সোমবার

হিজরী
০৫ জুমাদাল ঊখরা শরীফ, ১৪৪৮ হিজরী সন
শামসী
১৮ সাদিস, ১৩৯৪ শামসী সন
ঈসায়ী
১৬ নভেম্বর, ২০২৬ খ্রি:
বাংলা
০১ অগ্রহায়ণ, ১৪৩৩ ফসলী সন

আজকের নামাযের সময়

  • ফজর৪:৫৬
  • যোহর১১:৪৪
  • আছর৩:৩৮
  • মাগরিব৫:১৯
  • ইশা৬:৩২

সাহরীর শেষ ৪:৫১ · ইফতার ৫:১৯

পূর্ণ নামাযের সময়সূচি দেখুন ›
আল-ইহসান, Al Ihsan

মহাসম্মানিত প্রতিষ্ঠাতা ও পৃষ্ঠপোষক

খলীফাতুল্লাহ, খলীফাতু রসূলিল্লাহ, রঊফুর রহীম, রহমাতুল্লিল ‘আলামীন, ছাহিবু সাইয়্যিদি সাইয়্যিদিল আ’ইয়াদ শরীফ, ছাহিবে নেয়ামত, আস সাফফাহ, আল জাব্বারিউল আউওয়াল, আল ক্বউইউল আউওয়াল, হাবীবুল্লাহ, মুত্বহ্হার, মুত্বহ্হির, আহলু বাইতি রসূলিল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, ক্বায়িম মাক্বামে হাবীবুল্লাহ ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম, মাওলানা মামদূহ মুর্শিদ ক্বিবলা

সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম

আল হাসানী ওয়াল হুসাইনী ওয়াল কুরাঈশী, রাজারবাগ শরীফ, ঢাকা।

خَلِيْفَةُ اللهِ، خَلِيْفَةُ رَسُوْلِ اللهِ، رَءُوْفٌ رَّحِيْمٌ، رَحْـمَةٌ لِّلْعَالَـمِيْـنَ، صَاحِبُ سَيِّدِ سَيِّدِ الْاَعْيَادِ شَرِيْفٍ، صَاحِبِ نِعْمَتْ، اَلسَّفَّاحُ، اَلْـجَبَّارِىُّ الْاَوَّلُ، اَلْـقَوِىُّ الْاَوَّلُ، حَبِيْبُ اللهِ، مُطَهِّرٌ، اَهْلُ بَــيْتِ رَسُوْلِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَائِمُ مَقَامِ حَبِيْبِ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ، مَوْلـٰـنَا مَـمْدُوْحْ مُرْشِدْ قِـبْـلَةْ

سَيِّدُنَا حَضْرَتْ سُلْطَانٌ نَّصِيْـرٌ عَلَيْهِ السَّلَامُ

اَلْـحَسَنِـىُّ وَالْـحُسَيْنِـىُّ وَالْقُرَيْشِىُّ، رَاجَارْبَاغُ شَرِيْفٌ، دَاكَا

উনার মুবারক পৃষ্ঠপোষকতায় পরিচালিত আহলে সুন্নাত ওয়াল জামায়াত উনার আক্বীদায় প্রতিষ্ঠিত শরীয়তসম্মত একমাত্র আন্তর্জাতিক পত্রিকা

