মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
জাতীয় বিশ্ববিদ্যালয় ৩ দিন বন্ধ ঘোষণামিরপুরে রাজধানী পরিবহনের বাসে আগুন, আটক ২ইউএফএস পরিচালকের বিদেশ যাওয়ার আদেশ হাইকোর্টে স্থগিতঘনকুয়াশায় ভৈরব নদে জাহাজের ধাক্কা, বালুভর্তি বাল্কহেড ডুবলবঙ্গোপসাগরে গভীর নিম্নচাপ, টানা ৪ দিন বজ্রসহ বৃষ্টির পূর্বাভাসপাবলিক প্রকিউরমেন্ট দ্বিতীয় সংশোধন বিল ২০২৬ সংসদে পাসসম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরা

ইরানের পরমাণু স্থাপনায় মার্কিন হামলায় ছড়ায়নি তেজস্ক্রিয়তা, বেকায়দায় যুক্তরাষ্ট্র

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বুধবার, ২৫ জুন, ২০২৫, সকাল ৬:১৮

আল ইহসান ডেস্ক:
মার্কিন সন্ত্রাসী ট্রাম্প ঘোষণা করেছে, ইরানের তিনটি গুরুত্বপূর্ণ পারমাণবিক স্থাপনায় সফলভাবে বোমা হামলা চালানো হয়েছে।
এর মধ্য দিয়ে কার্যত দখলদার ইসরায়েলের সঙ্গে যৌথভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করেছে ওয়াশিংটন।
ট্রাম্প তার সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে লিখেছে, ‘ইরানে তিনটি পারমাণবিক স্থাপনায় অত্যন্ত সফলভাবে হামলা সম্পন্ন হয়েছে- এর মধ্যে ফোরদো, নাতানজ এবং ইসফাহান রয়েছে। হামলায় ব্যবহৃত সব বিমান এখন ইরানের আকাশসীমার বাইরে চলে গেছে। ’
মার্কিন বিমান বাহিনীর প্রধান ড্যান কেইন জানিয়েছে, যুক্তরাষ্ট্র ফোরদো ও নাতানজে বাংকার-বাস্টার বোমা ব্যবহার করেছে এবং ইসফাহানে দুই ডজনের বেশি টমাহক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে।
ট্রাম্প একে ‘দারুণ সামরিক সাফল্য’ আখ্যা দিয়ে বলেছে, ‘ইরানের মূল ইউরেনিয়াম সমৃদ্ধকরণ ক্ষমতা সম্পূর্ণরূপে ধ্বংস করা হয়েছে। ’ তবে সংবাদমাধ্যম আল জাজিরা স্বাধীনভাবে এই দাবির সত্যতা যাচাই করতে পারেনি।
এদিকে পেন্টাগন জানিয়েছে, এ হামলায় ১৪টি জিবিইউ-৫৭ ম্যাসিভ অর্ডন্যান্স পেনিট্রেটর (এমওপি) বোমা ব্যবহার করা হয়েছে, যা যুক্তরাষ্ট্রের সবচেয়ে বিধ্বংসী বাংকার-বাস্টার।
এগুলো একেকটি প্রায় ১৩ হাজার কেজি ওজনের এবং ১৮ মিটার কংক্রিট বা ৬১ মিটার মাটি ভেদ করে বিস্ফোরণ ঘটাতে সক্ষম। হামলায় বি-২ স্পিরিট স্টেলথ বোমারু বিমান ব্যবহার করা হয়েছে, যা একবারে দুটি এমওপি বহন করতে পারে।
ইসফাহান স্থাপনাটি শেষ মুহূর্তে মার্কিন সাবমেরিন থেকে ছোঁড়া দুই ডজনের বেশি টমাহাক ক্ষেপণাস্ত্র দিয়ে আঘাত করা হয়। এক গোপন অভিযানে ১২৫টি বিমান অংশ নেয় এবং সুনির্দিষ্ট লক্ষ্যে ৭৫টি বোমা ফেলা হয়।
এত বড় ধ্বংসাত্মক হামলার পরও আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা (আইএইএ) এবং ইরানের পক্ষ থেকে জানানো হয়েছে, তেজস্ক্রিয়তা ছড়ানোর কোনো প্রমাণ নেই।
ফলে প্রশ্ন উঠেছে- ইউরেনিয়াম কোথায় গেল? যদি স্থাপনাগুলো ধ্বংস হয়ে থাকে, তাহলে বিপুল পরিমাণ সমৃদ্ধ ইউরেনিয়ামের মজুদ কোথায় সংরক্ষিত ছিলো বা সরিয়ে নেয়া হয়েছে?
উদ্ভুত এই পরিস্থিতি যুক্তরাষ্ট্রকে বেকায়দায় ফেলেছে।
