মঙ্গলবার

হিজরী
০৬ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৯ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৭ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০২ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৭
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৮
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫২ · ইফতার ৫:১৮

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
দৈনিক আল-ইহসান

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
সম্মানিত ইসলামী শরীয়ত উনার ফতওয়া অনুযায়ী- কাউকে কোন কাজে নিযুক্ত করার পর তাকে যথাযথ পারিশ্রমিক প্রদান করার পরও পারিশ্রমিকের অতিরিক্ত কিছু গ্রহণ করাকে গুলূল বা খিয়ানত তথা ঘুষ বলা হয়। তাই প্রত্যেকের জন্য দায়িত্ব ও কর্তব্য হচ্ছে, হক্কুল ইবাদ বা বান্দার হক্ব যথাযথ সম্পাদন করা, আমানত রক্ষা করা ও হালালভাবে উপার্জন করে তা হালাল পথে খরচ করা।নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার প্রতি পবিত্র ছলাত শরীফ-পবিত্র সালাম শরীফ পাঠ করা, পবিত্র মীলাদ শরীফ পাঠ করা, পবিত্র না’ত শরীফ পাঠ করা এবং উনার আলোচনা মুবারক করা ফযীলত, বরকত ও মর্যাদা হাছিলের কারণ।নিম্নচাপের প্রভাবে বৃষ্টির আভাস, কমতে পারে তাপমাত্রাধানের ন্যায্যমূল্য না পেয়ে হতাশ কৃষকেরাবীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটা

ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

এ্যাডমিন-বোস্তামি আলম প্রকাশ: বৃহস্পতিবার, ২৬ অক্টোবর, ২০২৩, সকাল ৫:৫৭ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৪
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীছ, ইমামুল আইম্মাহ, মুহ্ইস সুন্নাহ  ইমামে আ’যম সাইয়্যিদুনা হযরত ইমাম আবূ হানীফা রহমতুল্লাহি আলাইহি

(বিলাদাত শরীফ- ৮০ হিজরী, বিছাল শরীফ- ১৫০ হিজরী)


২৪৯
কাযী ইবনে শুবরুমা তিনি লা-জাওয়াব হলেন

এক ব্যক্তি ইন্তিকালের সময় ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকীমুল হাদীছ, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনার অনুপস্থিতিতে উনাকে ওসীয়ত করলেন। এক পর্যায়ে বিষয়টি কাযী ইবনে শুবরুমা উনার আদালতে উত্থাপিত হলো।
ইমামুল মুসলিমীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি স্বাক্ষী পেশ করলেন যে, অমুক ব্যক্তি ইন্তিকালের সময় আমার অনুকুলে ওসীয়ত করেছেন।
তখন কাযী ইবনে শুবরুমা তিনি উনাকে লক্ষ্য করে বললেন, “হে ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি! আপনি কি শপথ করবেন যে, আপনার স্বাক্ষী সত্য বলছে?
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, আমার উপর কসম আপতিত হচ্ছে না। কেননা আমি সেসময় সেখানে উপস্থিত ছিলাম না।
কাযী ইবনে শুবরুমা বললেন, তাহলে আপনার অনুমান কাজে আসবে না।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি তখন বললেন, ঠিক আছে। বলুন তো, কোন অন্ধ ব্যক্তির মাথা কেউ ফাটিয়ে দিল এবং দুজন সাক্ষি স্বাক্ষ্য দিলো। তবে কি অন্ধ ব্যক্তি শপথ করে বলবে যে, এদের স্বাক্ষ্য সত্য? অথচ সে তো দেখেনি। এতেই কাযী ছাহেব লা-জাওয়াব হলেন এবং ওসীয়ত মেনে নিলেন। (ইমামে আ’যম রহমতুল্লাহি-৯৮)

