ইরানের মহড়া: নিজস্ব প্রযুক্তির উন্নত ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ
ইসলামী প্রজাতন্ত্র ইরানের সশস্ত্র বাহিনীর স্থল সেনারা দেশের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশে বড় আকারের সামরিক মহড়ার চালিয়েছে। এতে দেশীয়ভাবে তৈরি উন্নত ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হয়।
দুই দিনের এ মহড়ার নাম দেয়া হয়েছে ইকতেদার বা কর্তৃপক্ষ- ১৪০২। প্রদেশের নাসরাবাদ অঞ্চলে মহড়ার মূল পর্ব অনুষ্ঠিত হয়। স্থল বাহিনীর মোবাইল অ্যাসল্ট ব্রিগেড, সাঁজোয়া ডিভিশন এবং হেলিকপ্টার স্কোয়াড্রন শাফাক, আলমাস ও দেহলাভিয়েহ সংস্করণের ক্ষেপণাস্ত্র দিয়ে আট থেকে ২০ কিলোমিটার দূরের নির্ধারিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
দেহলভিয়েহ টুইন-আর্ম লেজার-গাইডেড মিসাইল লঞ্চার সম্প্রতি স্থল বাহিনীর এম-১১৩ আর্র্মড পারসোনেল ক্যারিয়ারে বসানো হয়েছে। ইরানের সামরিক বিশেষজ্ঞরা দেহলভিয়েহ ক্ষেপণাস্ত্রের স্থল-ভিত্তিক এবং আকাশ-ভিত্তিক উভয় সংস্করণের পরিসীমা ৫.৫ কিলোমিটার থেকে ৮ কিলোমিটার পর্যন্ত বাড়িয়েছেন।
ইরানি বাহিনী মহড়ার সময় শাফাক ক্ষেপণাস্ত্রের এয়ার-বেইজড ভার্সনও চালু করেছে। ক্ষেপণাস্ত্রটি শব্দের চেয়ে ২.২ গতিতে চলতে পারে এবং ৫০ কিলোগ্রাম ওয়ার বহন করতে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র ২০ কিলোমিটারের মধ্যকার লক্ষ্যবস্তু ধ্বংস করতে সক্ষম।
ফিলিস্তিনের গাজা উপত্যকায় যখন ইহুদিবাদী ইসরাইলের বর্বরতা চলছে এবং আমেরিকা মধ্যপ্রাচ্যে যুদ্ধজাহাজ পাটিয়ে যুদ্ধের হুমকি দিচ্ছে তখন এই মহড়া অনুষ্ঠিত হলো। ইরান হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, গাজায় বর্বরতা বন্ধ না হলে যুদ্ধ বৃহৎ অঞ্চলে ছড়িয়ে পড়বে।
আরও পড়ুন
সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।
৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা
নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প…
২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে
ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা
টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা
এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন
নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি …
১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা
গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি
নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্…
সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা
শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন
বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে
ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা!
মন্তব্য
🏆 সক্রিয় পাঠক বোর্ডএখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।