ইফতার ও সাহরীতে খেজুর খাওয়া খাছ সুন্নত মুবারক (৩)
عَنْ حَضْرَتْ سَلْمَانَ بْنِ عَامِرٍ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا كَانَ أَحَدُكُمْ صَائِمًا فَلْيُفْطِرْ عَلَى التَّمْرِ فَإِنْ لَمْ يَجِدِ التَّمْرَ فَعَلَى الْمَاءِ فَإِنَّ الْمَاءَ طَهُوْرٌ.(سنن أبي داود)
অর্থ: “হযরত সালমান ইবনে আমির রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। তিনি বলেন, নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, যখন তোমাদের মধ্যে কোন রোযাদার ইফতার করে, সে যেন খেজুর দ্বারা ইফতার করে। আর যদি খেজুর না পাওয়া যায়, তবে যেন পানি দ্বারা ইফতার করে। কেননা তা পবিত্রকারী। (আবূ দাঊদ শরীফ, মিশকাত শরীফ)
সুতরাং ইফতারের সময় শুরুতেই খেজুর দ্বারা ইফতার করা খাছ সুন্নত মুবারক। কারো আর্থিক অসচ্ছলতা বা অন্য কোন কারণে ইফতারীতে সর্বপ্রথম খাবার হিসেবে পরিবারের সবাই মিলে ১টি খেজুরও যদি খায়, তাহলে উক্ত পবিত্র সুন্নত মুবারক আদায় হয়ে যাবে। আর যদি তাও সম্ভব না হয় তাহলে পানি দ্বারা ইফতার করলেও মহাসম্মানিত সুন্নত মুবারক আদায় হয়ে যাবে এবং পবিত্রতাও লাভ হবে।
ইফতার করার সময় একটি বিষয় খেয়াল রাখা অত্যন্ত জরুরী। তাহলো ইফতারের সময় হওয়ার সাথে সাথেই ইফতার করে নেয়া। এটা খাছ সুন্নত মুবারক। বিপরীতে ইয়াহূদী ও খ্রিষ্টানরা দেরীতে ইফতার করে। মহাসম্মানিত মহাপবিত্র হাদীছ শরীফ উনার দ্বারা সাব্যস্ত হয়েছে যে, ইয়াহূদীরা ইফতারকে পবিত্র মাগরিবের নামাযকে ঘন হয়ে তারকারাজি প্রকাশ হওয়া পর্যন্ত বিলম্বিত করে।
ইমাম আবূ দাঊদ রহমতুল্লাহি আলাইহি ও হযরত ইমাম হাকিম রহমতুল্লাহি আলাইহি উনাদের থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত অন্য বর্ণনায় উল্লেখ রয়েছে-
عَنْ حَضْرَتْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللهُ تَعَالٰى عَنْهُ قَالَ قَالَ رَسُوْلُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَزَالُ النَّاسُ بِـخَيْرٍ مَا عَجِّلُوا الْفِطْرَ عَجِّلُوا الْفِطْرَ فَإِنَّ الْيَهُوْدَ يُؤَخِّرُوْنَ.
অর্থ: “হযরত আবূ হুরায়রা রদ্বিয়াল্লাহু তায়ালা আনহু উনার থেকে বর্ণিত। নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম তিনি ইরশাদ মুবারক করেন, লোকজন ততক্ষণ পর্যন্ত কল্যাণ লাভ করবে, যতক্ষণ পর্যন্ত তারা দ্রুত ইফতার করবে। কারণ, ইয়াহূদীরা ইফতারকে বিলম্বিত করে থাকে।” (আবূ দাঊদ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং ২৩৫৩; ইবনে মাজাহ শরীফ, পবিত্র হাদীছ শরীফ নং ১৬৯৮; মুসতাদরিক ১/৪৩১)
সুতরাং মহান আল্লাহ পাক তিনি আমাদেরকে ইয়াহূদী-নাছারাদের সমস্ত অনুকরণ-অনুসরণ থেকে বেঁচে থেকে জীবনের সর্বক্ষেত্রে মহাসম্মানিত সুন্নত মুবারক উনার অনুকরণ-অনুসরণ করার তাওফীক্ব দান করুন। আমীন!
-আহমদ হুসাইন
আরও পড়ুন
সব ›
একখানা পবিত্র সুন্নত মুবারক উনার ফযীলত মুবারক
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৬)
মহাসম্মানিত সুন্নত মুবারক প্রচার-প্রসার করার ফযীলত মুবারক
যে ব্যক্তি দুইটি বিষয় আঁকড়িয়ে ধরবে সে কখনো গোমরাহ হবে না
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (৩)
ওয়াজ-নছীহত করার ও তা’লীম দেয়ার মহাসম্মানিত সুন্নতী তরীক্বাহ (১)
ওয়াজ, নছীহত ও তা’লীম-তালকীন হলো জিন-ইনসানের ইছলাহ হাছিল, দ্বীনি শিক্ষার বিস্তার এবং সম্মানিত দ্বীন ইসলাম সম্প…
মহান আল্লাহ পাক এবং নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনাদের মহাসম্মানিত সন্তুষ্টি মুবারক হাছিলের উদ্দেশ্যেই নিকাহ বা বিবাহ করতে হবে
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَاللهُ وَرَسُوْلُهٗۤ أَحَقُّ أَنْ يُّرْضُوْهُ إِنْ كَانُوْا مُؤْمِنِي…
প্রত্যেক মুসলমান পুরুষের জন্য দাড়ি রাখা ফরয
নূরে মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উনার একখানা মহাসম্মানিত সুন্নত মুবারক হচ্ছে, বিবাহ-শাদী করা।
মহাসম্মানিত সুন্নত তরীক্বায় দোয়ার খাযীনাহ (২৫)
মাইয়্যিতকে পবিত্র দাফন সংক্রান্ত দোয়া মুবারকসমূহ : মাইয়্যিতকে ক্ববরে নামানোর দোয়া মুবারক : মাইয়্যিতকে ক্ব…
বিবাহের ক্ষেত্রে ওয়ালিমা একখানা বিশেষ মহাসম্মানিত সুন্নত মুবারক
সম্মানিত দ্বীন ইসলামে বিবাহের ওয়ালিমা করার গুরুত্ব অপরিসীম। ওয়ালিমা করা নূর মুজাসসাম হাবীবুল্লাহ হুযূর পাক ছ…
মহাসম্মানিত মহাপবিত্র সুন্নতী তরীক্বায় বিবাহের মোহর
মহান আল্লাহ পাক তিনি ইরশাদ মুবারক করেন- وَآتُوا النِّسَاءَ صَدُقَاتِهِنَّ نِحْلَةً ۚ فَإِنْ طِبْنَ لَكُمْ عَنْ…
মন্তব্য
এখনো কোনো মন্তব্য নেই। প্রথম মন্তব্যটি আপনিই করুন।