কারণ, হামলা করে (ইরানের) ইউরোনিয়াম সমৃদ্ধকরণের সক্ষমতা ধ্বংসের দাবি করলেও বাস্তবে যদি ইউরেনিয়াম অন্য কোথাও স্থানান্তরিত হয়ে থাকে, তাহলে ইরানের পারমাণবিক কর্মসূচি থামানো সম্ভব হবে না- বরং ইরান আরও কঠোর অবস্থান নিতে পারে।
এই হামলার পর আরব বিশ্বে বড় ধরনের উত্তেজনা ছড়িয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।
ইতিমধ্যে ইরান হুঁশিয়ারি দিয়েছে, যুক্তরাষ্ট্র যদি আবার হামলা চালায়, তবে পুরো অঞ্চলে মার্কিন স্বার্থকে লক্ষ্য করে পাল্টা আঘাত হানা হবে।
মার্কিন যুক্তরাষ্ট্রের তৎপরতা ঠেকাতে এরই মধ্যে ইরাক, ইয়েমেন ও সিরিয়ায় ইরানপন্থি গোষ্ঠীগুলো সক্রিয় হয়ে উঠেছে। হুথি গোষ্ঠীও লোহিত সাগরে মার্কিন জাহাজে আক্রমণের হুমকি দিয়েছে। সব মিলিয়ে তীব্র উত্তেজনা ও ব্যাপক যুদ্ধ শুরু হওয়ার ব্যাপক সম্ভাবনা উকি দিচ্ছে। সূত্র: আল জাজিরা।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল স্থল অভিযানে বরাবরই চরম ভীতু দখলদার ইসরায়েল ১৬ মিনিট আগে হামাসের বীরত্ব: হামাসের বীরত্ব: ১৮ মিনিট আগে স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় স্মার্টফোনের অতিরিক্ত ব্যবহারে ঝুঁকিতে হাতের কবজি ও ঘাড় ২ দিন আগে তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব তেল রপ্তানি স্বাভাবিক হলেও নগদ অর্থের সংকটে সৌদি আরব ২ দিন আগে উত্তর প্রদেশে বিজেপিকে ঠেকাতে ওয়াইসির নেতৃত্বে নতুন জোট আল ইহসান ডেস্ক:ভারতের উত্তর প্রদেশে ২০২৭ সালের বিধানসভা নির্বাচন সামনে রেখে নতুন রাজনৈতিক জোট ‘সমাজিক পরিবর্তন… ২ দিন আগে ২২ শতাংশ মার্কিন শিক্ষার্থী মনে করে ৯/১১ যুক্তরাষ্ট্রের প্রাপ্যই ছিলো : জরিপ আল ইহসান ডেস্ক:যুক্তরাষ্ট্রে পরিচালিত এক নতুন জরিপে দেখা গেছে, দেশটির প্রতি পাঁচজন কলেজ শিক্ষার্থীর মধ্যে একজন… ২ দিন আগে গণহত্যার আগাম সতর্কবার্তায় ব্যবস্থা নেয়নি দক্ষিণ সুদান ও জাতিসংঘ : অ্যামনেস্টি আল ইহসান ডেস্ক:দক্ষিণ সুদানে গত মার্চে দুই শতাধিক মানুষের প্রাণহানির ঘটনায় গণহত্যার আগাম সতর্কবার্তা পেয়েও কোন… ২ দিন আগে জার্মানিতে প্রতি ১০ জনে একজন প্রাপ্তবয়স্ক অতিরিক্ত ঋণের চাপে আল ইহসান ডেস্ক:জার্মানির প্রাপ্তবয়স্ক মানুষদের ১০.১৬ শতাংশ অর্থাৎ সারা দেশের ৭৩ লাখ ৬০ হাজার মানুষ অতিরিক্ত ঋণ… ২ দিন আগে বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান বীর যোদ্ধাদের সাহসী আক্রমণে এভাবেই পুড়ে কাবাব হয়েছে অগণিত যুদ্ধযান ৪ দিন আগে ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ইসরায়েলের বিরুদ্ধে নিষেধাজ্ঞার দাবি ৮০ ব্রিটিশ এমপি’র ৪ দিন আগে নতুন ক্ষেপণাস্ত্র শহর উন্মোচন করলো ইরান আল ইহসান ডেস্ক: ইরান আইআরজিসি অ্যারোস্পেস ফোর্সের একটি নতুন কৌশলগত ‘ক্ষেপণাস্ত্র শহর’ উন্মোচন করেছে। নতুন এই স… ৪ দিন আগে ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ‘ইরান যুদ্ধ কার্যত শেষ’, কাতারের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সন্ত্রাসী ড্রাম্প ৪ দিন আগে