মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৩)

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: শুক্রবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৩, রাত ৩:৪৬
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি (১৩)

হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার তাক্বওয়া ও পরহেযগারী
(পূর্ব প্রকাশিতের পর)
অতঃপর হযরত ইমাম শা’বী রহমতুল্লাহি আলাইহি তিনি অগ্রসর হয়ে খলীফার হাত ধরে বললেন, জনাব! কেমন আছেন? আপনার শরীর-স্বাস্থ্য ভালো তো? আপনার ছেলে-মেয়েরা কেমন আছে? খলীফা হযরত ইমাম শা’বী রহমতুল্লাহি আলাইহি উনার আলাপের ধরন দেখে মনে করলেন যে, নিশ্চয়ই উনার মস্তিষ্ক বিকৃতি হয়েছে। কাজেই, উনাকে কাজীর পদে নিয়োগ দেয়া সমীচীন হবে না।
অতঃপর হযরত শরীহকে ডেকে আনা হলো। তিনি খলীফাকে বললেন, খলীফা! আমি একজন পাগল। আমার মাথা অতিশয় দুর্বল। আমার পক্ষে এ দায়িত্বপূর্ণ কাজ করা কখনোই সম্ভব নয়।
উনার কথা শুনে খলীফা বললেন, আপনি আপনার এ রোগের চিকিৎসা করুন। আরোগ্য হয়ে যাবেন ইনশাআল্লাহ! শেষ পর্যন্ত হযরত শরীহকেই কাজীর পদে নিয়োগ দেয়া হলো।
এরপর থেকে হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি হযরত শরীহ উনার সাথে যোগাযোগ একেবারে বন্ধ করে দিলেন। এমনকি উনার সাথে কথা বলাও ছেড়ে দিলেন।
উল্লেখ্য যে, ইমামুল মুসলিমীন, ইমামুল মুত্তাক্বীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ্ব দ্বীন হযরত ইমাম আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি কাজীর পদ গ্রহণ না করার অন্যতম কারণ হচ্ছে- নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার এই পবিত্র হাদীছ শরীফ। যেখানে তিনি ইরশাদ মুবারক করেছেন, “যাকে কাজী নির্বাচন করা হলো তাকে বিনা ছুড়িতে হত্যা করা হলো।” (কাশফুল মাহযূব)
হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার তীক্ষè মেধা, গভীর জ্ঞান, মহান আল্লাহ পাক উনার ভয়, তাক্বওয়া-পরহেযগারী এবং পবিত্র ইবাদত ও রিয়াযতের কথা না বললেই নয়। আমীরুল মু’মিনীন ফিল হাদীছ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন “ ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি এমন এক ব্যক্তিত্ব, উনাকে অনুসরণ করা কর্তব্য। কারণ, তিনি ছিলেন বেমেছাল মুত্তাক্বী, পরহেযগার, আলিম এবং ফকীহ। তিনি মহান আল্লাহ পাক উনার প্রদত্ত জ্ঞান, মেধা, দূরদৃষ্টি এবং খোদা-ভীতির ভিত্তিতে যে ইলমী ব্যাখ্যা দিয়েছেন এবং ইলমে ওহী মুবারক উনার যে খিদমত ও প্রসার ঘটিয়েছেন, সে ব্যাপারে কেউ উনার সমকক্ষ হতে পারেননি।” (কারদারী কৃত মানাকিবে আবু হানিফা : পৃষ্ঠা ৪৬)
হযরত সুফিয়ান ইবনে আইনিয়্যাহ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন ‘আমাদের যামানায় মক্কা শরীফ উনার মধ্যে এমন কোনো ব্যক্তি ছিল না, যিনি ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার চেয়ে অধিক নামায পড়তেন।’ (তারীখে বাগদাদ- খ- ১৩ : পৃষ্ঠা ৩৩৮)
হযরত আবু মুতী’ রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- ‘আমি মক্কা শরীফ থাকাকালীন রাত্রে যখনই তাওয়াফের উদ্দেশ্যে বাইতুল্লাহ শরীফ উনার মধ্যে প্রবেশ করতাম, তখনই ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি এবং হযরত সুফিয়ান সাওরী রহমতুল্লাহি আলাইহি উনাদেরকে তাওয়াফরত অবস্থায় দেখতে পেতাম।’ (তারিখে বাগদাদ- খ- ১৩ : পৃষ্ঠা ৩৩৮)
হযরত আবু আছেম নাবীল রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন- “হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি এত বেশি নামায পড়তেন যে, লোকেরা উনাকে মসজিদের খুঁটি হিসেবে অভিহিত করতো। (তারীখে বাগদাদ- খ- ১৩ : পৃষ্ঠা ৩৩৮)
হিফছ ইবনে আব্দুর রহমান রহমতুল্লাহি আলাইহি তিনি বলেন, ‘হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি চল্লিশ বৎসর সারা রাতে জেগে থেকে ইবাদত করতেন এবং তাতে সম্পূর্ণ পবিত্র কুরআন শরীফ খতম করতেন।’ সুবহানাল্লাহ! (তারিখে বাগদাদ- খ- ১৩ : পৃষ্ঠা ৩৫৪)
বাশার ইবনে ওয়ালীদ হযরত কাজী আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি উনার থেকে বর্ণনা করেন যে, এক সময় হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি এবং হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি কোথায়ও যাচ্ছিলেন, এমন সময় হঠাৎ হযরত আবু ইউসুফ রহমতুল্লাহি আলাইহি তিনি শুনতে পেলেন যে, এক ব্যক্তি আরেক ব্যক্তিকে বলছে, ‘এই যে ইনিই হলেন হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি যিনি রাত্রে ঘুমান না।’ একথা শুনে হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, ‘মহান আল্লাহ পাক উনার কসম! আমি একথা পছন্দ করি না যে, আমার সম্পর্কে (প্রশংসা স্বরূপ) এমন কিছু বলা হোক, যা দ্বারা আমার আমল বিঘিœত হয়।’ এরপর থেকে তিনি রাতে আর ঘুমাতেন না। বরং কান্নাকাটি এবং দোয়া ও মুনাজাতের মধ্যে কাটিয়ে দিতেন। একথাও বর্ণিত আছে যে, হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি সাত হাজার বার পবিত্র কুরআন শরীফ খতম করেছেন। সুবহানাল্লাহ! (সিয়ারে ই’লামুন নুবালা- খ- ৬ : পৃষ্ঠা ৩৯৯)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৮ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৮ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৮ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে