্তন আনতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যর্থতা এমন দুর্বলতাকে প্রকাশ করেছে, যা রাশিয়া ও চীন নিজেদের কৌশলগত সুবিধার জন্য কাজে লাগাতে পারে।
নিউইয়র্ক টাইমস উল্লেখ করেছে, ইরানের বিরুদ্ধে অভিযানে ড্রাম্পের ঘোষিত লক্ষ্য পূরণ হয়নি এবং যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ গোলাবারুদও উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
প্রতিবেদনের দাবি অনুযায়ী, ইরান আগের চেয়ে আরও দৃঢ় অবস্থানে রয়েছে, তাদের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংস হয়নি এবং হরমুজ প্রণালির ওপর কার্যত তেহরানের প্রভাব বেড়েছে। এতে মার্কিন-ইস্রো বাহিনীই দুর্বল অবস্থানে পড়েছে এবং সংকটের জন্য একে অপরকে দোষারোপ করছে।
প্রতিবেদনের আরেক অংশে বলা হয়েছে, এই যুদ্ধের ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ও কূটনৈতিক বিশ্বাসযোগ্যতা উল্লেখযোগ্যভাবে কমে গেছে।
প্রতিবেদনের শেষাংশে ইরানের সঙ্গে যুদ্ধের তুলনা ভিয়েতনাম, ইরাক ও আফগানিস্তান যুদ্ধের সঙ্গে করে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র আবারও একটি দীর্ঘস্থায়ী ক্ষয়যুদ্ধে পরাজয়ের মুখে পড়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
প্রতিবেশী দেশগুলোর বিরুদ্ধে যেকোনো হুমকি প্রতিহত করা হবে - ইরাক
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
আসিয়ানের সদস্য হতে পারছে না বাংলাদেশ-পাপুয়া নিউ গিনি
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
গাজায় ইসরায়েলি হামলায় শহীদ আট
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
‘কঠোর হামলার’ বার্তা দিয়ে ড্রাম্পের হামলা স্থগিতের সিদ্ধান্ত
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
রিয়াদের নীতির সাথে আমাদের যাবে না : আঞ্চলিক দেশগুলোর প্রতি ইয়েমেন
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
চীনের গানসু প্রদেশে আকস্মিক বন্যা-ভূমিধস
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলকে রক্ষায় যথেষ্ট নৌবাহিনী নেই আম্রিকার!
০৩ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)