ইরানি উপগ্রহ উৎক্ষেপণ তেহরান-মস্কো সম্পর্ক গভীর হওয়ার প্রমাণ -তুর্কি পত্রিকা
, ১০ রজবুল হারাম শরীফ, ১৪৪৭ হিজরী সন, ০২ ছামিন, ১৩৯৩ শামসী সন , ৩১ ডিসেম্বর, ২০২৫ খ্রি:, ১৬ পৌষ, ১৪৩২ ফসলী সন, ইয়াওমুল আরবিয়া (বুধবার) বিদেশের খবর
আল ইহসান ডেস্ক:
তুর্কি সংবাদপত্র ইয়েনি শাফাক এক প্রতিবেদনে রুশ সয়ুজ রকেটের মাধ্যমে তিনটি ইরানি উপগ্রহকে পৃথিবীর কক্ষপথে পাঠানোর খবর জানিয়ে লিখেছে, এই পদক্ষেপটি মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে তেহরান ও মস্কোর মধ্যে সহযোগিতা সম্প্রসারণ ও গভীরতর হওয়ার একটি স্পষ্ট নিদর্শন।
তুর্কি দৈনিকের প্রতিবেদনে বলা হয়, তিনটি নতুন ইরানি উপগ্রহ “কৌসার ১.৫”, “পায়া” ও “জাফার-২” উৎক্ষেপণ শুধু মহাকাশ প্রযুক্তির ক্ষেত্রে ইরানের অগ্রগতিই তুলে ধরে না বরং বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত ক্ষেত্রে ইরান ও রাশিয়ার কৌশলগত সম্পর্ক যে আরও গভীর হচ্ছে, সেটিও প্রমাণ করে।
ইয়েনি শাফাক পত্রিকার বরাত দিয়ে পার্সটুডে জানিয়েছে, রুশ-ইরান সহযোগিতা এমন এক পরিস্থিতিতে লক্ষ্য করা যাচ্ছে যখন দুই দেশই পশ্চিমা চাপ ও নিষেধাজ্ঞার মধ্যে রয়েছে। এই অবস্থায় ইরান রাশিয়ার উৎক্ষেপণ সক্ষমতা থেকে উপকৃত হচ্ছে, আর রাশিয়াও ভূরাজনৈতিকভাবে একটি সক্রিয় অংশীদার অর্জন করেছে।
এতে আরও বলা হয়েছে, এ নিয়ে সাত বার রাশিয়া ইরানি উপগ্রহ কক্ষপথে পাঠালো। এই ধারা দুই দেশের মধ্যে মহাকাশ ক্ষেত্রে একটি স্থায়ী ও দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে ওঠার ইঙ্গিত দেয়।
ইরানের তিনটি উপগ্রহ “জাফার-২”, “পায়া” ও “কৌসার ১.৫" গত রোববার রাশিয়ার ভোস্তোচনি মহাকাশ ঘাঁটি থেকে সয়ুজ রকেটের মাধ্যমে মহাকাশে পাঠানো হয়।
এ সম্পর্কিত আরো সংবাদ
-
হামাসের বীরত্ব:
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
লেবানন ইসরাইলের প্রধানমন্ত্রীদের জন্য রাজনৈতিক গোরস্থান -ইসরায়েলের সাবেক সেনাপ্রধান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
‘মার্কিন ঘাঁটিগুলোর ব্যাপক ক্ষয়ক্ষতির বিষয়ে পেন্টাগন কংগ্রেসে পূর্ণাঙ্গ রিপোর্ট দিতে অনাগ্রহী
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
আমেরিকা সন্ত্রাসী ইসরায়েলকে নিয়ন্ত্রণ না করলে কঠোর জবাব দেবে ইরান
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
শত্রুরা নতুন করে যুদ্ধ শুরু করলে ব্যাপক প্রাণহানি ঘটবে -মোহসেন রেজায়ি
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
হরমুজে তেলবাহী ট্যাংকারে হামলা
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
ইউরোপে প্রথমবারের মতো ইবোলা শনাক্ত
২৮ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল আহাদ (রোববার) -
মিশরের সামরিক শক্তি ‘বৃদ্ধি’ নিয়ে উদ্বিগ্ন সন্ত্রাসী ইসরায়েল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আজাদ কাশ্মিরে খাবার-জ্বালানি-ওষুধের প্রবেশ বন্ধ করে দিয়েছে পাকিস্তান
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
আলোচনা চলাকালে জেনেভায় পাকিস্তানের সেনাপ্রধানকে হত্যার ষড়যন্ত্র করেছিলো মোসাদ
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
২১ হাজার কর্মী ছাঁটাই করলো ওরাকল
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার) -
ইউরোপজুড়ে দাবদাহে বাজিমাত: স্পেনে প্রাণ গেছে ২১২ জনের
২৫ জুন, ২০২৬ ১২:০০ এএম, ইয়াওমুল খমীছ (বৃহস্পতিবার)