শিরোনাম
বীর যোদ্ধাদের আক্রমণ ঠেকানোর আগে নিজেই বিধ্বস্ত অবস্থায় দখলদারদের কথিত প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোম।২০২৫ সালে রেকর্ড ৫০ হাজার লোক ইসরায়েল ছেড়ে পালিয়েছেফোনে আ’লীগ পুনর্বাসনের যে দুটি বার্তাটাকার জন্য যাত্রীকে জিম্মি, বাঁচাতে গেলে দুজনকে চলন্ত বাস থেকে ফেলে হত্যা১০ মাসে পুলিশের ওপর ১৭৬ হামলাসমন্বয়হীন প্রকল্পই গলার কাঁটাশিল্পাঞ্চলের নিরাপত্তায় ৩৫ প্লাটুন বিজিবি মোতায়েনবিএনপি যদি সফল না হয় জনগণ অন্য চিন্তা করবেমহান আল্লাহ পাক উনার যিকির সমস্ত কামিয়াবীর সোপান। তাই, প্রত্যেক মুসলমানের জন্য দায়িত্ব-কর্তব্য হচ্ছে- ইলমে তাছাউফের তারতীব অনুযায়ী গাইরুল্লাহ হতে বিমুখ হয়ে একাগ্রতার সাথে মহান আল্লাহ পাক উনাকে স্মরণ করা বা উনার যিকির করা এবং মহান আল্লাহ পাক উনার দিকেই খালিছভাবে রুজু হওয়া।আজ সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ। সুবহানাল্লাহ! মহাসম্মানিত হাবীব, নূরে মুজাসসাম, হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি “ইয়াওমুল ইছনাইনিল আযীম শরীফ” (সোমবার) মহাপবিত্র নূরুত তাশরীফ মুবারক প্রকাশ করার কারণে এ মুবারক দিবসকে- সাইয়্যিদু সাইয়্যিদিল আইয়্যাম শরীফ বা শ্রেষ্ঠ দিনসমূহেরও সাইয়্যিদ বলা হয়।

ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ সংরক্ষণ

এ্যাডমিন প্রকাশ: মঙ্গলবার, ৪ ফেব্রুয়ারি, ২০২৫, সকাল ৭:০৮ আপডেট: ১৪ নভেম্বর, ২০২৬, সকাল ৮:১৫
ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ সংরক্ষণ

ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার মহাসম্মানিত ও মহাপবিত্র বরকতময় ইসম বা নাম মুবারক যে কারণে ইতিহাসের পাতায় ও মু’মিনদের মনে অত্যান্ত মর্যাদার সাথে লেখা হয়ে আছে তাহলো তিনি ছিলেন মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার সংরক্ষক বা হেফাযতকারী। ইয়ামামার যুদ্ধে বহু সংখ্যক হাফিযে কুরআন শহীদ হলে সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম তিনি এ ঘটনায় অত্যন্ত উদ্বিগ্ন হয়ে সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার কাছে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ সংকলনের প্রস্তাব পেশ করেন। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম তিনি সেই সম্মানিত প্রস্তাব মুবারক গ্রহণ করেন। অবশেষে যায়েদ ইবনে সাবিত রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার উপর মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ সংকলনের দায়িত্ব অর্পণ করা হয়। হযরত যায়েদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি বিভিন্ন হযরত ছাহাবায়ে কিরাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদের সহায়তায় কঠোর পরিশ্রম করে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার একখানা পা-ুলিপি তৈরী করেন। এটি ছিল সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার খেলাফতকালে সর্বজন স্বীকৃত পা-ুলিপি। সুবহানাল্লাহ! সাইয়্যিদুনা হযরত ছিদ্দীক্বে আকবর আলাইহিস সালাম উনার জীবদ্দশায় পা-ুলিপিখানা উনার কাছে সংরক্ষিত ছিলো। উনার সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের পর মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার এ পা-ুলিপিখানা সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইসি সালাম উনার নিকট সংরক্ষিত থাকে। আর সাইয়্যিদুনা হযরত ফারূক্বে আ’যম আলাইহিস সালাম উনার সম্মানিত বিছালী শান মুবারক প্রকাশের পর ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি অত্যন্ত যতœসহকারে নিজের কাছে উক্ত পা-ুলিপিখানা সংরক্ষণ করে রাখেন। সুবহানাল্লাহ!
‘বুখারী শরীফ’-এ বর্ণিত রয়েছে- “হযরত আনাস রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার থেকে বর্ণিত। একদা হযরত হুযায়ফাহ্ ইবনে ইয়ামান রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট আগমন করেন, আর তখন তিনি ইরাকীদের সাথে থেকে আর্মেনিয়া ও আযারবাইজান জয় করার জন্য সিরিয়াবাসীদের সাথে জিহাদ করতেছিলেন। লোকের বিভিন্ন রীতিতে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ পাঠ হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনাকে উদ্বিগ্ন করে তুলে। হযরত হুযায়ফা রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু তিনি সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনাকে বলেন, হে আমীরুল মু’মিনীন! ইহুদী এবং নাছারাদের ন্যায় এই উম্মত মহাসম্মানিত ও মহাপবিত্র কিতাব কুরআন শরীফ নিয়ে ইখতিলাফ করার পূর্বে আপনি উনাদেরকে রক্ষা করুন।
‘তখন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার নিকট (এ কথা বলে লোক) পাঠান যে, (দয়া করে) আপনার নিকট রক্ষিত মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার সহীফাহসমূহ (পা-ুলিপিখানা) আমাদের নিকট পাঠিয়ে দিন। আমরা তা বিভিন্ন মাসহাফে (কিতাবে) অনুলিপি করে পুনরায় আপনার সম্মানিত খিদমত মুবারক পেশ করবো। সুবহানাল্লাহ! তখন ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি তা সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম উনার নিকট পাঠিয়ে দেন। ’ সুবহানাল্লাহ!
অতঃপর সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি হযরত যায়েদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তা‘য়ালা উনাকে, হযরত আব্দুল্লাহ ইবনে যুবাইর রদ্বিয়াল্লাহু তা‘য়ালা উনাকে, হযরত সাঈদ ইবনে ‘আছ রদ্বিয়াল্লাহু তা‘য়ালা উনাকে এবং আব্দুল্লাহ ইবনে হারিছ ইবনে হিশাম রদ্বিয়াল্লাহু তা‘য়ালা উনাকে অর্থাৎ উনাদেরকে তা অনুলিপি করতে নির্দেশ দেন। তারপর উনারা তা বিভিন্ন মাসহাফে অনুলিপি করেন। আর সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি কুরাইশ গোত্রীয় এই তিনজন ছাহাবী রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহুম উনাদেরকে বলে দিয়েছিলেন যে, যখন মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার কোন স্থানে হযরত যায়েদ ইবনে ছাবিত রদ্বিয়াল্লাহু তা‘য়ালা আনহু উনার সাথে আপনাদের ইখতিলাফ হবে, তখন আপনারা তা কুরাইশদের রীতিতেই লিপিব্ধ করবেন। কেননা নিশ্চয়ই মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ কুরাইশদের ভাষায় নাযিল হয়েছেন। উনারা সেই অনুযায়ী কাজ করেন। সুবহানাল্লাহ!
‘অবশেষে যখন উনারা সহীফাসমূহ (পা-ুলিপিখানা) বিভিন্ন মাসহাফে অনুলিপি করেন, তখন সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি উক্ত সহীফাসমূহ (পালিপিখানা) ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার নিকট ফেরত পাঠান। ’ সুবহানাল্লাহ! আর উনারা যা অনুলিপি করেছিলেন, তার এক এক কপি সম্মানিত ইসলামী খিলাফত উনার এক এক অঞ্চলে পাঠিয়ে দেন। আর এছাড়া যে কোনো সহীফায় বা মাসহাফে লিখা ‘কুরআন শরীফ’ উনাকে জ্বালিয়ে দিতে নির্দেশ মুবারক দেন। ” সুবহানাল্লাহ! (বুখারী শরীফ, ফাতহুল বারী, ‘উমদাতুল ক্বারী, মেশকাত, মেরক্বাত ইত্যাদি)
এভাবে ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ্ আলাইহাস সালাম উনার দয়া-ইহসান মুবারক-এ সাইয়্যিদুনা হযরত যুন নূরাইন আলাইহিস সালাম তিনি সঠিক এবং সুন্দরভাবে মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ সংকলন করেন। যার অবিকল পা-ুলিপি আজ সারা বিশ্বে ছড়িয়ে আছেন।
সুতরাং যখন মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার লিখন ও পঠনে সম্মানিত মুসলমান উনাদের মাঝে চরম এক অনিশ্চয়তা বিরাজ করছিলো, তখন ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম উনার নিকট সংরক্ষিত মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার পা-ুলিপিখানাই সম্মানিত মুসলমান উনাদেরকে সঠিক দিক নির্দেশনা প্রদান করেছেন। ইবনাতু আবীহা, উম্মুল মু’মিনীন সাইয়্যিদাতুনা হযরত আর রবি‘য়াহ আলাইহাস সালাম তিনি মহাসম্মানিত ও মহাপবিত্র কুরআন শরীফ উনার সর্বজন স্বীকৃত পা-ুলিপিখানা সংরক্ষণ করে সমস্ত জিন-ইনসান এবং তামাম কায়িনাতবাসী সকলের প্রতি অত্যন্ত দায়া-ইহসান মুবারক করেছেন। সুবহানাল্লাহ! তাই তিনি সমস্ত জিন-ইনসান, তামাম কায়িনাতবাসী সকলের অন্তরে চিরস্মরণীয় হয়ে ছিলেন, আছেন এবং অনন্তকাল থাকবেন। সুবহানাল্লাহ!

