ইরানে হামলা চালানো থেকে ট্রাম্পকে বিরত রাখতে মার্কিন কংগ্রেসে বিল পাস
, ০৫ জুন, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল জুমুয়াহ (শুক্রবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
যুক্তরাষ্ট্রের পার্লামেন্টের নি¤œকক্ষ প্রতিনিধি পরিষদে একটি বিল পাস হয়েছে। এর লক্ষ্য হলো, ট্রাম্পকে ইরানের বিরুদ্ধে আরও সামরিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখা।
স্থানীয় সময় গত বুধবার ২১৫-২০৮ ভোটে এ বিল পাস হয়। প্রতিনিধি পরিষদে ট্রাম্পের নিজ দল রিপাবলিবান পার্টির চার সদস্যও বিরোধী ডেমোক্র্যাটদের সঙ্গে মিলে বিলের পক্ষে ভোট দিয়েছে।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুদ্ধ শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। এরপর থেকে প্রেসিডেন্টের যুদ্ধের ক্ষমতায় লাগাম টানতে এটা মার্কিন কংগ্রেসের চতুর্থ প্রচেষ্টা।
অর্থাৎ কংগ্রেসের অনুমোদন ছাড়া প্রেসিডেন্ট ট্রাম্প নিজ ক্ষমতাবলে যাতে মধ্যপ্রাচ্যে সহিংসতা উসকে দিতে না পারে, কংগ্রেস সেই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে।
পাস হওয়া বিলটি এখন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হতে হবে। সিনেট রিপাবলিকান সংখ্যাগরিষ্ঠ। তবে সিনেটে অনুমোদন পেলেও এ উদ্যোগ যে ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ পুরোপুরি বন্ধ করতে পারবে, সেটা মনে করছে না বিশ্লেষকদের অনেকেই।
এ পদক্ষেপে ভেটো দিতে পারে ট্রাম্প নিজেই। তখন সেটা বাতিল করার জন্য পার্লামেন্টের উভয় কক্ষে দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন দরকার হবে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি সন্ত্রাসী সেনাদের মধ্যে আত্মহত্যা বৃদ্ধি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
যুক্তরাষ্ট্রের ১৩০০ কোটি টাকার এফ-৩৫বি যুদ্ধবিমান বিধ্বস্ত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
তামিলনাড়ুতে বৃষ্টির জন্য মুসল্লিদের বিশেষ মোনাজাত
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বিএমডব্লিউতে বড় ত্রুটি, হাজার হাজার গাড়ি প্রত্যাহার করছে সৌদি
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হুথিদের হুমকির মাঝেই লোহিত সাগর পাড়ি দিলো বাণিজ্যিক জাহাজ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
সন্ত্রাসী ড্রাম্প পরস্পরবিরোধী বার্তার মাধ্যমে ইরান যুদ্ধ থেকে বেরিয়ে আসার পথ খুঁজছে
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
কোনো দেশ যুক্তরাষ্ট্রের ঢাল হলে ‘যুদ্ধের আগুনে পুড়বে’ -ইরানি জেনারেল
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আসামে বন্যায় মৃত ৮২, পানিবন্দি প্রায় দুই লাখ
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
৪.৭ মাত্রার ভূমিকম্পে তছনছ ইতালির নেপলস
০২ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
বেলুচিস্তানে কয়লা খনিতে বিস্ফোরণে নিহত ৩৪, নিখোঁজ ৮
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার) -
সৌদি আরবে নির্মিত হচ্ছে বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার
০১ আগস্ট, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুছ সাবত (শনিবার)