সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

৫০ হাজার কোটি টাকা বকেয়ার চক্রে গ্যাস ও বিদ্যুৎ

এ্যাডমিন প্রকাশ: রবিবার, ২৯ অক্টোবর, ২০২৩, সকাল ৪:১৩
৫০ হাজার কোটি টাকা বকেয়ার চক্রে গ্যাস ও বিদ্যুৎ
নিজস্ব প্রতিবেদক:
দেশী-বিদেশী বিদ্যুৎ কোম্পানিগুলোর পাওনার বড় একটি অংশ পরিশোধ করতে পারছে না বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি)। বিক্রীত বিদ্যুতের বিল না পেয়ে পেট্রোবাংলার গ্যাস কোম্পানিগুলোর কাছ থেকে কেনা জ্বালানির মূল্য দিতে পারছে না বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রগুলো (আইপিপি)। আবার এসব আইপিপির কাছে বিপুল পরিমাণ অর্থ আটকে থাকায় পেট্রোবাংলাও এলএনজি বিক্রেতা ও স্থানীয় পর্যায়ে গ্যাস সরবরাহকারী বিদেশী কোম্পানির (আইওসি) পাওনা পরিশোধ করতে পারছে না। সব মিলিয়ে দেশের বিদ্যুৎ ও গ্যাস খাত এখন বকেয়ার এক দুষ্টচক্রে আটকে পড়েছে, যার আকার এরই মধ্যে ৫০ হাজার কোটি টাকা ছাড়িয়েছে বলে বিদ্যুৎ ও জ্বালানি বিভাগের তথ্যে উঠে এসেছে।
একক ক্রেতাপ্রতিষ্ঠান হিসেবে সরকারি-বেসরকারি উৎপাদন কোম্পানিগুলোর কাছ থেকে বিদ্যুৎ কিনছে বিপিডিবি। আমদানি করছে প্রতিবেশী দেশ ভারত থেকেও। আবার এ বিদ্যুতের ক্রয়মূল্য বেঁধে দেয়া হচ্ছে ডলারের সঙ্গে। ফলে টাকার অবমূল্যায়নের সঙ্গে সঙ্গে বিপিডিবির বিদ্যুতের দাম বাবদ প্রদেয় অর্থের পরিমাণও বাড়ছে। বেশি দামে কেনা এ বিদ্যুৎ গ্রাহকদের সরবরাহ করা হচ্ছে কমমূল্যে। এর ফলে সৃষ্ট ঘাটতি বিপিডিবি সরকারের কাছ থেকে ভর্তুকি হিসেবে পাওয়ার কথা থাকলেও তা সময়মতো ছাড় করছে না অর্থ বিভাগ। অর্থ ও ডলার সংকটের কারণে দেড় বছর ধরে আইপিপিগুলোকে বিদ্যুৎ বিল পুরোটা পরিশোধ করতে পারছে না বিপিডিবি। দেনার পরিমাণও ক্রমেই বেড়ে চলেছে। আইপিপিগুলোর দেয়া তথ্য অনুযায়ী, গত সেপ্টেম্বর পর্যন্ত সংস্থাটির কাছে প্রতিষ্ঠানগুলোর পাওনা বকেয়ার পরিমাণ ছিল প্রায় ১৮ হাজার কোটি টাকা।
উদ্যোক্তাদের দাবি, বিপিডিবির কাছে বিপুল পরিমাণ এ বকেয়ার কারণে অনেক আইপিপি বন্ধ হয়ে গেছে। আবার অনেকে ব্যাংকের ঋণখেলাপিও হয়ে পড়ছে বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ ইনডিপেনডেন্ট পাওয়ার প্রডিউসারস অ্যাসোসিয়েশনের (বিআইপিপিএ) সভাপতি ফয়সাল করিম খান বলেন, ‘বকেয়ার বিষয়ে কোনো অগ্রগতি নেই। আগের মতোই। টাকা পাওয়া না গেলে আইপিপিগুলো তাদের উৎপাদন কার্যক্রম ঠিক রাখতে পারছে না। অন্যদিকে আইপিপিগুলো যেসব সরবরাহকারীর কাছ থেকে জ্বালানি কিনছে তাদের অর্থও পরিশোধ করতে পারছে না। ’
আইপিপিগুলোর পাশাপাশি যৌথ উদ্যোগে গঠিত পায়রা কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রও বিপুল পরিমাণ অর্থ পাবে বিপিডিবির কাছে। ১ হাজার ৩২০ মেগাওয়াট সক্ষমতার বিদ্যুৎ কেন্দ্রটির কাছে বিপিডিবির বকেয়া দেনা চলতি বছরের আগস্টে ছিল ৬ হাজার কোটি টাকার বেশি। বিদ্যুৎ কেন্দ্রটি এখন দেশের অভ্যন্তরে পূর্ণ সক্ষমতায় বিদ্যুৎ সরবরাহ করছে। সে হিসেবে গত দুই মাসে বিপিডিবির কাছে বিদ্যুৎ কেন্দ্রটির পরিচালনাকারী প্রতিষ্ঠান বাংলাদেশ চায়না পাওয়ার কোম্পানি লিমিটেডের (বিসিপিসিএল) পাওনা আরো বেড়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
নাম অপ্রকাশিত রাখার শর্তে বিসিপিসিএলের শীর্ষ এক কর্মকর্তা বলেন, ‘বিপিডিবির কাছে আগস্ট পর্যন্ত ৬ হাজার কোটি টাকা বকেয়া রয়েছে। প্রতি মাসে কম-বেশি ১ হাজার কোটি টাকার বিদ্যুতের সরবরাহ নিচ্ছে বিপিডিবি। এ বকেয়া পরিশোধের বিষয়ে বিপিডিবির পক্ষ থেকে এখন তেমন কোনো কথাবার্তা বলা হচ্ছে না। তবে প্রতি মাসে যে পরিমাণ বিদ্যুৎ সরবরাহ হয়, তার বিল ঠিকমতো পরিশোধ হলে এ দিয়ে কয়লা আমদানির অর্থ পরিশোধ করা যায়। ’