মুহম্মদ আল আমীন।

এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।

আপনার মন্তব্য লিখুন

অনুমোদনের পর মন্তব্য প্রকাশ হবে। মোবাইল/ইমেইল প্রকাশ করা হবে না।

আরও পড়ুন

সব ›
‘আলাইহিস সালাম’ ব্যবহার নিয়ে বাতিল ফিরকাদের আপত্তি খন্ডন (৩) অষ্টমত :ফতোয়ায়ে আযীযীতে গায়রে নবীদের জন্য عَلَيْهِ السَّلَامُ “আলাইহিস সালাম” ব্যবহার জায়েয বলা হয়েছে-ফতোয়ায়ে … ১৬ ঘণ্টা আগে পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম পর্দা সর্বপ্রকার বিপদ-আপদ থেকে হিফাজত হওয়ার মাধ্যম ১৬ ঘণ্টা আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ১৬ ঘণ্টা আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহা… ১৭ ঘণ্টা আগে মানুষ তার ক্ষণস্থায়ী হায়াত, সময়, মৃত্যু ও পরকালের কঠিন আযাব থেকে ভুলে থাকার প্রধান অস্ত্র - দুনিয়ার চাকচিক্যে মোহগ্রস্ত হওয়া এর একটি মেছাল দিতে গিয়ে হুজ্জাতুল ইসলাম, হযরত ইমাম গাজ্জালী রহমতুল্লাহি আলাইহি তিনি একবার একটা ঘটনা বলেছিলেন-“… ১৭ ঘণ্টা আগে দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) দ্বীন ইসলামে হালাল ও হারামের গুরুত্ব (৩) ১৭ ঘণ্টা আগে দেশে দেশে জাতিসংঘ ওরফে ইহুদীসংঘের কথিত মানবাধিকার অফিসমূহের পবিত্র দ্বীন ইসলাম ও মুসলমান বিরোধী কার্যক্রমের ইতিহাস (২৩তম পর্ব) গুরুত্বপূর্ণ মন্তব্য:· OHCHR কার্যালয়ের ধরণ ভিন্ন ভিন্ন ৩ ধরণের হতে পারে: স্থায়ী কার্যালয়, আঞ্চলিক লিয়াজোঁ অফি… ১৮ ঘণ্টা আগে প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ প্রাণীর ছবি তোলা হারাম ও নাফরমানীমূলক কাজ ৩ দিন আগে সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ সাইয়্যিদুনা হযরত সুলত্বানুন নাছীর আলাইহিস সালাম উনার পবিত্র ওয়াজ শরীফ ৩ দিন আগে মুসলমানদের জন্য সমস্ত খেলাধুলা হারাম পবিত্র কুরআন শরীফ ও পবিত্র হাদীছ শরীফ উনাদের সুস্পষ্ট বর্ণনা দ্বারা খেলাধুলাকে হারাম ঘোষণা করা হয়েছে। যেমন মহ… ৩ দিন আগে ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ইমামুস সাদিস, হযরত ইমাম জাফর ছাদিক আলাইহিস সালাম উনার স্পর্শে কূপের পানি সুমিষ্ট হওয়া ৪ দিন আগে যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা যেই ২৬ খানা আয়াত শরীফ বাদ দেয়ার জন্য ভারতের আদালতে রিট করেছিলো ইসলামবিদ্বেষীরা ৪ দিন আগে