৮৮তম প্রতি আক্রমণ:
ইরানের ‘ব্লিটজ’ হামলায় বিপর্যস্ত যৌথ বাহিনী, ব্যাপক ক্ষতির আশঙ্কা
, ০২ এপ্রিল, ২০২৬ ১২:০০:০০ এএম ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
মধ্যপ্রাচ্যে একাধিক দ্রুত ও নির্ভুল (ব্লিটজ) আক্রমণের কবলে পড়েছে সন্ত্রাসী যুক্তরাষ্ট্র-ইসরায়েলি যৌথ বাহিনী। ইরানের ৮৮ তম প্রতি আক্রমণে তাদেরকে লক্ষ্যবস্তু করে হামলা চালিয়েছে আইআরজিসি’র নৌবাহিনী।
যৌথ বাহিনীর জাহাজ, সামরিক সমাবেশ এবং রাডার ও ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা লক্ষ্য করে হামলা চালানো হয়েছে বলে সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।
গত মঙ্গলবার (৩১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি জানায়, আজ ভোরে তাদের নৌবাহিনীর সাহসী যোদ্ধারা চারটি ‘ব্লিটজ’ অভিযান সফলভাবে পরিচালনা করেছে।
বিবৃতিতে বলা হয়, ‘অপারেশন ট্রু প্রমিস ৪’-এর ৮৮তম ধাপে আইআরজিসি নৌবাহিনী মার্কিন ও ইসরায়েলি লক্ষ্যবস্তুতে শক্তিশালী ও সিদ্ধান্তমূলক আঘাত হেনেছে।
পারস্য উপসাগরের কেন্দ্রীয় নৌসীমায় ‘এক্সপ্রেস হাফলং’ নামের একটি জায়নিস্ট শাসনাধীন কন্টেইনার জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। আইআরজিসি নৌবাহিনীর এই আকস্মিক হামলায় জাহাজটি প্রায় অচল হয়ে পড়েছে।
এছাড়া দ্বিতীয় এক যৌথ অভিযানে, আরব আমিরাতের উপকূলে একটি মার্কিন মেরিন বাহিনীর সমাবেশস্থলে নির্ভুল ড্রোন হামলা চালানো হয়েছে। জানা গেছে, এই সমাবেশস্থলটি আইআরজিসির বিধ্বংসী ক্ষেপণাস্ত্রের ভয়ে সামরিক ঘাঁটির বাইরে গোপনে স্থাপন করা হয়েছিলো।
অভিযানের আরেক অংশে, বাহরাইনের মানামা বিমানবন্দরের কাছে অবস্থিত মার্কিন পঞ্চম নৌবহরে ড্রোন হামলা চালিয়েছে আইআরজিসি। এতে একটি হক অ্যান্টি-ড্রোন প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করা হয়েছে।
এছাড়া, আহমদ আল-জাবের ঘাঁটিতে অবস্থিত দুটি উন্নত সতর্কীকরণ রাডার ব্যবস্থাও আইআরজিসির ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে।
আইআরজিসি নৌবাহিনী জানায়, হরমুজ প্রণালি তাদের নিয়ন্ত্রণে রয়েছে এবং মোজতবা খামেনির নির্দেশ অনুযায়ী এই নৌপথ নিরাপদ রাখা হয়েছে। তার নির্দেশে অনুযায়ী, শত্রুপক্ষের জাহাজ দেখার সঙ্গে সঙ্গে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা করা হবে বলে জানানো হয়েছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
ইসরায়েলি-আমেরিকান ও নেতাদের বিচারের আওতায় আনার কথা বললেন খামেনি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হামাসের বীরত্ব:
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)