ইরানের সঙ্গে উত্তেজনার জের, কাতারে যুদ্ধবিমান পাঠালো যুক্তরাজ্য
, ০৬ শাবান শরীফ, ১৪৪৭ হিজরী সন, ২৮ ছামিন, ১৩৯৩ শামসী সন , ২৬ জানুয়ারি, ২০২৬ খ্রি:, ১২ মাঘ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
ইরানকে কেন্দ্র করে মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়ায় কাতারে যুদ্ধবিমান পাঠিয়েছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার ঘোষণা করেছে, তারা কাতার সরকারের আমন্ত্রণে রয়্যাল এয়ার ফোর্সের (আরএএফ) টাইফুন ফাইটার জেটগুলো কাতারের আল‑উদেইদ এয়ারবেসে পাঠিয়েছে।
ব্রিটিশ প্রতিরক্ষা সচিব জন হিলি জানিয়েছে, যুক্তরাজ্য ও কাতারের মধ্যে দীর্ঘদিনের নিরাপত্তা সম্পর্ক রয়েছে এবং দুই দেশের যৌথ স্কোয়াড্রনের মাধ্যমে দ্বিপক্ষীয় সুরক্ষা ও উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা আরও পোক্ত হবে। সে বলে, ‘এই অংশীদারত্ব আমাদের উভয়ের জাতীয় নিরাপত্তাকে শক্তিশালী করে এবং উপসাগরীয় অঞ্চলের স্থিতিশীলতা রক্ষায় সহায়তা করে।’
গত জুমুয়াবার (২৩ জানুয়ারি) আমিরাত-ভিত্তিক সংবাদমাধ্যম ‘দ্য ন্যাশনাল’ জানিয়েছে, এই যুদ্ধবিমানগুলো আরএএফ ও কাতারের যৌথ ইউনিট ‘১২ নম্বর স্কোয়াড্রন’ হিসেবে কাজ করবে। এই স্কোয়াড্রন মূলত প্রতিরক্ষামূলক ভূমিকা পালন করবে এবং আকাশে সম্ভাব্য হুমকি মোকাবিলায় প্রস্তুত থাকবে।
এদিকে যুক্তরাষ্ট্রও গালফ অঞ্চলে সামরিক উপস্থিতি বাড়াচ্ছে। মার্কিন রণতরী ‘ইউএসএস আব্রাহাম লিংকন’ এবং এর সঙ্গে থাকা এফ-৩৫ যুদ্ধবিমান ও হেলফায়ার ক্ষেপণাস্ত্রধারী যুদ্ধজাহাজসহ একটি স্ট্রাইক গ্রুপ শিগগিরই উপসাগরে পৌঁছাবে বলে জানা গেছে। এই বহরটি ইতিমধ্যেই মালাক্কা প্রণালি পাড়ি দিয়েছে।
ট্রাম্প জানিয়েছে, সে এই বহর ইরানের দিকে পাঠাচ্ছে সম্ভাব্য উত্তেজনা মোকাবিলায় প্রস্তুত থাকার জন্য। একই সঙ্গে দ্বিতীয় আরেকটি বিমানবাহী রণতরী ‘জর্জ এইচডব্লিউ বুশ’ ও এর স্ট্রাইক গ্রুপও দ্রুত মধ্যপ্রাচ্যে পৌঁছানোর পথে আছে।
বিশ্লেষকেরা মনে করেন, এই সামরিক শক্তি মোতায়েন শুধু প্রতিরক্ষামূলক নয়, বরং ইরানের বিরুদ্ধে সম্ভাব্য প্রতিরোধ বা প্রতিশোধের প্রস্তুতিও নির্দেশ করছে। যুক্তরাজ্যের যুদ্ধবিমানের উপস্থিতিও ইরানি পাল্টা হামলার বিরুদ্ধে একটি বাড়তি নিরাপত্তা স্তর হিসেবে বিবেচিত হচ্ছে।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
মঙ্গল গ্রহের পাথরে কার্বনের সন্ধান
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
নেপচুনের বাইরে ছোট্ট বরফের গ্রহে বায়ুম-লের সন্ধান দাবি বিজ্ঞানীদের
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি টিকবে কতদিন?
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
হরমুজ প্রণালি আগামী ৩০ দিন ইরানের পূর্ণ নিয়ন্ত্রণে থাকবে -আরাঘচি
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
দখলদার ইসরায়েল-লেবাননের চুক্তি ভিত্তিহীন, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা হিজবুল্লাহর
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ইউরোপজুড়ে স্বরণকালের সর্বোচ্চ তাপপ্রবাহ অব্যাহত, বিধর্মী দেশগুলোতে মৃত্যুর মিছিল
২৯ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল ইছনাইনিল আযীম (সোমবার) -
ফ্রান্সে তাপপ্রবাহে মৃত্যু হাজার ছাড়িয়েছে
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার)