দাহ্রিয়া সম্প্রদায়ের সাথে মুনাযারা বা বাহাস
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, হাকিমুল হাদীস, সাইয়্যিদুনা হযরত ইমামে আযম রহমতুল্লাহি আলাইহি তিনি মুনাযারা বা বাহাসে ছিলেন যুগের অনন্য ও অসাধারণ ব্যক্তিত্ব। ছাত্র জীবনের প্রথম থেকেই তিনি গবেষণা, পর্যালোচনা ও মুনাযারা বা বাহাসের প্রতি গভীর অনুরাগী ছিলেন। ইসলামী দল উপদলের কেন্দ্রবিন্দ ছিল বসরা। তিনি প্রায়ই সেখানে যেতেন। সেখানকার নেতৃস্থানীয় ব্যক্তিদের সাথে মুনাযারায় লিপ্ত হতেন। তিনি তাদের সাথে চিন্তা-চেতনার বিনিময় করতেন। বর্ণিত আছে যে, তিনি বাইশটি দলের সাথে মুনাযারা করতঃ তাদেরকে পরাজিত করেছেন। সুবহানাল্লাহ!
একবার তিনি দাহ্রিয়া সম্প্রদায়ের সাথে মুনাযারা বা বাহাস করেছেন। মহান আল্লাহ পাক উনার উপর ঈমান আনয়নের প্রতি দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন- সে ব্যক্তি সম্পর্কে আপনাদের অভিমত কি, যে ব্যক্তি বলছে যে, আমি অনেক ধন-সম্পদে ভর্তি একখানা নৌকা দেখলাম। সমুদ্রের তরঙ্গ তাতে আঘাত হানছে। প্রবল বাতাস তাকে প্রতিরোধ করছে। তার গতিরোধ করছে। কিন্তু নৌকাটি কোন মাঝি-মাল্লা ও রক্ষক ছাড়াই সমুদ্রের বুক চিড়ে চলছে। এই কথা কি বুদ্ধি বিবেকের কাছে গ্রহনযোগ্য? উপস্থিত সবাই বললো, না। বুদ্ধি-বিবেক ও চিন্তার কষ্টি পাথরে একথা কখনো গ্রহণযোগ্য নয়।
ইমামুল মুসলিমীন, মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি উচ্চস্বরে বললেন, সুবহানাল্লাহ!
যখন একখানা নৌকা মাঝি-মাল্লা ব্যতীত সোজা চলতে পারে না। আর একথা বুদ্ধি, বিবেকের কাছে গ্রহণযোগ্য নয়, তখন ১৮ হাজার মাখলূক্বাত, সাগর, পাহাড়, আসমান, যমিন এতো বিশালতার ব্যাপক বিস্তৃতি হওয়া সত্বেও এই পৃথিবী কোন সৃষ্টিকর্তা ও রক্ষক ব্যতীত কিরূপে স্থায়ী ও প্রতিষ্ঠিত থাকতে পারে?
উনার নাতিদীর্ঘ বক্তব্য শুনে দাহ্রিয়া সম্প্রদায়সহ উপস্থিত সকলেই লা-জাওয়াব হয়ে গেলো। তারা কোন সদুত্তর দিতে পারলোনা। (আল মানাকিব লিল মাক্কী-১/১৭৮, ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি-১২১)

খারিজী দাহ্হাক ইবনে কায়িস লা-জাওয়াব হলো

দাহ্হাক ইবনে কায়িস একজন খারিজী। সে ব্যক্তি উমাইয়া খিলাফতের বিদ্রোহ করেছিল। সে একদিন কুফার মসজিদে আসলো। ইমামুল মুসলিমীন মুজাদ্দিদে মিল্লাত ওয়াদ দ্বীন, সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি উনাকে উদ্দেশ্য করে বললো, “আপনি তওবা করুন।”
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, কোন গুনাহ থেকে তওবা করবো?
দাহ্হাক বললো, দু হুকুম সাব্যস্ত করা থেকে।
অর্থাৎ মহান আল্লাহ পাক উনাকে ফায়সালাকারী মেনে নেয়ার সাথে সাথে মানুষকে ফায়সালাকারী মানা।
উল্লেখ্য যে, খারিজী সম্প্রদায় তারা শুধুমাত্র মহান আল্লাহ পাক উনাকে ফায়সালাকারী মনে করে। কাজেই, কোন মানুষকে ফায়সালাকারী মানা তাদের দৃষ্টিতে শিরকের অন্তর্ভুক্ত।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি কি আমার সাথে মুনাযারা করবে, না আমাকে শহীদ করবে? দাহ্হাক বললো, মুনাযারা করবো।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, যদি আমরা পরষ্পর মতবিরোধে পৌঁছে যাই তাহলে আমাদের মধ্যে কে তৃতীয় ব্যক্তি হবে? কে আমাদের মাঝে ফায়সালা করবে?
দাহ্হাক বললো, যাকে ইচ্ছা তাকেই আপনি তৃতীয় ব্যক্তি তথা ফায়সালাকারী বানিয়ে নিতে পারেন।
তখন সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি দাহ্হাক এর পক্ষের একজন লোককে লক্ষ্য করে বললেন, “এখানে আস এবং আমাদের উভয়ের মতবিরোধের ফায়সালা বা মিমাংসা করো।”
তারপর সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি দাহ্হাককে লক্ষ্য করে বললেন, এতে কি তুমি আমার সাথে একমত? এই ব্যবস্থা কি তুমি পছন্দ করো? সে বললো হ্যাঁ; আমি এতে একমত। ইহা আমি পছন্দ করি।
সাইয়্যিদুনা হযরত ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি তিনি বললেন, তুমি নিজেই তো ফায়সালা করে দিলে।
দাহ্হাক এই কথা শুনে চুপ হয়ে গেল। কোন প্রতিউত্তর করতে পারলো না। (ইমামে আ’যম রহমতুল্লাহি আলাইহি -৯৯)

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): মুদরিক, মাসবূক ও লাহিকের নামায আদায়ের তরতীব (২): ১৯ ঘণ্টা আগে ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ইসলামী শরীয়ত মুতাবিক-ছবি তোলা হারাম ১৯ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৯ ঘণ্টা আগে ‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১ দিন আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১ দিন আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১ দিন আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১ দিন আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১ দিন আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৪ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৪ দিন আগে