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম। ২ ঘণ্টা আগে ৭০ শতাংশ ছাড়, তবু শপিংমলে ক্রেতার খরা নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শপিংমলগুলোয় চলছে মূল্য ছাড়ের ছড়াছড়ি। কোথাও ২০ শতাংশ, কোথাও ৫০ আবার কোথাও ৭০ শতাংশ প… ২ ঘণ্টা আগে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছে ২ ঘণ্টা আগে ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তা ২ ঘণ্টা আগে টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা টাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা ২ ঘণ্টা আগে এডিপি বাস্তবায়নের হার এযাবৎকালের সর্বনিম্ন নিজস্ব প্রতিবেদক: চলতি ২০২৬-২৭ অর্থবছরের প্রথমর চার মাসে (জুলাই-অক্টোবর) সময়ে সরকারের বার্ষিক উন্নয়ন কর্মসূচি … ২ ঘণ্টা আগে ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলা ২ ঘণ্টা আগে গাজীপুরে বন্ধ ১৩, ছুটি ৫টি; সাভার-আশুলিয়ায় বন্ধ ৫০টি নিজস্ব প্রতিবেদক: চলমান শ্রমিক অসন্তোষ ও আন্দোলনের জেরে গাজীপুর শিল্পাঞ্চলের ১৩টি তৈরি পোশাক কারখানা অনির্দিষ্… ২ ঘণ্টা আগে সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা সমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা ২ ঘণ্টা আগে শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন শিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েন ২ ঘণ্টা আগে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে বিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবে ২ ঘণ্টা আগে ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ভিউয়ের নেশায় মহাসড়কে চালকদের ভয়ঙ্কর মরণখেলা! ৪ ঘণ্টা আগে